রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট সম্পন্ন হয়েছে। ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণেরও প্রমাণ মিলেছে। রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রোববার আদালতে চার্জশিট দেয়া হবে। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (২৩ মে) তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি সেখানকার নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাদের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। দেশটির সিক্রেট সার্ভিসের অফিসাররা জানিয়েছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী তাদের দিয়ে এগিয়ে আসলে তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউজের কাছের একটি চেকপয়েন্টে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করা শুরু করেন ওই ব্যক্তি। এরপর তারা পাল্টা গুলি করে ওই হামলাকারীকে আহত করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই বন্দুকধারীর পাশাপাশি এক পথচারীও গুলিবিদ্ধ হন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, “গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তির…
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেনে রাজধানী ঢাকায় পৌঁছেছে ৪ শতাধিক গরু। শুক্রবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় পৌঁছায় পশুগুলো। এর আগে, একইদিন বিকাল ৫টায় ইসলামপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় প্রথম ট্রেনটি। কম খরচে কোনো ঝামেলা ছাড়া পশু আনতে পেরে খুশি ব্যবসায়ীরা। পাশাপাশি ট্রেনের ট্রিপ আরও বাড়ানোর দাবি জানান তারা। ঈদ-উল-আজহা উপলক্ষে ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬টি করে গরু নিতে খরচ হয় ৮ হাজার টাকা। গরু প্রতি গুণতে হবে মাত্র ৫০০ টাকা। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে। প্রত্যেকটিতে ১৬টি…
আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুধু তাই নয়? আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যও কামনা করেন তিনি। শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, যখন মিস্টার মার্সেলো (আর্জেন্টিনার রাষ্ট্রদূত) এখানে কথা বলতে আসেন তখন আমি দেখলাম প্রত্যেকেই হাততালি দিচ্ছেন। আর এটাই প্রমাণ করে যে, আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এসময়…
আগামী এক মাসের মধ্যেই সরকার শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মধ্যদিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সরকার শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। তারেক রহমান বলেন, একটি নিরাপদ-মানবিক রাষ্ট্র ও সমাজ…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো আমরা। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মালিক জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো সেগুলো একদিকে সফল করা। আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি চালাচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। তিনি আরও…
বাংলাদেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর সাম্প্রতিক ভয়াবহ সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, শিশুদের ওপর চলমান এই বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে। শনিবার (২৩ মে) এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এই উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে ছেলে ও মেয়ে শিশুদের ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে রানা ফ্লাওয়ার্স বলেন, ২০২৬ সালে এ পর্যন্ত বাংলাদেশে নারী ও শিশুর ওপর যৌন সহিংসতার ঘটনা যে হারে বাড়ছে, তাতে দেশব্যাপী দ্রুত শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করা অতি জরুরি হয়ে পড়েছে।…
ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নিজে মাটি কেটে এই কার্যক্রম চালু করেন তিনি। সেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে যোগ দেন সাধারণ মানুষও। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করা। তাই কোদাল হাতে নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন সরকার প্রধান। ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোয়, নতুন বিপ্লব হবে কৃষিতে। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত…
অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প শুরু করেছে ভারত। এই প্রকল্পের আওতায় দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করতে ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গতকাল রাজধানী নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে আয়োজিত বার্ষিক রুস্তমজী স্মারক বক্তৃতায় এ ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘোষণায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমি বিএসএফকে এই মর্মে নিশ্চয়তা দিচ্ছি শিগগিরই আমরা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প চালু করতে যাচ্ছি। ২০২৫ সালে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সময় আমরা এ পরিকল্পনা নিয়েছিলাম। উন্নত ও বহুমুখী প্রযুক্তির সহায়তায় এ দু’দেশের সীমান্তে অনুপ্রবেশ…
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের ব্যয় ভেনেজুয়েলার তেল থেকে পাওয়া আয় দিয়েই বহুবার মেটানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র এত বেশি তেল নিয়েছে যে, তা দিয়ে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং মার্কিন সামরিক ব্যয়ের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, তখন ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে। তার এই মন্তব্যে স্পষ্টভাবে…
