Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এই নতুন নীতিমালা ঘোষণা করেছে। শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়। খবর রয়টার্সের।   ইউএসসিআইএস-এর তত্ত্বাবধায়ক সংস্থা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে নিজ দেশের দূতাবাসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। যুক্তরাষ্ট্রে থেকে স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ আর থাকছে না। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, নতুন এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থায় থাকা…

Read More

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক খনির মাটির নিচে আটকা পড়েছেন। নিখোঁজদের উদ্ধারে খনির ভেতর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।  চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ওই খনির ভেতরে অন্তত ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।  সিনহুয়ার তথ্য অনুযায়ী, খনিতে দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে খনির ভেতর…

Read More

হজ শুরুর আগে পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে কাবা শরিফ প্রদক্ষিণকালে প্রার্থনায় মগ্ন হন সমবেত হাজারো মুসলিম মুসল্লি। চলতি বছর পবিত্র হজ পালনে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।  শুক্রবার (২২ মে) সৌদি আরবের মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। হজ অফিস সূত্রে জানা গেছে, সৌদি আরব পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও দুটি বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রীদের…

Read More

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বামীর অসুস্থতার কারণে এ পদক্ষেপ নিচ্ছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তুলসী বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। আগামী ৩০ জুন, ২০২৬ থেকে এটি কার্যকর হবে। আমার স্বামী, আব্রাহাম উইলিয়ামস, সম্প্রতি হাড়ের খুবই বিরল এক প্রকার ক্যানসারে (বোন ক্যানসার) আক্রান্ত হয়েছেন। তাই এই মুহুর্তে, আমি অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াব এবং আমার স্বামীর পাশে থাকব, যেন তিনি এই যুদ্ধে জয়ী হতে পারেন।” এক্সে তুলসী গ্যাবার্ড এই বার্তা পোস্ট করার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে আশীর্বাদ জানিয়ে পোস্ট দিয়েছেন…

Read More

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। শনিবার (২৩ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে ও ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে। এছাড়া ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে…

Read More

খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শনিবার) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক-বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে…

Read More

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জালিস্কো স্টেডিয়ামের সামনে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি বিশাল ভাস্কর্য স্থাপন করেছে মেক্সিকো। মূলত, ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মেক্সিকোর গুয়াদালাহারা শহরে অবস্থিত স্টেডিয়ামটির সামনে পেলের ভাস্কর্য উন্মোচন করা হয়। মেক্সিকোর জালিস্কো স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭০ আসরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে ব্রাজিল সেখানে প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ খেলে। পরে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপা উৎসব করে পেলের দল। জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বলেন, এখানে খেলেছেন এবং দুর্দান্ত একটি গোল করেছেন– এমন একজন…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের (২৩ মে) ছুটি বাতিল করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে (রোববার) অফিসগুলো খোলা থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ,…

Read More

ভাঙন রোধে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শুক্রবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকায় যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদী ভাঙন রোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের নদীভাঙন কবলিত এলাকাগুলো রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং আগামী অর্থ বছরে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা হবে। এদিকে, একই সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যমুনা নদী ভাঙনের ফলে প্রতিবছর ফসলি জমি, ঘরবাড়ি…

Read More

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন রুশ পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ব্যবহার না করে শুধুমাত্র দুই হাতের সাহায্যে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মাধ্যমে পা-বিহীন ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে বুধবার (২০ মে) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। ঐতিহাসিক এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে থাকা…

Read More