Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি। এ সময় বাটজার ১৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট। তিনি আরও বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়। রিপিটার বসানো গেলে…

Read More

কোরবানির ঈদ সামনে রেখে রংপুরে ব্যস্ত সময় পার করছে ব্যতিক্রমী এক আবাসিক হোটেল। তবে এই হোটেলের অতিথি মানুষ নয়, গরু। সেখানে গরুর থাকা, খাবার, পরিচর্যা থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। রংপুরের দমদমা সেতু এলাকায় দুই বছর ধরে চালু রয়েছে এই গরুর আবাসিক হোটেল। এখানে একসঙ্গে তিন শতাধিক গরু রাখার ব্যবস্থা আছে। স্থানীয় হাট থেকে গরু কেনার পর ব্যবসায়ীরা দূরের পথে নেওয়ার আগে নিরাপদে রাখছেন এই হোটেলে। হোটেল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, গরুর জন্য আলাদা খাবার, বিশুদ্ধ পানি, পরিচর্যা ও রাত কাটানোর ব্যবস্থা রয়েছে। কোনো গরু অসুস্থ হলে দ্রুত চিকিৎসাও দেওয়া হয়। বড় ও উন্নত জাতের গরুর জন্য রাখা হয়েছে…

Read More

চট্টগ্রামে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় চোখে গুলিবিদ্ধ ১১ বছর বয়সী রেশমি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চমেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। নিহত রেশমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা রিয়াজ আহমেদ পেশায় একজন সবজি বিক্রেতা। পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট। স্থানীয় বাসিন্দা ও পরিবার জানায়, ঘটনার দিন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে ৫-৬ জন মুখোশধারী দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন। ওই সময় মায়ের কথায় দোকান থেকে পান আনতে গিয়ে গুলিবর্ষণের মাঝখানে পড়ে যায় শিশু রেশমি। একটি গুলি…

Read More

চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে বেইজিংকে আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চাইলেন তিনি। ‎বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গ্রিন টেক্সটাইল শিল্পের বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রদর্শনীতে…

Read More

পবিত্র ঈদুল আজহা ২৮ মে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনের, অর্থাৎ ২৪ মে’র ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে,…

Read More

ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগ বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন। অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে। সেখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে। ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান…

Read More

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস মিলেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, গতকাল রাতে…

Read More

ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) ১০০টি দ্রুততম গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন মহাতারকা এবার জোড়া গোলের পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেছেন। যাতে ভর করে থ্রিলার ম্যাচে এফসি সিনসিনাতিকে ৫-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি। যদিও সিনসিনাতি ৬৪ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে তিন গোলে অবদান রাখলেন মেসি। এদিন (বৃহস্পতিবার) তিনি অবশ্য হ্যাটট্রিকও পেতে পারতেন। ৮৮ মিনিটে হওয়া ম্যাচের সর্বশেষ গোলে মেসির প্রচেষ্টা বারে লেগে ফেরার পর, সিনসিনাতি গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমে সেটিকে মেসির গোল হিসেবে দেখালেও, পরে এমএলএস কর্তৃপক্ষ আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা…

Read More

ইরানের সঙ্গে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার সময় লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল বুধবার (১৩ মে) নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। তিনি আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকও করেন। নেতানিয়াহু জানিয়েছেন, ওই বৈঠকের মাধ্যমে তাদের মধ্যে ঐতিহাসিক ব্রেকথ্রু হয়। তবে নেতানিয়াহুর এ দাবি অস্বীকার করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সফরের কথা বলা হচ্ছে এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক এ ধরনের লুকানো সফরের ওপর ভিত্তি করে নয়। যুদ্ধ চলার সময় আমিরাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ভালো…

Read More

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রেট হল অব দ্য পিপলের বিশাল কনফারেন্স রুমে বিশ্বের দুই বৃহৎ অর্ধনীতির দেশের প্রেসিডেন্টদের বৈঠক হচ্ছে। চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কারা কারা সঙ্গী হয়েছে সে তালিকা প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানান তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন। তিনি বলেন, “আমরা এক…

Read More