যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্ব নিয়ে দলীয় সংকট আরও গভীর হয়েছে। এবার স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক চিঠিতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা নেই। চিঠিতে স্ট্রিটিং লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের অংশ হয়ে থাকাটা তার কাছে নীতির সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির বড় ধরনের ভরাডুবির পর থেকেই চাপে রয়েছেন স্টারমার। এরই মধ্যে তার নেতৃত্বের বিরোধিতা করে কয়েকজন সহকারী মন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী স্ট্রিটিংয়ের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
তিনদিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) দুপুরের পর বিমানবাহিনীর এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠেন তিনি। এ সময় তার সম্মানে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনদিন আগে বেইজিংয়ে আসেন ট্রাম্প। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা দুদিন বৈঠক করেন তিনি। এ সময় তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। তাদের আলোচনায় বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যু ওঠে আসে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি পৌঁছাতে চীনের সহযোগিতা চায়। অপরদিকে চীন যুক্তরাষ্ট্রকে জানায়, তাইওয়ানকে তারা একীভূত করবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এতে বাধা দেয়, তাহলে তাদের সঙ্গে সংঘাত বাড়বে।…
গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি। শামা ওবায়েদ জানান, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ঝুঁকি ও দুর্বলতা মোকাবিলায় সরকার ‘ফ্যামিলি…
ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। দেশের চিকিৎসা শিক্ষার প্রসার ও চিকিৎসক সংকট মোকাবিলার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টিতে। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। পাশাপাশি…
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে জয় পেয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার…
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকায় এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে টানা চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার (১৫ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার (১৬ মে)…
মালদ্বীপে গভীর সমুদ্রে ডাইভিং করতে গিয়ে পাঁচ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইতালির নাগরিক। মালদ্বীপের ভাভু অ্যাটলে পানির ৫০ মিটার গভীরে গুহা অনুসন্ধানের সময় এই দুর্ঘটনা ঘটে। সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য মালদ্বীপে এটিকে সবচেয়ে ভয়াবহ ডাইভিং দুর্ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে পাঁচ ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ভাভু অ্যাটলে প্রায় ৫০ মিটার গভীর পানির নিচে গুহা অনুসন্ধানের চেষ্টা করার সময় তারা প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, পানির নিচে প্রায় ৬০ মিটার গভীর একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার…
দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সরকারের অগ্রাধিকারভুক্ত খাল পুনঃখনন কার্যক্রম…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর আরও বেশি প্রবেশের সুযোগ পাওয়ার বিষয়ে আলোচনা করেন। বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে পরিচিত চীন গত বছর ট্রাম্প শুল্ক আরোপ করার আগে সামান্য পরিমাণে মার্কিন তেল কিনেছিল। এছাড়া তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা নাটকীয়ভাবে কমিয়ে দিয়ে ব্রাজিলের দিকে ঝুঁকেছিল। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে…
টানা ২ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া…
