ওমানে গাড়িতে থাকা অবস্থায় বাংলাদেশি আপন চার ভাইয়ের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় বুধবার (১৩ মে) এ ঘটনা ঘটে। পরে ওই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং চারজনই ওমানে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। ওমান…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের (র্যাবিক্স) ভ্যাকসিন দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ৩০ দিন বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত ইপিআই টিকা দেয়ার জন্য তার মা মৌ খাতুন দুপুরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদিন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে (অবসরোত্তর ছুটি) থাকা সাবেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে টিকা দেয়ার দায়িত্ব দেয়া হয়। কাইয়ুম শিশু ফাতিহার…
পবিত্র ঈদুল আজহা ঘিরে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর রাজধানী ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা। এদিকে সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে…
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১৯৯ তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে দূরের মুসল্লিদের জন্য থাকছে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস। বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে আইন- শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবিসহ বিপুল পরিমাণ র্যাব -পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত…
মোবাইল টাওয়ারের বিকিরণের ফলে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি ও ক্ষয়ক্ষতি হচ্ছে, তা নির্ধারণে গবেষণা করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৩ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বুয়েটের অধ্যাপক কামরুল হাসান এর প্রতিবেদনের ভিত্তিতে মোবাইল টাওয়ারের বিকিরণজনিত স্বাস্থ্যঝুঁকি নিরূপণে একটি প্রকল্প গ্রহণ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মাধ্যমে গবেষণা পরিচালনার নির্দেশ দেওয়া…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। বুধবার (১৩ মে) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার বিকল্প নেই। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’, অত্যন্ত সময়োপযোগী হয়েছে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও গুরুত্ব সহকারে পালন হচ্ছে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালনের উদ্যোগকে স্বাগত জানাই। এ দিবস উদযাপনের প্রাক্কালে…
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)। এবং ক্যান্টিন বয় মো. আমির (২৫) শংকর(২৫) কাওছার(৩০) ও আলআমিন(৪৫)। বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ক্যান্টিনের বুফে দুপুরে খাবার খাওয়ার জন্য সিরিয়াল ধরেছিলেন। তখন কিচেনের ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিন বয়সহ ১২ জন দগ্ধ হয়।…
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একটুও ভাবেন না। তার একমাত্র ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে। গতকাল রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রে যে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে ইরানের সঙ্গে কি আপনি চুক্তি করতে যাচ্ছেন? জবাবে ট্রাম্প বলেন, “একটুও না।” “ইরান বিষয়ে আমি যখন কথা বলি তখন একটি বিষয়ই আমার কাছে মুখ্য : তারা…
হরমুজ প্রণালির উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইন অনু্যায়ী প্রণালিটি পরিচালনার ব্যবস্থাপনা সম্পর্কিত নতুন নীতিমালা প্রণয়নে কাজ করছে ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর তাসনিম নিউজ এজেন্সির। মঙ্গলবার (১২ মে) তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, হুমকি ও উসকানিমূলক বক্তব্য, পাশাপাশি তাদের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবই যুদ্ধের চূড়ান্ত অবসান এবং সম্ভাব্য সমঝোতা অর্জনের পথে প্রধান বাধা। তিনি আরও বলেন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূল কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর চলমান নৌ অবরোধ। বৈঠকে আরাঘচি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালিতে নিরাপদ…
ভঙ্গুর অর্থনীতির হাত থেকে দেশকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের লুটের কারণে এই লুটপাটের অর্থনীতির দায়-দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। এ কারণে বর্তমান সরকারকে এই ভাঙা ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। তিনি আরও বলেন, আগামী দুই বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি তাহলে ভাঙা অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার করতে পারব না। তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রায়…
