Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে চালিয়েছে সৌদি আরব। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পশ্চিমা দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরান তাদের ওপর হামলা চালানোর জেরে সৌদি পাল্টা হামলা করে। এরমাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তারা। তবে সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। পশ্চিমা অপর এক কর্মকর্তা বলেছেন, মার্চের শেষ দিকে সৌদি আরব হুমকি দেয় তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। সৌদির এ হুমকি এবং কূটনৈতিক তৎপরতায় পরবর্তীতে…

Read More

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অবৈধ টিকিট বিক্রি রোধে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বুধবার (১৩) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। রেলওয়ে জানিয়েছে, যাত্রীরা শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র…

Read More

যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইরান তার ‘আঙুল ট্রিগারে রেখেছে’, তবে তাদের প্রধান লক্ষ্য ‘টেকসই শান্তি পথ প্রতিষ্ঠা এবং স্বার্থভিত্তিক কূটনীতির পরিবেশ তৈরি করা’। মঙ্গলবার (১২ মে) বার্তা সংস্থা আইআরএনেকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘আমরা বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ ৪০ দিন যুদ্ধ করেছি। আমরা এখনও ট্রিগার ধরে আছি এবং একটি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য অপেক্ষা করছি।’ তিনি আরও যোগ করেন , ইরান কোনো হুমকিকে ভয় পায় না। তবে তারা রক্তপাত এড়িয়ে টেকসই শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিতে চায়। মোহাজেরানি উল্লেখ করেন যে, ইরানের…

Read More

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার (১০ মে) জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় বড় প্রাণঘাতী হামলার ঘটনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতদের জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনী…

Read More

রোমাঞ্চকর মিরপুর টেস্টে পাকিস্তানকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) শ্বাসরুদ্ধকর মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে টিম টাইগার্স। এতে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। পঞ্চমদিনের শেষ সেশনে ৫ উইকেট তুলে নিয়ে নায়ক বনে গেছেন নাহিদ রানা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেছিল বাংলাদেশ। আর পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ব্যাট ছাড়লে ২৬৭ রানের লক্ষ্য পায় পাকিস্তান।  জবাব দিতে নেমে ১৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১০৪ রানের জয় পেয়েছে শান্ত-লিটনরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য সরকার…

Read More

মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এই দুই দশকেরও বেশি সময়ে টানা ১১টি ম্যাচ হেরেছে টাইগাররা। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে মিলেছে প্রথম জয়ের দেখা। দুই ম্যাচের ওই সিরিজে ২-০ ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ। এবার মিরপুর টেস্টেও পাকিস্তানকে হারালেন শান্তরা। ২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হককে সাজঘরে ফেরান তাসকিন…

Read More

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।” মন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার নিবিড়ভাবে নজরদারি করছে।…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেদিন চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি। সংবাদমাধ্যম দ্য ডন বলছে, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো মঙ্গলবার (১২ মে) পূর্বাভাস দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১৭ মে রাত ১টা ১…

Read More

দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। সোমবার (১২ মে) অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বাজেট-সংশ্লিষ্ট বৈঠকে এ প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলেও জানা যায়। বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, জিপ, বাস, ট্রাক ও পিকআপে অগ্রিম আয়কর থাকলেও মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা এতদিন এর বাইরে ছিল। এখন এই দুই খাতকে করজালের আওতায় আনার মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্য নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল: করমুক্ত, ১১১–১২৫ সিসি:…

Read More