Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে নতুন করে যে শান্তি আলোচনার আশা তৈরি হয়েছিল, তা বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের জবাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি এটা পছন্দ করছি না, পুরোপুরি অগ্রহণযোগ্য। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব পড়ে। সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান যুদ্ধের সব ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়টি গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে সেই জবাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তাদের জবাবে যুদ্ধের সব ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা আলোচনায় এসেছে। তবে কবে নাগাদ বা কীভাবে পুরোপুরি হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি তেহরান। এর আগে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে, এরপর ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য জটিল…

Read More

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১১ মে) দুপুর ১টা পর্যন্ত দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সংস্থাটি জানিয়েছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত…

Read More

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১…

Read More

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ তিনি শপথ নেন। এরমাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হয়েছে। তার শপথ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। এছাড়া সেখানে অন্যান্য দলের নেতারাও ছিলেন। থালাপতি বিজয়কে শপথ পড়ান সেখানকার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।

Read More

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৯ মে) মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এসেছিল এবং যদি প্রয়োজন হয় এবারও তারা ইউরেনিয়াম নিয়ে আসতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান যুদ্ধের সব পক্ষই ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেয়া হবে এমন প্রস্তাবে সম্মত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র পরে তাদের অবস্থান কঠোর করে জানায় যে, ইরান থেকে সরানো ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নিয়ে যেতে হবে। তখন ইরানও তার অবস্থান শক্ত করে ফেলে। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে রাশিয়া সার্বক্ষণিক যোগাযোগ রাখবে উল্লেখ করে…

Read More

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইনসহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। খরব প্রেস টিভির।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই কড়া বার্তা দেন।  তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে, তাদের এই হঠকারী সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে তিনি জানান, হরমুজ প্রণালি একটি অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ; তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া…

Read More

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। রোববার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা…

Read More

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, পুলিশ সদস্যদের সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, তারা পুলিশের ভূমিকার ওপর নির্ভরশীল। মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, শুধু বিদেশে নয় দেশের মানুষের সঙ্গে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের…

Read More

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলছে নাটকীয়তা। অবশেষে এটির অবসান হচ্ছে। ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে-কে সমর্থন দিতে যাচ্ছে। এরফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৯ মে) জানিয়েছে, ভিসিকে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে থালাপতির গত কয়েকদিনের দুঃস্বপ্নের অবসান ঘটছে। ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। তাদের জয়ী দুই বিধায়ক যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে। এরআগে গতকাল শুক্রবারই ভিসিকে থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল। কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতে তৈরি হয়…

Read More