বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সোমবার (১১ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে তথ্যটি নিশ্চিত করা হয়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রের তথ্যের ভিত্তিতে হেল্প ডেস্ক এ তথ্য প্রকাশ করে। হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৭৩ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। সোমবার (১১ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় নিজেদের বাসায় থাকা অবস্থায় প্রাণ হারান তারা। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা। নিহতরা হলেন শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে ইসরায়েলি বিমান হামলা হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মরদেহ নাবাতিয়েহর একটি হাসপাতালে নেওয়া হয়। দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে তারা। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ দেশে পাঠানোসহ…
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ফের আলোচনায়। তবে এবার কোনো নতুন ড্রামা বা পাবলিক অ্যাপিয়ারেন্স নয় বরং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক রহস্যময় পরিবর্তনের মাধ্যমে ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি হানিয়া তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রায় সব পোস্ট মুছে ফেলেছেন। বর্তমানে তার প্রোফাইলে মাত্র ১১টি পোস্ট দৃশ্যমান রয়েছে। শুধু তাই নয়, নিজের গ্ল্যামারাস প্রোফাইল পিকচার বদলে সেখানে যুক্ত করেছেন একটি সাধারণ আনফিল্টার্ড এনআইডি সদৃশ ছবি। যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই পরিবর্তনটি এমন এক সময়ে এলো যখন প্রথম পাকিস্তানি সেলিব্রেটি হিসেবে ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন হানিয়া। তার এই রহস্যময় আচরণের পেছনে ভক্তরা খুঁজছেন ভিন্ন ভিন্ন অর্থ।…
আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে নাটোরে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ’ বিষয়ক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে। নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ ও খিরসাপাত, ২ জুন লক্ষণভোগ, ১৪ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন…
নিজ দেশের মানুষকে তেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয় ও হোম অফিস চালুর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বাইরের দেশে ঘুরতে যাওয়া এবং বিদেশে বিয়ের আয়োজন না করারও অনুরোধ করেছেন তিনি। মূলত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে এসব আহ্বান জানিয়েছেন মোদি। গতকাল রোববার (১০ মে) এক জনসমাবেশে তিনি বলেন, করোনা মহামারির সময়ের মতো আবারও হোম অফিস এবং অনলাইন মিটিং চালু করা উচিত। এতে করে ভারতের জ্বালানি সাশ্রয় হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের বৈদেশিক রিজার্ভ রক্ষার দিকে অনেক গুরুত্ব দিতে হবে। জ্বালানি সাশ্রয়ের জন্য আপনারা যেখানে সম্ভব মেট্রোর ও কারপুলের মতো গণপরিবহন ব্যবহার করুন। এরসঙ্গে মোদি সাধারণ ভারতীয়দের আগামী এক…
বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে পর্যায়ক্রমে পোশাক কারখানায় ছুটি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব মন্ত্রণালয় সবসময় নিজেদের সক্ষমতার শতভাগ চেষ্টা করে। এবার আমরা গার্মেন্টস ছুটির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। পোশাকশ্রমিকদের তিন থেকে চার দিনে ধাপে ধাপে ছুটি দেয়ার দাবি করেছে মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন সেটি করা হবে বলে নিশ্চিত করেছে। তিনি বলেন, গতবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে তিন ধাপে…
বিশ্ব শান্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিরা যুদ্ধ বন্ধে তাদের কাছে যেসব দাবিদাওয়া করছে সেগুলো অযৌক্তিক। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব দেয় ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের দেওয়া পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন এটি তাদের কাছে অগ্রহণযোগ্য। এরপরই তেহরানের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হলো। আজ সোমবার (১১ মে) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই সংবাদ সম্মেলনে বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি— এগুলো এ অঞ্চলে সংঘাত ও দমন-নিপীড়নের একটি উদাহরণ।” তিনি আরও বলেছেন, “যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে যেসব দাবি জানিয়েছে এগুলো অযৌক্তিক। অপরদিকে ইরান…
বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। বেসরকারি শিল্পখাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে চাকরি মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরের…
সততা-মেধা-দক্ষতাই পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল নীতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কর্মকর্তা যে পজিশনেই দায়িত্বরত থাকুন না কেন, প্রশাসনের সকল পদে কাজ করার পেশাদার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় পোস্টিংয়ের প্রত্যাশা করলে তা পেশাদারিত্বের সঙ্গে আপস হয়ে যায়।…
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই সচিবালয় নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশসহ একাধিক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মূলত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার (১১ মে) প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে দলীয় কর্মসূচি শেষে সল্টলেকের দলীয় কার্যালয় থেকে বেলা সাড়ে ১১টার…
