কন্যাশিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে বরং এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুবাইদা রহমান বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজ পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। সমাজের বিভিন্ন পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখার জন্য সমিতির…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে এবার খাদ্যপণ্যের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। গত বছরের কোরবানির ঈদে যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল, এবার সেই পরিমাণ বাড়িয়ে প্রায় ১৪ হাজার টনে নেওয়া হচ্ছে। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় ৪০…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে— সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো ইরানের ইউরেনিয়াম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। গতকাল মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সিবিএস নিউজের ওয়াশিংটন বিষয়ক শীর্ষ প্রতিনিধি মেজর গ্যারেটকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “আমার মনে হয় (এই যুদ্ধ থেকে) ইতোমধ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি। এখন যুদ্ধবিরতি চলছে; যুদ্ধ কিন্তু শেষ হয়নি। যতদিন ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা হবে— যুদ্ধ চলবে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করতেই হবে।” ইরানের পরমাণু অপসারণে বল প্রয়োগ করা হবে কি না— এমন এক প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন, “আমি এ প্রশ্নের…
দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য। বার্তায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের পরিকল্পনা। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবার চীনে গিয়েছিলেন ট্রাম্প। তার পর আর চীন সফরে যাননি তিনি। পরবর্তীতে তার উত্তরসূরী প্রেসিডেন্ট জো বাইডেনও নিজের মেয়াদকালে চীন সফর করেননি। এই হিসেবে আসন্ন এই সফর কেবল ট্রাম্পেরই নয়, বরং ৯ বছর পর প্রথম চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। আর…
দুর্নীতি কিংবা সন্ত্রাসের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যক্তি বা দল নয়, পুলিশকেই আইনের রক্ষক হিসেবে অভিহিত করেন তিনি। সোমবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায় সরকার। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখতে হবে। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে; এ নিয়ে কারও মধ্যে কোনও সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। এসময় সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশের…
ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার (১১ মে) প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সংবিধানবিরোধী। আদালতের মতে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের পরিপন্থি এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেরও লঙ্ঘন। আদালত আরও পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। শুধু নীতিমালা তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না বরং বাস্তবায়ন, ডিজিটাল মনিটরিং…
বাংলাদেশে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসার পথে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ১১৬টি বিশ্ববিদ্যালয় আছে। আরও বেশ কিছু আসার পথে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালো করছে। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় অর্থাৎ শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে। এহছানুল হক মিলন বলেন, ‘তারা পরীক্ষা নেবে এবং যোগ্যরা পড়াশোনার সুযোগ পাবেন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের…
নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরা। সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায় বিমানের চাকায়। এতে ২৭৮ জন যাত্রী এবং ১১ জন বিমানকর্মী ছিলেন। টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২৬ ফ্লাইটটি রাতে তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুর দিকে রওনা দিয়েছিল। এদিন ভোরে সেটি কাঠমান্ডুতে পৌঁছোয়। বিমানবন্দরে অবতরণের সময়েই দেখা দেয় বিপত্তি। আগুনের খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়়িয়ে পড়ে। সেই অবস্থাতেই রানওয়েতে অবতরণ করে বিমানটি। এর পরে বিমানবন্দরে উপস্থিত দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সকল যাত্রীকে…
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (১১ মে) পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১০ মে পর্যন্ত সর্বমোট ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে। সৌদি আরবে স্থাপিত চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া…
ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে দেশব্যাপী বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি এবং চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক মোতায়েন থাকবে। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল পরিচালিত হবে। টিসিবি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া…
