টাঙ্গাইলের নাগরপুরের মোকনার চাঁনপাড়া গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা জানান, গ্রামটির প্রধান সড়কের মাঝখানে একটি খাল রয়েছে। সেখানে সেতু না থাকায় বছরের বেশির ভাগ সময়ই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়। স্কুলগামী শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে যেতে হয়, অনেক সময় বই-খাতা নষ্ট হয়ে যায়। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে গিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। অনেক সময় পড়ে গিয়ে মানুষ আহত হয়। অসুস্থ রোগী নিয়ে বের হলে বিপদে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীরা সড়ক ও সেতু…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে আইনি লড়াইয়ে আদালতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দিনের শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে ইলন মাস্ক ও ওপেনএআই পক্ষের আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি হয়। এই মামলার রায় ভবিষ্যতে এআই খাতের কাঠামো ও নীতিতে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে চলমান এই মামলায় ইলন মাস্ক নিজেই সাক্ষ্য দিচ্ছেন। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, অলাভজনক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংস্থাটিকে পরে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। যা মূল লক্ষ্য থেকে বিচ্যুতি। বুধবারের শুনানিতে মাস্ক বলেন, একটি প্রতিষ্ঠান একসঙ্গে অলাভজনক সুবিধা ভোগ করে আবার লাভের উদ্দেশ্যে কাজ করতে পারে না। তার ভাষায়, “একদিকে দাতব্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি, অন্যদিকে ব্যক্তিগত…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে একবছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনও কোনও ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি-এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে…
সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন ও মদিনায় দুজন মারা গেছেন। সবশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) ও চাঁপাইনবাবগঞ্জের সদর মডেলের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেছেন। তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অন্যদিকে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর…
দেশের উত্তর-পূর্বাঞ্চলের নয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড -পাউবো। মঙ্গলবার সকালে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৯টার তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের পাঁচ জেলার নয়টি নদীর ১১টি স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, সিলেট জেলার কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে ৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ ছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর পয়েন্টে নলজুর নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার…
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন -বাজুস। গত ৩০ এপ্রিল বাড়ানোর পর আজ ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯…
হরমুজ প্রণালি ও আশপাশে মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমানে আগের তুলনায় অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে তাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে, প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে। ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলার ঘটনায় ইরান জড়িত এবং তিনি দক্ষিণ কোরিয়াকে মার্কিন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পার করানোর চেষ্টা করছে। তবে শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী,…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমান সোমবার জানান, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত কমিশন অনুমোদন করেছে। যেকোনো সময় তা সরকারিভাবে প্রকাশ করা হবে। সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য গতকাল রোববার শপথ নিয়েছেন। বর্তমান সংসদের আসনবিন্যাস অনুযায়ী জামায়াতে ইসলামী সমর্থিত জোট ১৩টি নারী আসন পায়। জোটের ১২ জন প্রার্থী গতকাল শপথ নিলেও বাকি একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জোটের অন্যতম প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন…
দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত (পুনঃ) দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। অপরদিকে গত কয়েকদিনের টানা…
চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে উদ্ধার তৎপরতায় নামেন শতাধিক কর্মী। ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কারখানার ৩ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সবাইকে সরিয়ে নেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম…
