Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ মে) দুপুর ২টা ৯ মিনিটে মধ্য ফিলিপাইনের সামার দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৭৩ দশমিক ৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে, উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আঘাত হানে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্পটি ‘শক্তিশালী ও আকস্মিক’ ছিল। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, এখানে পুলিশ স্টেশনে, আমাদের ছাদ যে কড়িকাঠের সঙ্গে লাগানো ছিল তার একটি ভেঙে গেছে। আমি কিছু আসবাবপত্র নড়তে দেখেছি। তিনি আরও জানান, আফটারশকের ভয়ে তিনি এবং তার…

Read More

পুলিশ সদস্যদের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। আগের ধাঁচের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী, তবে প্যান্টের রং খাকি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জন্য নির্ধারিত পোশাক নিয়ে সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আগে মহানগর পুলিশসহ সারাদেশের পুলিশের যে ইউনিফর্ম ছিল, উপরের অংশ আগের মতোই রাখা হবে। তবে নিচের অংশে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হবে। মন্ত্রী বলেন, পাঁচ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী বেরিয়ে গেছে, সেগুলো আমরা অবগত…

Read More

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম, নিম্নমানের কলা দেওয়ার অভিযোগ উঠেছে । এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়া কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয়। জানা যায়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী রয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহ করছে। অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ,…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা আসন থেকে জিততে যাচ্ছেন হুমায়ুন কবির। তিনি গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। এরপর তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি। বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। এরপর নিজে আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল গঠন করেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রহিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে। আর সে দিনটির স্মরণ করেই তিনি ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন। ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি…

Read More

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসব্যাপী সহায়তা দেবে সরকার। ক্ষতিগ্রস্তরা কমপক্ষে সাড়ে সাত হাজার টাকা পাবে। ক্ষতি বিবেচনায় এ সহায়তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন হয়। এরপর সাংবাদিকদের মন্ত্রী বলেন, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করছি। যদিও কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো আমরা…

Read More

সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার (৪ মে) দুপুরে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আগে যেমন চলেছে এখনো সেরকম চলার কোনো সুযোগ নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও অসীম নয়। তিনি বলেন, আমরা দেখেছি, ২০১৭ সালে প্রকল্প নেয়া হয়েছে কিন্তু এখনো সেটি চলমান। কয়েক দফায় সংশোধন হয়েছে এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। কাজেই প্রকল্প বাস্তবায়নে যেসব বাধার সৃষ্টি হচ্ছে…

Read More

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের নাগরিকদের জন্য গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিট পাওয়া কঠিন করে দিয়ে যে নীতিমালা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে বৈষম্যমূলক ও বেআইনি বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বোস্টনের যুক্তরাষ্ট্র জেলা বিচারক জুলিয়া কোবিক গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ রায় দেন। একইসঙ্গে সংশ্লিষ্ট নীতির বিরুদ্ধে একটি প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ২০টি দেশের প্রায় ২০০ জন অভিবাসন আবেদনকারীর করা একটি মামলার প্রেক্ষিতে এই রায় এসেছে। আবেদনকারীদের মধ্যে ইরান, হাইতি, ভেনিজুয়েলা ও সিরিয়ার নাগরিকরা রয়েছেন। তারা অভিযোগ করেন, ইউএস সিটিজেনশীপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (USCIS) ২০২৫ সালের নভেম্বর থেকে তাদের আশ্রয়, গ্রিন কার্ড ও কাজের অনুমতির আবেদন…

Read More

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮ টায়) কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে এই ভোট গণনা। এর মধ্যেই মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিও বার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। চারদিক থেকে যখন বিজেপির জয়ের খবর আসছে, তখন তিনি দাবি করেছেন, ওদের জয়ের খবরটাই আগে দেখাবে। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’ মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হয়। হাতজোড় করে নিজ কর্মীদের তিনি বলেন, দয়া করে কাউন্টিং এজেন্টরা…

Read More

বন্ধ হয়ে থাকা বস্ত্র ও পাট খাতের কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং সেগুলো পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে খাতটির বিদ্যমান সমস্যা, আর্থিক চ্যালেঞ্জ এবং পুনরুজ্জীবনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বৈঠকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল…

Read More

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বয়ে যেতে পারে দমকা বা ঝোড়ো হাওয়া। আজ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার…

Read More