পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহত সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে আরও এক ডজনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ছাদ ধসে পড়ার এই সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে জরুরি সেবা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
কৃষি এখন লাভজনক নয় বলেই অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন। এক্ষেত্রে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে। এ কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, উৎপাদনের পর কৃষক ন্যায্য দাম পায় না। আবার কৃষকদের বাড়তি দামে বীজ কিনতে হয়। ফলে কৃষক তার ঘাটতি পোষাতে পারে না। তিনি বলেন, গবেষণার মাধ্যমে কৃষির সমস্যা সমাধান করতে হবে। এক্ষেত্রে কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। আইন পরিবর্তন করে হলেও কৃষিবিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা করতে হবে। এছাড়া, ফল ও সবজি দীর্ঘদিন মজুত রাখার জন্য কোল্ড স্টোরেজ করা প্রয়োজন। এজন্য…
পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের একই ছাতার নিচে এনে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা করছে সরকার। ২০২৮ সালের মধ্যে উপজেলা পর্যায়ে ১৫১টি স্বাস্থ্যসেবা অবকাঠামোর নির্মাণকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন সংক্রান্ত গবেষণা ফলাফল অবহিতকরণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসহ প্রস্তাবিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন জরুরি। তবে সব কিছু একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। তাই প্রস্তাবনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাছাই করে পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ শুরু করতে হবে। সাখাওয়াত হোসেন আরও…
হরমুজ প্রণালিতে জাহাজে হামলাসহ মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে বারবার ওঠানামা করছে তেলের দাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট কমে দাঁড়িয়েছে ১০৪ ডলার ৬৭ সেন্টে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম কমে হয়েছে ৯৪ ডলার ৭ সেন্ট। আগেরদিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোয় হামলায় পর বেড়ে গিয়েছিল তেলের দাম। তবে বৃহস্পতিবার সকালেই নতুন করে দরপতন হয়েছে। গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে ডুবে গেছে একটি কনটেইনার জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ। ফলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি তেলের বাজারে অনিশ্চয়তা চলছেই। এদিকে গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে…
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকানসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর রীডসবার্গ শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার সাউক জেলা শেরিফের (প্রধান আইন কর্মকর্তা) দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনার সংবাদ শেরিফের দপ্তরে আসে। খবর আসার পর শেরিফের ডেপুটি এবং জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানটিকে খুঁজে পান, পরবর্তী এক বিবৃতিতে শেরিফের কর্মকর্তারা জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু ছিল। উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে ফিরছিল উড়োজাহাজটি। শেরিফের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা করেছে ইয়েমেনের হুথি সামরিক গোষ্ঠী। গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এ তথ্য নিশ্চিত করেছেন। গত কাল ১৪ অক্টোবর বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল সারি বলেছেন, “কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য কের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।” সারী অবশ্য জানাননি যে ঠিক কখন এই হামলা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য দেননি। সরকারি বিবৃতির ওপর ভিত্তি করে আনাদোলু এজেন্সির হিসাব অনুযায়ী, ৫ থেকে ১১…
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে। বুধবার (১৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে— ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে চাকরি করবেন। ৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি…
বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ব্যাংককে চলমান বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার ফাঁকে বুধবার (১৪ অক্টোবর) দেশ দুটির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে ইতিবাচক সাড়া পাওয়া যায়। বাংলাদেশ প্রতিনিধি দলের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ব্যাংকটির চেয়ারম্যানের ঢাকা সফরের কথা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে…
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বজনরা জানিয়েছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে প্রথম ও মুন্সিগঞ্জে তার দ্বিতীয় জানাজার প্রস্তুতি রয়েছে। ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।…
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মন্তব্যের অভিযোগে এক শ্রীলঙ্কান অভিবাসী শ্রমিককে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। দেশটির শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র। খবর বিবিসির। অভিযুক্ত অনোজন শিবারাসাকে গত সেপ্টেম্বরে একটি সৌদি আপিল আদালত এই মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায়ের পর শ্রীলঙ্কায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর জেরে দেশটির সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ক্ষমা প্রার্থনার জোর প্রচেষ্টা শুরু হয়। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, বুধবার শিবারাসার মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের একটি শীর্ষ আদালত। একই সঙ্গে দুই দেশের কর্মকর্তা এবং আইনজীবীদের এই…
