দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের দশম আসর ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড । এর মধ্য দিয়ে টানা অষ্টম বছরের মতো এই আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ছয় দশকের ঐতিহ্য উদযাপন করল সায়মান হোটেল পরিবার। সোমবার এক বিজ্ঞপ্তিতে সায়মন বিচ রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গেল ৮ অক্টোবর মালদ্বীপের মালে শহরে আয়োজিত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সায়মানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন সায়মানের ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. পূবূদূ ফার্নান্দো। সায়মানের অর্জিত তিনটি পুরস্কার হলো- ১. বাংলাদেশের শীর্ষ রিসোর্ট…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও ৫ জনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২০১ জন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এর ফলে এলপিজি সরবরাহ ও ব্যবসা কার্যক্রম ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিরসনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন…
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ চতুর্দশ লিও’র ডান ফুসফুসের নিম্নাংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের পর তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে। গত কাল ১৩ অক্টোবর মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৯০ মিনিটের একটি অস্ত্রোপচার হয়েছে ৭১ বছর বয়সী পোপের। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুতে পোপের ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা নিশ্চিত হয়েছে। এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, অপারেশনটি সফল হয়েছে এবং স্বল্প সময়ের পর্যবেক্ষণের পর পোপ তার কক্ষে ফিরে গেছেন। ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা কী? ভ্যাটিকান সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি নোডিউল বা ছোট পিণ্ড শনাক্ত হয়। এটি একটি ছোট ক্ষতের মতো, যা বিনাইন অর্থাৎ সাধারণত নিরীহ প্রকৃতির।…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তাই বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে প্যানেলভুক্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনি পরিবেশ ও প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এখানকার প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ…
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর প্রায় ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল পৌনে ১০টার দিকে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়। জানা গেছে, কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে ওষুধ কারখানাটির ২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি। সেই সাথে ক্ষতির পরিমাণের বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তা আর ছড়াবে না বলে আশা করছে ফায়ার সার্ভিস…
চট্টগ্রামে সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে। একই সঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইন্সের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কোরিয়া প্রজাতন্ত্রের সরকারের সহযোগিতায় নির্মিত এই ভবন ও পরীক্ষাগার পুলিশের প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে নতুন সক্ষমতা যুক্ত করবে বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে…
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, মন্ত্রণালয়ের ভেতরে কিংবা বাইরে, যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮টি ক্যাটাগরিতে ১৫ জনের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেবেন। একই অনুষ্ঠানে প্রকল্পভিত্তিক অনুদানও দেয়া হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশ বাস্তবায়নে তরুণদের শক্তি ও নেতৃত্বকে কাজে লাগানোর বিকল্প নেই। সমাজের জন্য…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ ও আন্দোলন ঠেকাতে নজিরবিহীন দমন-পীড়ন চালিয়েছে নরেন্দ্র মোদির সরকার। শিক্ষার্থীদের সেই আন্দোলনে পুলিশি দমন-পীড়নের পাশাপাশি নির্বিচারে ধরপাকড় ও ইন্টারনেট বন্ধের ঘটনার পর মোদি এবার দাবি করেছেন, ভারত ‘গণতন্ত্রের জননী’। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে দেয়া দীর্ঘ বক্তব্যে একথা বলেন মোদি। এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নয়াদিল্লিতে। ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে দেয়া বক্তব্যে মোদি এমন এক সময়ে এই মন্তব্য করেছেন, যখন বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, গত ১০ অক্টোবর থেকে দিল্লি পুলিশ ও নিরাপত্তা বাহিনী ভিন্নমত দমনে কোনো চেষ্টাই বাদ…
সৌদি আরবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বেসামরিক অবকাঠামো ও ওমরাহযাত্রীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ। তিনি বলেছেন, সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নিজেদের নিরাপত্তার অংশ হিসেবে দেখে পাকিস্তান। সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পর আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সরদার মুহাম্মদ ইউসুফ। সৌদি আরবের প্রতি সংহতি জানাতে পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দলের নেতা ও সংসদ সদস্যরা ওই সংবাদ সম্মেলনে অংশ নেন। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি মিলিশিয়াদের…
