Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ করতে গিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবাই পুরুষ।…

Read More

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২…

Read More

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেন সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেল অপারেটর। এ ঘটনায় আরও ৮৪ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের। সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পার্শ্ববর্তী বেকাসি শহরে একটি কমিউটার ট্রেন ও দীর্ঘপথের ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর থেকে ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি বলেন, ধ্বংসাবশেষে আটকে পড়াদের উদ্ধার করা অত্যন্ত জটিল ও সংবেদনশীল প্রক্রিয়া। কিছু যাত্রী এখনো জীবিত থাকতে পারেন এবং তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, তবে তারা ট্রেনের ভেতরে আটকে আছেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্টেশনটিতে একটি কমিউটার ট্রেন…

Read More

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশের দল। এ ঘটনায় নিহত ব্যক্তিদের গাড়ি থেকে বের করে সড়কের পাশে এনে রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল…

Read More

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ। এটি প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ‎সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। ‎বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ উপস্থিত থাকার কথা রয়েছে। ‎এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ)…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ওই বৈঠকে ইরানি জনগণ চলমান এই ‘‘কঠিন সময়’’ কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল মস্কো। এছাড়া উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরাগচিকে পুতিন বলেছেন, ‘‘আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব;…

Read More

ফরিদপুর সদরে মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দশটার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি একই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০)। তিনি ফরিদপুর যক্ষা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের শিকার তিন ব্যক্তি হলেন, অভিযুক্তের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এই ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আলিয়াবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, আজ রাত দশটার দিকে কোদাল…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে সংগঠন দুটির নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ধরনের দাবি পেশ করেন। প্রতিনিধিদল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান। তথ্যমন্ত্রী মনোযোগ সহকারে তাদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বৈঠকে অন্যান্যের মধ্যে…

Read More

বর্তমান সরকার ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠাকরণ এবং জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ প্রদানসহ ক্রীড়াবান্ধব বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উত্থাপিত তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক…

Read More

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জঙ্গল সলিমপুর একসময় এমন একটি এলাকা ছিল, যাকে অনেকে ‘উইথিন স্টেট’ বলতেন। সেখানে সন্ত্রাসীরা নিজেদের মতো করে জমি বরাদ্দ দিত, বিদ্যুৎ–সংযোগ নিত এবং বিভিন্ন অবকাঠামো গড়ে তুলত। সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। তিনি বলেন, কিন্তু এভাবে তো একটি দেশ চলতে পারে না। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করি এবং সফলভাবে তা মোকাবিলা করতে সক্ষম হই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা অভিযান সম্পন্ন করেছি। রোববার (২৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে…

Read More