টাঙ্গাইলের সখীপুরে কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তবে সেখানে ভ্যাকসিন সংকটের কারণে অনেকেই ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ৫৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে দুই-তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের অধিকাংশই সখীপুর পৌরসভা, কালিয়া ইউনিয়ন, বহেড়াতৈল ইউনিয়ন, কাকড়াজান ইউনিয়ন ও গজারিয়া ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছে। ১০ বছরের নিচে শিশু রয়েছে ৯…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি মা-বোনদের শিক্ষিত করার জন্য, মা-বোনেরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন সেজন্য তিনি মেট্রিক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলন। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। তারেক…
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং যার ৮০ শতাংশই হবেন নারী। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি উপহার দিতে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা করছি। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাসপাতালে রোগীর চাপ কমিয়ে…
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারির প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। ইতোমধ্যে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন। বিএনপির বৈধ প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি,…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।…
দেশের ৭টি বিভাগের উপর দিয়ে কালবৈশাখি ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।
হিমালয়ের বরফের স্তর দ্রুত কমে যাওয়ায় এশিয়ার বৃহৎ অংশে পানিসংকটের আশঙ্কা বাড়ছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এই অঞ্চলের বরফের স্তর। আর এর প্রভাব প্রায় ২০০ কোটি মানুষের জীবনে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এশিয়ার ‘পানির টাওয়ার’ হিসেবে পরিচিত হিমালয়ের উঁচু অঞ্চলগুলোতে বরফের স্তর দ্রুত কমে যাচ্ছে। কাঠমান্ডুভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিমড) প্রকাশিত ‘এইচকেএইচ স্নো আপডেট ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত হিন্দুকুশ-হিমালয় অঞ্চলে বরফের স্থায়িত্ব দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে…
দীর্ঘ জীবনকাল তথা কিভাবে দীর্ঘায়ু পাওয়া যায় তার রহস্য নিয়ে নানা গবেষণা চললেও, ১১১ বছর বয়সী এক ব্যক্তির অভিজ্ঞতা বলছে— সহজ কিছু অভ্যাসই হতে পারে সুস্থ দীর্ঘ জীবনের চাবিকাঠি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃত লুইস কানো জানিয়েছেন, জটিল কোনও নিয়ম নয়, বরং নিয়মিত জীবনযাপনই তাকে এতদূর নিয়ে এসেছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে বিবেচিত ১১১ বছর বয়সী লুইস কানো তার দীর্ঘ ও সুস্থ জীবনের পেছনে থাকা সহজ কিছু অভ্যাসের কথা জানিয়েছেন। কলম্বিয়ায় ১৯১৪ সালের ৯ ডিসেম্বর জন্ম নেয়া কানো বর্তমানে নিউ জার্সির লিন্ডেনে বসবাস করছেন। ২০২৫ সালের ডিসেম্বরে ‘লংগেভিকোয়েস্ট’ তার বয়স আনুষ্ঠানিকভাবে যাচাই করে…
ওয়াশিংটনে একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে হামলা করা ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (হামলাকারী) ছিলেন একজন খ্রিস্টান, বিশ্বাসী। তারপর তিনি খ্রিস্টানবিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।” শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামীদামি ২ হাজার ৬০০…
