Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মিথ্যা মামলা দেয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হবার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান আইনমন্ত্রী। লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, আদালতে যাওয়ার আগে কোনো সমস্যার সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মিমাংসা করার চেষ্টা করুন। যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলেও আশ্বাস দেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আমরা মামলা…

Read More

হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছতে ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রস্তাবে আরও বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য তুলে রাখা হবে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান এই প্রস্তাব দিয়েছে। কিন্তু হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে ‘তেহরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে আর অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে বাধ্য করার ক্ষেত্রে ট্রাম্পের হাতে আর কোনো প্রকৃত…

Read More

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে। স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬.২ মাত্রা নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের পর হোক্কাইডোর কিছু এলাকায় পাথরধস ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জেএমএ। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী কম্পন…

Read More

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় এ আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আগামী সপ্তাহ থেকেই দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে। কমে আসবে লোডশেডিং। এসময় তেলের আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, এখনও ৫৬ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি বিদ্যুৎ খাতে। প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে দেশজুড়ে চলছে লোডশেডিং। গত…

Read More

দেশে হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকাদান কার্যক্রমে ব্যর্থতার অভিযোগে গঠিত কমিটির কার্যক্রম নিয়ে দুই সপ্তাহ পর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার(২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিট আবেদনে বলা হয়,…

Read More

নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে জ্বালানি সুবিধা পেতে পারেন। পাশাপাশি মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার রাজনীতি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ গঠনের সময় এসেছে। আগামী…

Read More

৪৭ বছর পর বাবার স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক প্রান্তরে দাঁড়িয়ে উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১.৫৬ যশোরের শার্শা উপজেলার উলসী গ্রামে কোদাল হাতে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যশোরে এটিই তার প্রথম সফর। ১৯৭৬ সালের ১ নভেম্বর। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল হাতে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর ঠিক একই স্থানে দাঁড়িয়ে সেই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন তার পুত্র তারেক রহমান।

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়— সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে। এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাস্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। দ্বিতীয় পর্যায় : যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি…

Read More

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তিনজন হলেন- পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)। স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ৩টি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। ঘরে থাকা মা ও দুই মেয়ে ঘরের মধ্যেই চাপা পড়ে মারা যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম বলেন, আমাদের এখানে রাতে অনেক…

Read More

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই সংঘাতে শেষ পর্যন্ত জয়ী হবে যুক্তরাষ্ট্রই। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চাইলে এখনো আলোচনায় বসতে পারে এবং সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের সুযোগ খোলা রয়েছে। তিনি জানান, ভবিষ্যতের আলোচনা সরাসরি বৈঠকের পরিবর্তে টেলিফোনের মাধ্যমেই হতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরানের আলোচকদের মধ্যে কেউ কেউ যুক্তিসঙ্গত হলেও সবাই নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, তেহরান শেষ পর্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নেবে। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে বলেও উল্লেখ করেন তিনি।…

Read More