Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত। ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছেন ২১ জন নির্মাতা। সর্বোচ্চ সম্মাননা পাম দ্যর জয়ের দৌড়ে রয়েছেন বিশ্বখ্যাত নির্মাতারা। তাদের মধ্যে আছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কি। এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স। তার সিনেমা দ্য ম্যান আই লাভ ইতোমধ্যেই আলোচনায় রয়েছে। প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফিয়র্ড, ফাদারল্যান্ড,…

Read More

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানান। একইসঙ্গে প্রার্থীদের বর্তমান পরিস্থিতি ও ভোগান্তির বিষয়টি শুনে দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

Read More

স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত, ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না। রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নব গঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকট বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। তবু এই সঙ্কট সরকার কাটিয়ে উঠছে। সারাদেশে খাল খনন কর্মসূচি প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দুর্ভিক্ষের হাত থেকে…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

খাল খনন কাজের উদ্বোধনসহ পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল (২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল (সোমবার) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিতি ও যশোর বিমানবন্দরের উদ্দেশে আকাশ পথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১১টায় ১৫ মিনিটে যশোর শার্শা উপজেলার উলশী খাল খননের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় আয়োজিত পথসভা/ সুধী সমাবেশে যোগদান করবেন। দুপুর ১২টা ১৫ মিনিটে শার্শা উপজেলা হতে যশোর সার্কিট হাউসের…

Read More

এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে চলমান তাপপ্রবাহের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ রেশনিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, আমরা চলতি মাসের মধ্যেই আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীভিত্তিক আরএনপিএল যৌথ উদ্যোগ থেকে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছি। তিনি বলেন, এসব ইউনিট কয়লাভিত্তিক এবং বাংলাদেশের তিনটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও রোববার কয়লাবাহী জাহাজ পায়রা সমুদ্রবন্দরে পৌঁছার সম্ভাবনা থাকায় সেগুলোর উৎপাদন আবার শুরু হবে। বিপিডিবি প্রধান বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী বিদেশি প্রতিষ্ঠান আদানি পাওয়ার…

Read More

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের তরুণ প্রজন্ম, এমনকি যারা ইউনিফর্ম পরে, তারাও তাদের শিক্ষক কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না। সেই সঙ্গে শিক্ষার্থীরা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (২৬ এপ্রিল) গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আপনি কি ভেবে দেখেছেন, এখনকার সময়ে অনেকেই ফেসবুকে লাইভে এসে এমনভাবে মন্তব্য করেন, যা একেবারেই অযাচিত ও অসংলগ্ন। তারা ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’…

Read More

২০২৬ সালের পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী সফলভাবে সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৬টি ফ্লাইটের মাধ্যমে তারা মক্কা ও মদিনায় পৌঁছান। হজ বুলেটিন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সৌদি আরব পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন যাত্রী পরিবহন করেছে। সৌদি আরবে পৌঁছানোর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। জানা গেছে, আজকের এই সভায় মোট ১৭টি বড় প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই বিশাল বাজেটের প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলোর বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, ভৌত অবকাঠামো খাতের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে প্রকল্পের সংখ্যা ১১টি।…

Read More

অবরোধ, চাপ ও হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছে ইরান। অন্যদিকে শান্তি আলোচনা করতে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানিয়েছেন, চাপ, হুমকি বা অবরোধের মধ্যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে প্রধান ইস্যু আস্থার অভাব। হরমুজ প্রণালী অবরোধ, চাপ এবং ওমান সাগরে মার্কিন মিলিটারির উপস্থিতিকে আলোচনার জন্য বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিচুক্তির জন্য ইরান সন্তোষজনক কোনো প্রস্তাব দেয়নি অভিযোগ এনে আলোচনার জন্য তার দূতদের…

Read More