Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ১২ বছর আজ। আপিল বিভাগের ধীরগতিতে মামলাটির রায় কার্যকর হয়নি এখনও। এতে নিহতদের পরিবারের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা। আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে বলে দাবি নিহতদের স্বজনরা। ২০১৪ সালের আজকের দিনে, নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে ফেরার পথে অপহৃত হন সেসময়কার সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও আইনজীবী চন্দনের গাড়িচালক ইব্রাহিমকে। এর তিনদিন পর শীতলক্ষ্যায় ভেসে ওঠে সবার মরদেহ। পরে ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে কিছুটা ওঠানামার পর বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ব্যারেলপ্রতি তেলের দাম দাঁড়িয়েছে ১০৬ দশমিক ৯৯ ডলারে। এই অচলাবস্থার মধ্যেও এশিয়ার শেয়ারবাজারে দেখা গেছে ইতিবাচক প্রবণতা। সোমবার সকালে জাপানের নিকেই ২২৫ সূচক ০ দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এদিকে কূটনৈতিক তৎপরতায়ও দেখা যাচ্ছে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সফরে খাল খনন কর্মসূচি, যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই…

Read More

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া চারজন হজযাত্রীই পুরুষ। এদের মধ্যে চারজনই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুলেটিনে জানানো হয়েছে, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী রয়েছেন। মোট ৮৯টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় এ তথ্য। সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল…

Read More

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা নির্দেশনা মোতাবেক রাউজান পৌর শাখার ১,২,৩ নং ওয়ার্ড পূজা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে ( সজীব) সভাপতিত্বে এবং সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পূজা কমিটির উপদেষ্টা সমাজসেবক অনুপম দাশ গুপ্ত, প্রধান বক্তা ছিলেন পূজা কমিটির উপদেষ্টা তপন দাশ গুপ্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা অরুন বিশ্বাস,সহ সভাপতি তপন চৌধুরী মনু, সহ সম্পাদক মাধুর্য পালিত, মিন্টু কুমার দে, ডা: অনিল বিশ্বাস,চন্দন দাশ,ছোটন দাশ,শান্ত দাশ,নিশান দাশ,বাপ্পু দাশ,দীপু দাশ,ভজন বিশ্বাস,রিকু দে,স্বাধীন দাশ,ধনী তালুকদার,মৃদুল দে,শান্ত দত্ত,মিশন দত্ত,সংগ্রাম দাশ,সহ আরো অনেকে। বাংলাদেশ পূজা উদযাপ…

Read More

এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল বাংলাদেশ।

Read More

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং একটি গরু মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ…

Read More

কয়েক দিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এতে গরম কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) সারা দিন মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলেছে। এদিন বিকেলে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজার এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন স্থান বৃষ্টিতে ভিজেছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিনিধিরা। বৃষ্টির ফলে স্বস্তি প্রকাশ করে বেসরকারি চাকরিজীবী সাজ্জাত বলেন, বৃষ্টির কারণে অফিস শেষে বাসায় যেতে পারছি না। পথে আটকে আছি। তবুও স্বস্তি লাগছে। কয়েক দিনের তীব্র গরমের পর এমন বৃষ্টিতে ভালো লাগছে। এদিকে, আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা…

Read More

খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত ১৫টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তর-সংস্থার শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি খাদ্য মন্ত্রণালযয়ে ন্যস্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়েের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান। এজন্য তার চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন…

Read More