দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় হম উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাঠপর্যায়ের চিত্র বলছে, সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম কারণ হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। আক্রান্ত শিশুদের মাধ্যমেই এই রোগ দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হাসপাতালে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের কাছাকাছি থাকতে হচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ৩০০টিরও বেশি খুঁটি দিয়ে নির্মিত বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন হয়। এবারের আসরে অংশ নিচ্ছেন ১০৮ জন বলী। খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশ এলাকায় জড়ো হন হাজারো দর্শক। প্রতিটি লড়াই ঘিরে তৈরি হচ্ছে তুমুল উত্তেজনা, করতালি ও উচ্ছ্বাস। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের আসরে নজর কাড়ছেন গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও রানার্সআপ রাশেদ বলী। তাদের সম্ভাব্য লড়াই ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। এদিকে, বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠে বসেছে তিন দিনের বৈশাখি মেলা। মেলায় রয়েছে মাটির…
এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট (রেসিং কার) তৈরি করেছেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পরিদর্শন করেন তিনি। একপর্যায়ে তাকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট (রেসিং কার) তৈরি করেছেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই কার স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ…
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২৫ এপ্রিল) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে আজ আরও পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন। তিনি আরও জানান, বাকি ৪৪ হাজার…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছিলেন। কিন্তু নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে সেই স্বপ্ন চিরতরে বিলীন হয়ে গেল। নিহত লিমনের বড় ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জামিল ও বৃষ্টি একে অপরের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেছিলেন। বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় লিমন সবসময় বৃষ্টির প্রশংসা করতেন। বৃষ্টিকে তিনি খুব প্রতিভাবান মনে করতেন—যিনি একইসঙ্গে চমৎকার গান গাইতেন এবং রান্নাও জানতেন। লিমনের কাছে বৃষ্টি ছিলেন একজন গুণী…
যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিল লিমন নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে। সেই ব্রিজের আশপাশে ডুবুরি দলের অনুসন্ধানের পর তার ক্ষতবিক্ষত মরদেহ মিলেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ…
বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতিতে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে— এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ইউরোপে জনশক্তি রফতানি সংক্রান্ত সেমিনারে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করাই সরকারের মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করতে চায় সরকার। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যান্ত জরুরি। তাই বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে কাজ করছে সরকার। এসময় কক্সবাজারসহ দেশের পর্যটন স্পটগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে বলেও জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আজ (শনিবার) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ এবং জনগণের কাছে আমরা যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং, বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে…
বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে সবাইকে নজরদারি বাড়াতে হবে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প কারখানা স্থাপন করা হয়েছে। বাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম,…
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, কৃষক যাতে ফসলের উৎপাদন বাড়াতে পারে, সে জন্য সরকার নিরলস কাজ করছে। এতে কৃষকের যেমন ব্যক্তিগত উন্নয়ন হবে, তেমনি একটি এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। আমাদের লক্ষ্য হলো সারা বাংলাদেশে একটি শক্তিশালী কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তোলা। বর্তমান বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে ডা. জাহিদ হোসেন আরও বলেন,…
