ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব। তারা বলেছে, বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। আর হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব বলেছে, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন আমিরাতে সন্ধার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর পূর্ব গগনে চাঁদটি ৫৭ মিনিট অবস্থান করবে। দীর্ঘ সময় নতুন অর্ধচন্দ্র আকাশে থাকার অর্থ হলো এটি খালি চোখে দেখা যাবে। সংস্থাটির পরিচালক প্রফেসর আল…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজশাহীতে উচ্ছেদের মুখে পড়া ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনে খাসজমি দেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, প্রকৃত ভূমিহীনদের তালিকা করে তাদের মধ্যে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওদাপাড়ার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে হঠাৎ করে উচ্ছেদের চেষ্টা অনৈতিক ও অমানবিক। উচ্ছেদ করতে হলে অন্তত ছয়-সাত দিনের সময় দিতে হবে। চার ঘণ্টার নোটিশে ঘরবাড়ি ভেঙে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রতিটি…
বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়িয়ে পড়া, টিকার ঘাটতি এবং মৃত্যুর ক্রমবর্ধমান হার তুলে ধরা হয়। বর্তমান সংক্রমণ পরিস্থিতি দেশের আগের অর্জনকে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ১৬১ সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষাগারে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের। এ সময়…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৩১টি বিষয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৫২০টি…
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ইসরায়েল সরাসরি জানিয়ে দিয়েছে, তারা ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুত, তবে এর জন্য যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দেয়া এই বার্তা সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কাকে আরও জোরালো করেছে। খবর আল জাজিরা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘গ্রিন লাইট’-এর অপেক্ষায় রয়েছে ইসরায়েল। তিনি হুঁশিয়ার করে বলেন, নতুন করে হামলা শুরু হলে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেয়া হবে। তিনি জানান, হামলা পুনরায় শুরু হলে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলো ধ্বংস করবে এবং দেশটির অর্থনৈতিক অবকাঠামো ভেঙে দেবে। অন্যদিকে ইসরায়েলি…
রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে এই ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে। সাধারণ মানুষকে সন্ত্রাসীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। ডিএমপি অচিরেই হোটেল, রেস্টুরেন্টের ম্যানেজার ও মালিকদের তথ্য এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংক্রান্ত অ্যাপস চালু করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। জয় চৌধুরী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তার প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হবে। সেই সঙ্গে কে সভাপতি পদে থাকবেন, তাও তখনই জানানো হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই প্যানেলের নাম প্রকাশ করছি না। তফসিল ঘোষণা হলে সিনিয়র-জুনিয়র সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’ নিজেদের প্যানেল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমাদের প্যানেল দেখে সবাই তাকিয়ে থাকবে। আমরা বাস্তবায়নযোগ্য কাজের প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনে আসছি।’ ২০১২ সালে ‘এক জবান’…
অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না—এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। পাশাপাশি এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারত, নেপাল ও পাকিস্তানের জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়েও বেশি। ফলে এই মূল্যবৃদ্ধি মূল্যস্ফিতে বাড়তি উপাদান যোগ করবে না। মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে…
ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর রয়টার্সের। সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশ্ন রাখেন কেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, যখন মার্কিন বাহিনী প্রচলিত উপায়েই ইরানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। তার মতে পারমাণবিক অস্ত্র এমন একটি শক্তি যা কখনোই কারো ব্যবহার করা উচিত নয়। ট্রাম্প বলেন, মার্কিন সামরিক শক্তি যেকোনো ধরনের সামরিক পরিস্থিতির মোকাবেলা করার জন্য যথেষ্ট এবং পারমাণবিক অস্ত্রের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনো ধরনের…
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন বাংলাদেশিদের স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটাল একটি চুক্তি সই করেছে, যার মাধ্যমে চিকিৎসা পর্যটন সহজতর হবে এবং বাংলাদেশি রোগীরা ভারতে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে আরও সহজ সুযোগ পাবেন। প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভারত। একইসঙ্গে মেডিকেল ট্যুরিজম খাতকে আরও সুসংগঠিত করতে দুই দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চুক্তির আওতায় বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন সুবিধা এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ভার্মা বলেন, এই…
