আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে। বৃহস্পতিবার (২৩ এপিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন বা পালন সংক্রান্ত পরিপত্রের ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তনের প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়। তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বিয়ের পর কিংবা মা হওয়ার প্রাক্কালে অনেক অভিনেত্রীই কাজ থেকে বিরতি নেন। তবে সেই ধারার বিপরীতে হেঁটেছিলেন নেহা ধুপিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বিশ্রামের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখনও তিনি ছিলেন ক্যামেরার সামনে। সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে নিজের সেই রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই অভিনেত্রী। পডকাস্টে নেহা বলেন, ‘আমি সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।’ তিনি জানানা, মা হওয়ার পর একজন নারীর জীবন থমকে যাওয়া উচিত নয়। তার কথায়, ‘মা হওয়ার পরেও যেন একজন…
ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে বর্তমান সময়ের অভিনয়শিল্পীরা বিলাসবহুল গাড়ি ছাড়া চলাফেরা করার কথা ভাবতেই পারেন না, সেখানে স্বস্তিকা একেবারেই ব্যতিক্রম। ভরদুপুরে তাকে দেখা যায় সাধারণ মানুষের ভিড়ে বাস কিংবা অটোতে চড়ে যাতায়াত করতে। এমনকি কলকাতার গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে সাধারণের মতো ফুচকা খেতেও দ্বিধাবোধ করেন না এই অভিনেত্রী। একজন তারকা সন্তান হয়েও এবং নিজে বড় মাপের অভিনেত্রী হয়েও নিজেকে সেলিব্রিটি পরিচয় দিতে নারাজ তিনি। স্বস্তিকার মতে, ‘সেলিব্রিটি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো যাকে নিয়ে মানুষ উদযাপন করে। কিন্তু বর্তমানে এই শব্দটির প্রয়োগ তাকে বেশ ভাবিয়ে তোলে। তিনি বলেন, ‘আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এখন এত অপব্যবহার হয়…
বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের কোলজুড়ে এসেছে মেয়ে রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সবাই ধরে নিয়েছিলেন বড় হয়ে মা-বাবার মতো রূপালি পর্দায়ই দাপিয়ে বেড়াবে সে। তবে মা আলিয়া ভট্টের ভাবনা কিন্তু একদম ভিন্ন। তিনি চান না তার মেয়ে গ্ল্যামার দুনিয়ায় আসুক, বরং মেয়ের হাতে ব্যাট কিংবা বল দেখতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া তার স্বপ্নের কথা জানিয়েছেন। রাহা বড় হয়ে অ্যাথলিট বা ক্রীড়াবিদ হোক এটিই তার একান্ত চাওয়া। মাত্র তিন বছর বয়সী রাহার মধ্যে আলিয়া এখনই একজন অ্যাথলিটের সব গুণাবলি খুঁজে পাচ্ছেন। আলিয়ার মতে, রাহা ছোটবেলা থেকেই প্রচণ্ড…
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ এপ্রিল থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের মাধ্যমে রূপপুর প্রকল্প উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। তিনি জানান, জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই…
দেশের ৩ বিভাগে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ এপিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর ইকোনমিক টাইমসের। তবে এই নির্দেশনা এমন এক সময় এলো যখন ইরান ও ভারতের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরুর প্রক্রিয়া নিয়ে ইতিবাচক আলোচনা চলছিল। প্রতিবেদনে জানানো হয়, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আকাশপথের অনিশ্চয়তা বিবেচনা করে নাগরিকদের এই সতর্কতা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ভারতীয় নাগরিককে ইরান ভ্রমণ না করার জন্য কঠোরভাবে মানা করা হয়েছে। আকাশপথ কিংবা স্থলপথ কোনো…
ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান। খবর বিবিসির। ট্রাম্প জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। তিনি ইঙ্গিত দেন, এই প্রক্রিয়া বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মধ্যে ইরান সম্পর্কিত উদ্যোগও রয়েছে। এর আগে, গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর এই যুদ্ধবিরতির প্রথম ঘোষণাটি এসেছিল, যা রোববার…
বাংলাদেশে তৈরি পোশাকসহ অন্যান্য খাতেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরে বলেন, বাংলাদেশ ও ইতালির সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিকভাবে সুদৃঢ়। ইতালি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে ইতালির বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ফার্নিচার, জাহাজ নির্মাণ শিল্প এবং চামড়া ও চামড়াজাত…
মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ। রণতরীটি ইতিমধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বা সেন্টকমের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ রণতরীটির একটি ছবি শেয়ার করে এই তথ্য নিশ্চিত করে। খবর বিবিসির। নিমিটজ-শ্রেণীর এই সুপারক্যারিয়ারটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে বলে জানানো হয়েছে। এই রণতরীটি ওই অঞ্চলে থাকা বর্তমান নৌবহরের সঙ্গে যোগ দেবে নাকি অন্য কোনো জাহাজের পরিবর্তে আসছে, সে বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। সেন্টকম…
