সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ জয়ের আনন্দে ভাসল মেহেদী হাসান মিরাজের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। এদিন টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তবে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৩২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। সেই কঠিন সময়ে দলের হাল ধরেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশ ম্যাচে ফেরার পথ খুঁজে পায়। লিটন দাস…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম ধাপের নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়। দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, বিকেল ৫টা পর্যন্ত ৮৯ দশমিক ৯৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। যারমধ্যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে দক্ষিণ দিনাজপুরে। সেখানকার ৯৩ দশমিক ১২ ভোটার ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভার নির্বাচন দুই ধাপে হচ্ছে। রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ১৫২টি আসনে। যারমধ্যে ৮০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা করা হচ্ছে। এগুলোতে ভোটার আছেন সাড়ে তিন কোটিরও বেশি। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। কিন্তু ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে না। রাজ্যটিতে আগামী পাঁচ বছরের জন্য কে…
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এই প্রস্তাব দেন তিনি। সেই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির সভাপতি করার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে কর্মমুখী করে তোলার লক্ষ্যে ঐতিহাসিক এক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যে দেশের এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে কেবল ধর্মীয় শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ রাখা হবে না বরং এটিকে যুগোপযোগী করতে কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। মাদরাসার পাঠ্যক্রমে এখন থেকে পেশাভিত্তিক এবং বৃত্তিমূলক বিভিন্ন বিষয় যুক্ত করা হবে। শুধু ধর্মীয় পড়াশোনা নয়…
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার ত্রিপোলি থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাদেরকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন…
হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন কী অবস্থা ছিল। সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। একটা চীনা টিমের সঙ্গেও আলাপ হয়েছে। আমারও কিন্তু ছোটবেলায় হাম হয়েছে, আমার মনে আছে এবং তখনকার মায়েদের একটা কথা ছিল, জন্মের পরে একবার হাম হবেই। একবার…
বলিউড পাড়ায় গত এক দশকে আমূল পরিবর্তন এসেছে। দর্শকদের রুচি এখন আর কেবল মেগাস্টারদের গ্ল্যামারে সীমাবদ্ধ নেই, তারা রূপালি পর্দায় খুঁজছেন জীবনঘনিষ্ঠ গল্প। আর এই ধারার অন্যতম কাণ্ডারি আয়ুষ্মান খুরানা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অর্থবহ গল্পের মেলবন্ধন ঘটিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ২০২৬ সালে আয়ুষ্মানের ঝুলিতে থাকা তিনটি ছবি তার সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরে আয়ুষ্মান দর্শকদের উপহার দিতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন ঘরানার তিনটি সিনেমা ‘পতি পত্নী অউর ও দো’, ‘উড়তা তীর’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সম্পর্কের টানাপড়েন এবং ভুল বোঝাবুঝির এক দারুণ রসায়ন নিয়ে তৈরি হয়েছে এই ছবি।…
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশ কাঙ্ক্ষিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ক্যাপস্টোন কোর্স-২০২৬/১ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা তিনি। চট্টগ্রামের তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উদাহরণ টেনে সেনাপ্রধান বলেন, ৫৫ বছরেও আমরা দ্বিতীয় কোনো তেল শোধনাগার তৈরি করতে পারিনি। এর ফলে চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ জ্বালানি তেল রিফাইন বা শোধন করা সম্ভব হচ্ছে। সেনাপ্রধান বলেন, বর্তমানে বিশ্ব জুড়ে নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে তা হলো জ্বালানি। এটির নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি। আমাদের দেশে জ্বালানি তেল পরিশোধনে চট্টগ্রামে একটি মাত্র ইস্টার্ন…
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন বারবার। তবে সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এসেছে এক বড় পরিবর্তন। বিশেষ করে ‘খোয়াবনামা’ এবং ‘চক্র’ সিরিজের সফলতা তাকে জীবনের এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ তার আধ্যাত্মিক পরিবর্তন এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করার সময় মৃত্যু এবং পরকাল নিয়ে তার মধ্যে এক তীব্র রিয়ালাইজেশন বা উপলব্ধি তৈরি হয়। তৌসিফ বলেন, ‘আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে জ্বালানি পরিস্থিতিকে সরাসরি ‘সংকট’ বলা ঠিক নয়; বরং সরকার নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি বলেন, বিরোধী দলীয় নেতার প্রস্তাবের প্রেক্ষিতে বিষয়টি আলোচনায় এসেছে এবং সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সংসদকেই জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর কেন্দ্র হিসেবে দেখতে চায়। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদে বুধবার এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সংকট বলা না হলেও প্রস্তাবের কারণে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা…
