হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে, আমরা চেষ্টা করছি সামনে যাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করতে পারি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা সব রাজনৈতিক দল, সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু, দুঃখজনক ব্যাপার হলো—সেই স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। টিকা আমদানি না করার কারণেই স্বাভাবিকভাবেই সমস্যাটি দেখা দেয় উল্লেখ করে তিনি বলেন,…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন ফরিদা খানম। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। এক বছর পর তাকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়। অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) থাকা অবস্থায় ফরিদা খানমকে প্রত্যাহার করা হয়। পরে তাকে সাতদিনে তিন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। প্রথমে পরিবেশ, পরে সংস্কৃতি…
বাইরে থেকে গ্ল্যামার জগত যতটা ঝলমলে, ভেতরের বাস্তবতা ততটা সহজ নয় এমনই অভিজ্ঞতার কথা জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৭ সালে রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল হওয়া একটি ছবি এবং পরবর্তী বিতর্ক তাকে গভীর মানসিক সংকটে ফেলে দেয়। সেই সময় নিউইয়র্কের রাস্তায় তাদের ধূমপানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে মাহিরার পোশাক নিয়েও কটূক্তি করা হয়। এ নিয়ে ব্যাপক ট্রোলিং ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন তিনি। মাহিরা জানান, এই পরিস্থিতি তাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং একপর্যায়ে তিনি নিজেকে গুটিয়ে নেন। একই সময়ে রইস ছবিকে ঘিরে ভারত–পাকিস্তান উত্তেজনার প্রভাবও পড়ে তার ওপর। শাহরুখ খানের বিপরীতে অভিনীত…
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা একযোগে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশ করা রুটিন অনুযায়ী, প্রথম দিন সকালে আবশ্যিক বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত সূচি বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসজুড়ে প্রধান আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা চলবে। ৪ জুলাই বাংলা ২য় পত্র, ৬ জুলাই ইংরেজি ১ম পত্র, ৮ জুলাই ইংরেজি ২য় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও…
ইরানের ওপর অর্থনৈতিক চাপবৃদ্ধি অব্যাহত রাখতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বেসেন্ট বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকবে।” “আর মাত্র কিছুদিনের মধ্যে ইরানের খার্গ দ্বীপের ডিপোগুলোর ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাবে এবং তেলের সরবরাহ বাইরে পাঠাতে না পারায় দেশটির তেলকূপগুলো বন্ধ করতে বাধ্য হবে তেহরান। ইরানের তেল বাণিজ্য সীমিত করার অর্থ হলো সরাসরি শাসকগোষ্ঠীর রাজস্ব আয়ের প্রধান উৎসগুলোকে লক্ষ্যবস্তু করা।” ইরানের আর্থিক সক্ষমতা হ্রাসের জন্য ইচ্ছাকৃতভাবেই যুক্তরাষ্ট্র দেশটির অর্থনীতির ওপর…
ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হয়েছে ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। দীর্ঘ ২২ বছরের সংগ্রামের পর ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো আইনি স্বীকৃতি ও শ্রম অধিকার পেতে যাচ্ছেন। ২০০৪ সালে এই আইনটি প্রথম চালু করা হলে নানা আমলাতান্ত্রিক বাধার মুখে পড়েছিল। ২০২০ সালে পার্লামেন্টে এটি পুনরায় আলোচনায় আসে। মঙ্গলবার (২১ এপ্রিল) আইনটি পাসের ঘোষণা আসার পর আনন্দে মেতে ওঠেন কয়েক মিলিয়ন গৃহকর্মী। অনেকের চোখেই ছিল আনন্দাশ্রু। এক প্রতিক্রিয়ায় গৃহকর্মী আজেং আস্তুতি বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, ‘এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রান্তিক নারী হিসেবে সুরক্ষা পাওয়ার জন্য আমাদের এই লড়াই ছিল ২২ বছরের।’ নতুন আইনে যা থাকছে ইন্দোনেশিয়ার গৃহকর্মীদের প্রায় ৯০ শতাংশই নারী। আগে তারা…
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত দেশটি। একই সঙ্গে ওয়াশিংটনকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে তেহরান। বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন করে কোনো আলোচনা শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। দেশটি অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এ বিষয়ে সাক্ষাৎকারে আমির সাঈদ ইরাভানি দাবি করেন, ইরান কখনোই সামরিক আগ্রাসনের সূচনা করেনি। যদি তারা রাজনৈতিক সমাধান…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্কাউট সদস্য প্রধানমন্ত্রীকে স্কাউটের বিশেষ রুমাল (স্কার্ফ) পরিয়ে দেন। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটসের নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় তারা দেশের স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাদেশ স্কাউটসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন বাস ভাড়া বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানার মন্ত্রী। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কালকে (বৃহস্পতিবার) সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির বিষয়) হবে। এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার কর্তৃক বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমান ভাড়ার চেয়ে বেশি না নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। সেই সঙ্গে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে…
ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এ আগ্রহের কথা জানান। বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান। ড. সুসান ভাইজ গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর…
