ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিকমাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকজনের ওপর চালানো সহিংসতার দৃশ্য দেখা যায়। এরপর ভিডিওতে দেখানো হয়, ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে– ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ঈদুল আজহার ছুটিতে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে অন্যতম আলোচিত নাম তানিম নূরের ‘উৎসব’। ভায়োলেন্স, নানা রকম নেতিবাচকতায় ভরপুর অ্যাকশননির্ভর ছবিগুলোর ভিড়ে একঝলক প্রশান্তির বাতাস এনে দিয়েছে পারিবারিক গল্পের এই ছবিটি। ‘উৎসব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। যে কারণে দর্শকদের কাছে দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। ‘উৎসব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার…
যশোরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) এবং মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)। বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন এবং দিবাগত রাত ১২ টার দিকে ইউসুফ হোসেন মারা যান। মৃত্যুর মাত্র দুই ঘন্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শিফট করা হয়। উপসর্গ দেখে সন্দেহ হলে…
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “(ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে) কী করতে হবে বা করা যেতে পারে— এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে, কিন্তু এখনও আমি কোনোটিই চূড়ান্ত করিনি। আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই, কারণ, আপনি জানেন, পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষ করে যুদ্ধের সময়। অনেক সময়েই যুদ্ধের সার্বিক গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায়।” ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ৫ম দিনে, ১৮ জুন বুধবার…
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্কসংক্রান্ত আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অবিচল সমর্থন’ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বৈঠকের বাইরে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের…
ইরান-ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পূর্ণ হতে চললো আজ; তবে উত্তেজনা কমার কোনোরকম লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। উল্টো ইসরায়েলের পক্ষ নিয়ে চলমান সংঘাতে যেকোনো মুহূর্তে সরাসরি যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতির মধ্যেও পিছপা হওয়ার কোনো মনোভাব নেই ইরানের। ফলে, ক্রমশই ভয়ংকর রূপ ধারণ করছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এ অবস্থায় চলমান এ সংঘাত নিয়ে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার। বুধবার (১৮ জুন) এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। ইরানে গত ছয়…
ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করে উত্তর কোরিয়া বলেছে, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। বুধবার (১৮ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের ইরানের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে এসব কথা বলেন। মুখপাত্র বলেন, উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। ইসরায়েল যে ইরানে বেসামরিক জনগণকে হত্যা করছে, সেটি মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য অপরাধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপক্ষীয় জঙ্গি হামলার এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের নতুন এক সর্বাত্মক যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার ঝুঁকি…
ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে। তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরানে নাক গলিও না’, ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ কর।’ এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন— এ সংঘাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া চলবে না। এছাড়া ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা…
ঢাকাসহ ১৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, বুধবার রাতে পাঁচদিন সারাদেশে টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে দেশের…
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গত মাসের (১৮ মে) বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলায় আটক করা হয়েছিল। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। এরপর (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে কারামুক্ত হওয়ার একমাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়া লিখেছেন, ‘১ মাস পর….।’ শেয়ার করা ছবিগুলোতে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন। খোলা চুল চোখের চাহনি ও মিষ্টি হাসিতে যেন নেটিজেনদের মন মাতিয়ে তুলেছে। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও কিন্তু সেই ঘটনাগুলো থেকে…
