Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

৭০ পেরিয়ে গেলেও যেন বয়স থমকে আছে রেখার কাছে। বলিউডের চিরসুন্দরী এই অভিনেত্রীকে দেখে বয়স বোঝার উপায় নেই। টানটান ত্বক, গ্ল্যামারাস উপস্থিতি, ব্যক্তিত্ব— সব মিলিয়ে বয়সকেও হার মানিয়েছেন রেখা। বলিউডে তারকাদের মধ্যে বোটক্স, ফিলার, কসমেটিক সার্জারির চল থাকলেও রেখার সৌন্দর্যের রহস্য অন্য। বয়স ধরে রাখতে কী করেন রেখা? কেমন তার ত্বকের যত্নের রুটিন? তা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। যোগ, ঘুম আর পানি— এই তিনেই ভরসা রেখার মতে, নিয়মিত যোগাসন ও শরীরচর্চা ত্বক ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি। তবে যোগ করার সময় তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে করতে হবে। ঘুমও রাখতে হবে পর্যাপ্ত। দিনে ৬-৭ ঘণ্টার কম ঘুম হলে শরীরের ক্লান্তি…

Read More

চুপিসারে এনগেজমেন্ট, তারপর আচমকা বিয়ে— অভিষেক বসু ও শার্লি মোদকের বিয়ের খবরে চমকে গিয়েছিল টলিউড। গোপনে বিয়ের পর পাহাড়ে হানিমুনে গিয়েছিলেন নবদম্পতি। ফিরে এসে জীবনের নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে আনেন দু’জনেই। গত এপ্রিলে বিয়ের পর তিন মাস পার হওয়ার আগেই সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে। বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে এই জুটি, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। ‘ফুলকি’ ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন অভিষেক। অন্যদিকে, বিয়ের পর জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’তে ‘মধুবনী’ চরিত্রে কাজ শুরু করেছেন শার্লি। কিন্তু কাজের মধ্যেই তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি সমাজমাধ্যমে দেওয়া দু’জনের স্ট্যাটাস সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। শার্লি নিজের ইনস্টাগ্রাম…

Read More

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে, বিচ্ছেদ ও বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে বিতর্কের শেষ নেই। ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই জুটি। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। যদিও মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও এখনও শাকিবের সঙ্গে সুসম্পর্ক নায়িকার। যে কারণে প্রায়ই সন্তানের বাবাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে। এই যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, শাকিবের সঙ্গে বিয়ের সময় কত ভরি গহনা পরেছিলেন? প্রশ্ন শুনে প্রথমে কিছুটা স্তম্ভিত…

Read More

দিন কয়েক আগেই আইনিভাবে বিচ্ছেদ ঘটেছে ওপার বাংলার তারকা দম্পতি সুদীপ মুখার্জি ও পৃথা চক্রবর্তীর। কিন্তু এরপরও তাদের দেখে বোঝার উপায় নেই যে তাদের বিচ্ছেদ হয়েছে- কারণ, এখনও একে অপরের মধ্যে রয়েছে এক বন্ধুত্বের সম্পর্ক, দুজন দুজনকে সময়ও দেন। কিন্তু কিছু পরিবর্তনও স্বাভাবিকভাবে এসেছে তাদের মাঝে। যেমন সামাজিক মাধ্যমে পৃথা নাম বদলে হয়েছেন সঞ্চারী, যেটি তার আসল নাম। এরই মধ্যে হঠাৎ করে প্রাক্তন স্বামী সুদীপকে ‘দাদা’ বলে সম্বোধন করে বসলেন। বলে রাখা ভালো, এখনও দুই ছেলেকে নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে সময় কাটান সুদীপ-পৃথা। গত মঙ্গলবার এমনই কিছু মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে পৃথা লেখেন, ‘ছবি এবং ভিডিও তুলেছেন মুখার্জি…

Read More

বাংলা গানের জগতে একটি সুপরিচিত নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। এবার প্রথমবারের মতো তার সংগীতের যাত্রায় সঙ্গী হলেন তার বড় মেয়ে রোদেলা। মূলত ‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাবে ন্যান্সি ও রোদেলা দুজনকেই। জানা গেছে, আজ বৃহস্পতিবার গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা-মেয়ে দুজনেই। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটি আমি প্রথমে একাই…

Read More

চলতি বছরের শুরুতেই ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। সেই পোস্টে লিখেছিলেন, ‘বিশেষ কিছু হতে চলেছ; সেই খবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি। শুধু একটু অপেক্ষা করুন।’ আর মুহূর্তেই ভক্তদের মাঝে শুরু হয়ে যায় জল্পনা। তবে কি প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তারা? তবে সেই গুঞ্জনের ইতি টেনে দিয়েছিলেন রাজকুমার নিজেই। সামাজিক মাধ্যমে এক বার্তায় লেখেন,‘আমরা কিন্তু এখনই বাবা-মা হচ্ছি না।’ অর্থাৎ, গুঞ্জনটি সাময়িক থামিয়ে দেন অভিনেতা। কিন্তু অবশেষে জুলাইয়ের শুরুতেই এবার এই তারকা দম্পতি দিলেন সেই কাঙ্ক্ষিত সুখবরটি। গত সোমবার রাতে সামাজিক মাধ্যমে একটি দোলনার…

Read More

ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লেখিত দুটি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, গত ৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত এই পরীক্ষার পরবর্তী…

Read More

ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে স্পেন। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এই গণহত্যা ঠেকাতে যথেষ্ট কিছু করছে না বলেও অভিযোগ করেছে দেশটি। বুধবার (৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।” তিনি আরও…

Read More

নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে প্রশ্ন তুলেছেন ইসি’র নিরপেক্ষতা নিয়ে। আর নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগ করে বলেন, ঘোষণাপত্র ও বিচার-সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও, সরকার যেনো নির্বাচনের দিকেই আগ্রহী। বুধবার (৯ জুলাই) ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে এনসিপি’র পদযাত্রার দলীয় কর্মসূচি শেষে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন নিয়ে সরকারের যে তড়িঘড়ি সেই তুলনায় বিচার বা সংস্কারের প্রশ্নে তাদের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। একই ব্যাপার জুলাই সনদ ও ঘোষণাপত্রের ক্ষেত্রেও। তিনি আরও বলেন, আমরা সরকারকে আগেও বলেছি…

Read More

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০২তম রিক্রুট ব্যাচের সৈনিকদের (নারী-পুরুষ) সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শপথ নেবেন ৬৯৪ সৈনিক। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন করবেন। এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত থাকার কথা রয়েছে। ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ২৬ জানুয়ারি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এ শুরু হয়।…

Read More