শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার আড়াই হাজার কোটি টাকা প্রদান করেছে। তাই এবারের ঈদে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, ঈদের পর সেগুলো চালুর কাজ শুরু করবে সরকার। পাশাপাশি, প্রশিক্ষিত জনশক্তি রফতানিতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে যারা নিহত হয়েছেন, তাদের সন্তানদের মাসিক দুই হাজার টাকা শিক্ষাভাতা দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মাঝে চলছে আলোচনা। এদিকে সিনেমাটির মুক্তি সামনে রেখে জোর প্রচারণায় নেমেছে সংশ্লিষ্টরা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কিছু মুহূর্ত শেয়ার করে নির্মাতা রাফী দিলেন চমকপ্রদ ইঙ্গিত। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আসছে প্রেশার কুকার রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে।’ দর্শক থাকবে একদম প্রেশারে উল্লেখ করে রাফী বলেন, ‘চাপ বাড়বে গল্প ফোটবে আর দর্শক থাকবে একদম প্রেশারে! এই ঈদে নতুন স্বাদের সিনেমা হাসি, টেনশন আর সারপ্রাইজে ভরা একটা এক্সপেরিয়েন্স!’ প্রসঙ্গত, ‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প…
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, এবারও জাতীয় ঈদগাহ ময়াদানে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায় করা হবে। ঢাকা মহানগরে ১২১টি ঈদগাহ মাঠ প্রস্তুত আছে। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলায় নামাজ আদায় করার ব্যবস্থা আছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা…
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে অনুমোদিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। বিবৃতিতে জামায়াত আমির বলেন, জাতি এমন একসময়ে ঈদুল ফিতর উদ্যাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং একটি ভয়ভীতিমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, নতুন করে কেউ আর ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। মানুষ স্বাধীনভাবে কথা বলবে, চলাফেরা করবে। সমাজে কোনো ভেদাভেদ…
পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এই সভায় সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার।…
ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মো. সরওয়ার বলেন, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। যেখানে ৩৫ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করবেন। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল সাতটায় শুরু হবে। এ ছাড়া আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন…
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এই গ্যাসক্ষেত্রে হামলার জের ধরেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত শুরু করেছিল তেহরান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প লেখেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে, সেই রাগের বশে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসফিল্ড নামক একটি বড় স্থাপনায় প্রচণ্ডভাবে চড়াও হয়েছে। তবে পুরো স্থাপনার তুলনায় মাত্র সামান্য একটি অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প দাবি করেন যে, এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। তিনি আরও স্পষ্ট করেন যে, কাতার কোনোভাবেই এই হামলার সঙ্গে জড়িত ছিল না এবং এটি যে ঘটতে যাচ্ছে সে…
বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি এবং মেগাস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে শুরু থেকেই বইছিল বিতর্কের ঝড়। অবশেষে সেই বিতর্কের জেরে গানটিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল দেশটির কেন্দ্রীয় সরকার। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে দর্শক মহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ার প্রেক্ষিতেই আজ এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়। পুরো বিষয়টি নিয়ে যখন উত্তাল নেটদুনিয়া, তখনই এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন নোরা। অভিনেত্রীর দাবি, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে তার আগে থেকে কোনো ধারণাই ছিল না। নোরা জানান, মূলত তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গানের জন্য শুটিং করেছিলেন, যার…
চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজার-এর একটি বহুতল ভবনে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কেবি অর্কিড প্লাজায় আগুন লাগে। চতুর্থ তলার একটি টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে পাশের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যান। নিহতরা হলেন—চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী, পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন…
পবিত্র রমজান মাস শেষের পথে এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই বিশ্বের দুটি মুসলিম দেশ তুরস্ক ও সিঙ্গাপুর ভিন্ন ভিন্ন দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি ইসলামি মাস শুরুর ক্ষেত্রে প্রচলিত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্কের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ এর আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে শুক্রবার থেকেই খুশির ঈদ শুরু হচ্ছে। অন্যদিকে, এশিয়ার অন্যতম…
