Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আজ সকালে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে তাদের এই সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বাংলাদেশ হাইকমিশন।

Read More

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন নাগরিকসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়, আমি এবং ফার্স্ট লেডি পবিত্র ঈদুল ফিতর উদযাপনকারী সব আমেরিকানকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ যেমন পরিবার ও সমাজকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, তেমনি এটি আমেরিকার অন্যতম মূল ভিত্তি ধর্মীয় স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। ট্রাম্পের মতে, তার প্রশাসন নাগরিকের এই মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার…

Read More

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান তিনি। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির…

Read More

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিরা যারা এই যুদ্ধকালীন সময়েও সেখানে থাকতে চান তাদের সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর এ কথা জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। আমরা সবার পাশে আছি। বর্তমানে যুদ্ধাবস্থায় দেশগুলোতে বাংলাদেশি ভাই-বোনরা আছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। তাদের সুরক্ষা করার জন্য আমরা যা যা করার করব। তিনি বলেন, আমাদের মিশনগুলো…

Read More

ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল শনিবার (২০ মার্চ) বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বাংলাদেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এরপর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। রাষ্ট্রপ্রধান বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে প্রায় ৮ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া,…

Read More

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল…

Read More

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার এক পোস্টে লিখেছেন, ‘আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। যে ভিডিও ভাইরাল করছেন, সেটিও যেমন স্টেজে আমার নৃত‍্যনাট‍্যের একটি অংশ। আমি নাচের কাপড় পরে আছি। মুক্তিযুদ্ধের নৃত‍্যনাট‍্য। নৃত‍্যনাট‍্য কী, সেটা গুগলে সার্চ করে নেবেন। আবার এখন যেসব রাজনৈতিক মানুষের সাথে আমার ছবি দেখছেন, সেটিও ঈদের অনুষ্ঠানের।’ এক বিন্দু সুবিধা নিইনি দাবি করে ভাবনা বলেন, ‘৫০…

Read More

সাধারণ দর্শকদের পাশাপাশি এবার ‘ধুরন্ধর টু’ ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রিভিউ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোলাগার কথা শেয়ার করেছেন এই ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা। ছবির পরিচালক আদিত্য ধর যেভাবে দেশপ্রেমের সঙ্গে আধুনিক ‘সোয়্যাগ’-এর মেলবন্ধন ঘটিয়েছেন, তা আল্লু অর্জুনের মন জয় করে নিয়েছে। নিজের পোস্টে রণবীর সিংয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে তিনি তাকে ‘ব্রিলিয়ান্ট’ ও ‘ভার্সাটাইল’ অভিনেতা হিসেবে উল্লেখ করেন। পরিচালকের প্রশংসা করতে গিয়ে আল্লু অর্জুন লেখেন, ‘আদিত্য ধর এবারও বল একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আর মাধবনসহ বাকি অভিনেতারাও দুর্দান্ত কাজ করেছেন। ছবিটির কারিগরি দিক এবং এর ইন্টারন্যাশনাল সোয়্যাগ সত্যিই উপভোগ…

Read More

ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলার ভালোবাসায় মোড়ানো গান ‘ভালো থাকে মন’। বুধবার (১৮ মার্চ) ইউটিউবে ডেডলাইন মিউজিকের চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগী করেছেন নাভেদ পারভেজ। গানটির ভিডিওতে ভালোবাসার আবেগ-অনুভূতি ও খুনসুটিতে মেতেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। গানটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘এটি নিরেট প্রেমের গান। জীবন ভাইয়ের কথায় আগেও গান করেছি, বরাবরের মতই দারুণ কথামালায় গানটি সাজিয়েছেন তিনি। আর নাভেদ পারভেজের সুর-সংগীতেও আছে রোম্যান্টিক আবহ। সবমিলিয়ে গানটি শ্রোতাদের মনে প্রেমানুভূতির সঙ্গে হালকা দোলা দেবে বলেই আমার বিশ্বাস।’ উল্লেখ্য,…

Read More

মুক্তির শুরুতেই বক্স অফিসে রীতিমতো তান্ডব চালাচ্ছে আদিত্য ধরের নতুন সিনেমা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর ২)। বুধবার বিশেষ প্রিভিউ এবং বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। প্রাথমিক পরিসংখ্যান বলছে, কর্মদিবস হওয়া সত্ত্বেও বক্স অফিসে আয়ের গতি কোনোভাবেই কমছে না। গত ১৮ মার্চ বুধবার রাতে আয়োজিত হয় ছবিটির বিশেষ পেইড প্রিভিউ। সেই এক সন্ধ্যাতেই সিনেমাটি সংগ্রহ করে ৪৩ কোটি টাকা। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্বব্যাপী মুক্তির পর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ছবিটির ঝুলিতে যোগ হয়েছে আরও ১৭.০৭ কোটি টাকা। সব মিলিয়ে মাত্র দুই দিন শেষ হওয়ার আগেই ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৬২.০৭ কোটি টাকা। মুক্তির আগে…

Read More