টানা ১০ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও তারা ‘সত্যিকার অর্থে’ বিরতিতে যায়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘শিগগিরই কোনো দিন’ তারা ফের সংঘাতে মেতে উঠতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। ন্যাটোর সম্মেলন উপলক্ষে বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন ট্রাম্প। সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে; কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা, একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নিচ্ছে।” “আবার কি সংঘাত…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় স্বামী মো. ইফতেখার গহিন এর সঙ্গে তার বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। কনার এমন দুঃসংবাদে হতাশা প্রকাশ করেছেন তার ভক্তরা। এদিকে কনার বিচ্ছেদ ঘোষণার পর পরই মুখ খোলেন গায়িকার স্বামী। পরে তা আবার সরিয়েও ফেলেন। সেই পোস্টে ইফতেখার গহিন লিখেছিলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়নি’। এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে। তবে সকালে সে পোস্ট খুঁজে পাওয়া যায়নি কনার স্বামীর প্রোফাইলে। অর্থাৎ পোস্টটি মুছে ফেলেছেন তিনি। তবে কনাকে মেনশন করে গহিন লিখেছিলেন, ‘কনাকে নিয়ে যা লিখছেন, তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ…
বিচ্ছেদের পথে হেঁটেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডে ও নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচ। বছরখানেক হলো তারা আলাদা। মানুষ হিসেবে হার্দিক বেশি আত্মকেন্দ্রিক, সে কারণেই সম্পর্ক ভাঙে তাদের- এমনটাই জানা যায়। এদিকে শোনা যায়, নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের ঘনিষ্ঠতা বেড়েছে বলিউড অভিনেত্রী এষা গুপ্তার সঙ্গে। অবশেষে এই প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এষা। জানালেন, এক সময় হার্দিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার, কিন্তু তা কখনও প্রেমের সম্পর্কে পৌঁছায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা বলেন, “বেশ কয়েক মাস আমাদের মধ্যে কথা হয়েছিল। তবে আমি কখনও একে ডেটিং বলব না। হ্যাঁ, আমরা কথা বলতাম, হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আর বাস্তব হয়নি।” এষা জানান, সময়…
অবশেষে অপেক্ষার অবসান! আবারও ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’। অভিনেতা মনোজ বাজপেয়ী এবং শরিব হাশমি অভিনীত জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার-এর তৃতীয় কিস্তি আসছে এবার। ইতোমধ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-র ফার্স্ট লুকও প্রকাশ্যে। এই সিরিজের নির্মাতা রাজ এবং ডিকে সম্প্রতি সিরিজটির একটি পোস্টার ভাগ করে নেয়। তাতে রাখা হয়েছে চমক! মনোজ বাজপেয়ীকে দেখেই দেখেই যেন ভক্তমহলে ওঠে বাঁধভাঙা উচ্ছ্বাস। পোস্টারে মনোজ বাজপেয়ী একেবারে মাঝখানে—চেনা সেই কড়া, নিঃশব্দ চোখের চাহনি, যেন বলে দিচ্ছে, এবারের মিশন মোটেই সহজ নয়। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে বেশ কিছু অস্ত্রধারী অচেনা মুখ—যেন মুহূর্তেই বিপদ এসে যাবে। এবং সামনে পোস্টারের ওপর বড় হরফে লেখা—‘দ্য ফ্যামিলি ম্যান রিটার্নস’।…
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তঃসীমান্ত জলপথ এবং আন্তর্জাতিক হ্রদ সুরক্ষা ও ব্যবহার সংক্রান্ত কনভেনশনে (জাতিসংঘের পানি কনভেনশন) যোগ দিয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই কনভেনশনে যোগ দেয় বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ জুন) জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সাল থেকে কনভেনশনের কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ এবং ২০২৪ সালের অক্টোবরে স্লোভেনিয়ায় কনভেনশনের পক্ষগুলোর ১০ম সভায় অংশগ্রহণ করে। বাংলাদেশ একটি নদীবেষ্টিত এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ, যা একটি জটিল ভূ-রাজনৈতিক অঞ্চলে অবস্থিত। আন্তঃসীমান্ত জল ব্যবস্থাপনা দেশটির শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫৭টি আন্তঃসীমান্ত নদী দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যার মধ্যে রয়েছে…
টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ জন পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ জন পর্যটককে আটক করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। দণ্ডিতরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন, আহমেদ মাহফুজ। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায় ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পাই মধ্যনগর বাজারের পাশে একটি হাউসবোটে কিছু তরুণ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে।…
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন। সেখানে তার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। বৈঠকে আরো উপস্থিত আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
কলম্বোতে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয় দিয়ে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করেছিল বাংলাদেশ। ৮ উইকেটে ২২০ রান তুলে তারা দিন শেষ করে। ফলে প্রথম ইনিংসে সফরকারীদের স্কোরটা যে খুব বড় অবস্থানে পৌঁছাবে না তা অনুমেয়ই ছিল। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলল মোটে সাড়ে ৮ ওভার। আর দলীয় পুঁজিতে যোগ হলো ২৭ রান। যার বড় কৃতিত্ব তাইজুল ইসলামের। তার ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে ২৪৭ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার জন্য দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এই ধন্যবাদ জ্ঞাপন করে। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (২৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ওই বিবৃতিতে ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ভারতের জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজকর্মীরা ইরানের পাশে দৃঢ়ভাবে ও স্পষ্টভাবে দাঁড়িয়েছেন। এই আন্তরিক সহানুভূতির জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। দূতাবাস আরও বলেছে, যখন ইসরায়েলের নৃশংস হামলার মুখে ইরানি জনগণ চরম সংকটে ছিল, তখন ভারতের জনগণের…
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে। শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে। রমজান হল ইসলামি…
