দুনিয়ার সভ্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটা কথা খুবই পরিষ্কার। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে। এই বোঝা আমরা ফেলে দিয়েছি। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে চীনের সহায়তায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, আমরা সারা দুনিয়ার সভ্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার। আমাদের ঘাড়ের উপর আমরা কারো…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাবলিক পরিবহনে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত যাত্রীর চাপ সামলাতে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। আমার ধারণা হচ্ছে, সরকার পর্যায়ক্রমে এই তেল সরবরাহটা নিশ্চিত করতে তৎপর আছে। এটা শুধু জাতীয় সমস্যা নয়, আন্তর্জাতিক সংকট। এ সংকটটা শুধু আমাদের না সব জায়গায় আছে। জ্বালানি তেলে আমাদের থেকেও বিপজ্জনক জায়গায় আছে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব…
ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চল কৃষক প্রধান এলাকা। কৃষির সঙ্গে জড়িত দেশের অনেক কোম্পানি। আমরা সেসব কোম্পানির সাথে কথা বলেছি। ঈদের পর তাদের সাথে বসব। উত্তরাঞ্চল থেকে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে কৃষকদের সন্তানরা চাকরি পাবেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন পরবর্তী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা নির্বাচনের আগে অনেক কথা বলেছি। বলেছি সারাদেশে ৪ কোটি পরিবারের ফামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা সারাদেশে ফ্যামিলি কার্ড দিতে শুরু করেছি। মধ্যপ্রাচ্যে অনেক মানুষ কাজ করে। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যে…
আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষামন্ত্রী বলেন, সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনবো না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহুদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য…
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রোকনুজ্জামান সরকার। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মীর কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা দিয়ে নতুন প্রশাসক বলেন, নগরবাসী এখন থেকে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না। এখানকার সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রোকনুজ্জামান সরকার তার কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, আসন্ন ঈদ উপলক্ষে নগরীর যানজট নিরসনই হবে তার প্রথম কাজ। তিনি বলেন, ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করতে আমার একদল ভলান্টিয়ার থাকবে। তারা সেবক লেখা জার্সি পরে কাজ করবে এবং তাদের…
চলতি বছরের পুরস্কার মৌসুমে গোল্ডেন গ্লোব, বাফটা ও স্যাগ অ্যাওয়ার্ড জয়ের পর এবার অস্কারের মঞ্চেও বাজিমাত করলেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এই জয়ের মাধ্যমে অস্কারের ইতিহাসে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে নাম লেখালেন এই তারকা। ম্যাগি ও’ফারেল-এর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ সিনেমায় জেসি বাকলি বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী ‘অ্যাগনেস’-এর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে শেক্সপিয়ারের ১১ বছর বয়সী সন্তান হ্যামনেটের অকাল মৃত্যু এবং সেই শোককে কেন্দ্র করে পরিবারের মানসিকভাবে ভেঙে পড়ার করুণ দৃশ্যগুলো হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। সমালোচকদের মতে, সন্তানের মৃত্যুর শোক…
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জনপ্রিয় র্যাপার ও গায়ক হানি সিংয়ের কনসার্টে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দর্শক ও আয়োজক কমিটির সদস্যদের মধ্যে হাতাহাতির জেরে অনুষ্ঠান চলাকালীন বেশ কিছুক্ষণ গান থামিয়ে রাখতে বাধ্য হন এই শিল্পী। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, শনিবার রাতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিংয়ের এই কনসার্টটি আয়োজিত হয়। অনুষ্ঠান শুরুর পর ভিআইপি জোনে প্রবেশ এবং বসার জায়গা নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজকদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পৌঁছে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হানি সিং পারফরম্যান্স বন্ধ…
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর একাডেমি অ্যাওয়ার্ডসের-এর মঞ্চে আবারও শোনা গেল রাজনৈতিক বার্তা। পুরস্কার দেয়ার মঞ্চে উঠে স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেম বললেন, “যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।” তার এই সংক্ষিপ্ত কিন্তু জোরালো বক্তব্যে মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে উপস্থিত দর্শকরা। ২০২৬ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের হলিউডে অবস্থিত ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের ৯৮তম আসর। সেখানে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার উপস্থাপন করতে মঞ্চে উঠেছিলেন জাভিয়ের বারদেম। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন।” তার এই মন্তব্যের পর দর্শকসারিতে উপস্থিত অনেকেই দাঁড়িয়ে হাততালি দেন। শুধু বক্তব্যেই নয়, পোশাকের মাধ্যমেও নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেতা। জাভিয়ের বারডেমের টাক্সেডোর ল্যাপেলে লেখা…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, আদালত অপ্রয়োজনীয়ভাবে যুক্তরাষ্ট্রকে ‘তছনছ’ করেছে। রোববার (১৫ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ছয়–তিন ভোটের রায়ে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দেয়। আদালতে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও (যাদের মধ্যে ট্রাম্পের নিয়োগ দেওয়া তিনজন বিচারপতিও রয়েছেন) ওই রায়ে প্রেসিডেন্টের নীতির বিরুদ্ধে সিদ্ধান্ত আসে। পোস্টে ট্রাম্প মামলায় তার পক্ষে অবস্থান নেওয়া তিন বিচারপতিকে ধন্যবাদ জানান। তবে অন্য বিচারপতিদের সমালোচনা করে তিনি বলেন, যেসব প্রেসিডেন্ট তাদের দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগ…
