Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন (টুকু)। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণে জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃত্বসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি পদ্মা নদীর ১৫১টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ সচেতনতা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন…

Read More

নোবেল শান্তি পুরস্কার তারই পাওয়া উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের পুরস্কার তিনি পাবেন কি না, তা নিয়ে নিজেরই সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, তার মতো মানুষকে পুরস্কার না দেয়ার ‘সুনাম’ রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটির। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন রিপালিকান এই প্রেসিডেন্ট অবশ্য ইরানের সঙ্গে যুদ্ধ করেছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো কোনো শান্তি চুক্তি করাতে পারেননি। আর এর মধ্যেই বুধবার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের প্রত্যাশার কথা…

Read More

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ সহ অনেকেই অংশ নিয়েছেন।

Read More

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সড়ক খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে…

Read More

পাকিস্তানি সেনারা ইতোমধ্যেই সৌদি আরবে অবস্থান করছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী বলছে, সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি সেনাদের উপস্থিতি নতুন নয়, তারা কয়েক দশক ধরেই সেখানে অবস্থান করছেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদিতে সামরিক বাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েনের বিষয়ে তিন দেশের সাম্প্রতিক সিদ্ধান্তের পর এ তথ্য সামনে এলো। সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, বুধবার (৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব কথা বলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, মক্কা জোটের অংশ হিসেবে পাকিস্তানি সেনা বা সামরিক সদস্যরা ইতোমধ্যে সৌদিতে অবস্থান করছেন কি না। জবাবে…

Read More

দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ইউনিসেফের সঙ্গে কথা বলেছি, একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। সেটা হচ্ছে কীভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আমরা নিরাপদ পানি পৌঁছে দিতে পারি। পানির অপর নাম জীবন উল্লেখ করে তিনি বলেন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু এই পানি যদি দূষিত হয়,…

Read More

চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন ফরাসি বিজ্ঞানী অঁরি কাগান এবং জাপানের বিজ্ঞানী কেনসো সোআই। অণুসমূহের মিরর ইমেজ সংক্রান্ত গবেষণা, জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত সংশ্লেষণে স্ব-অনুঘটনের ভূমিকা আবিষ্কারের জন্য তাদের যৌথভাবে এ পুরস্কার দেয়া হয়েছে। তাদের এই গবেষণা চিকিৎসাক্ষেত্রে ওষুধ তৈরির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খবর ফ্রান্স ২৪-এর। বুধবার (৭ অক্টোবর) নোবেল জুরি এক বিবৃতিতে জানায়, ‘অসমমাত্রিক জৈব সংশ্লেষণে নন-লিনিয়ার ইফেক্টস এবং স্ব-অনুঘটন আবিষ্কারের জন্য’ তাদের এই সম্মানে ভূষিত করা হয়েছে। বিজ্ঞানী কাগান ফ্রান্সের অর্সে অবস্থিত ‘ইউনিভার্সিটি প্যারিস-সুদ’-এর সঙ্গে যুক্ত এবং ৯৫ বছর বয়সী বিজ্ঞানী সোআই টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলাদেশ সময় বুধবার…

Read More

দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপও কমবে। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে দেশে রোবটিক সার্জারির…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। এই ১৬ হাজার ২০৭ কোটি টাকার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১০টি, দুটি সংশোধিত প্রকল্প এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প। ২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম সভা এবং বর্তমান সরকারের…

Read More

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা পাঁচদিনের ছুটি পাচ্ছে দেশ। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করে বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে এই টানা ছুটির সমন্বয়ের জন্য এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি…

Read More