Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ খুলতে হলে দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। শুধু ভবিষ্যতে কমানোর প্রতিশ্রুতি নয়, এ বিষয়ে ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না চাইলে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির প্রয়োজন কী-এ প্রশ্নের জবাব দিতে হবে তেহরানকে। ভ্যান্স বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান যদি সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি করা উচিত নয়। তার ভাষায়, এটি একটি ‘মৌলিক সীমারেখার বিষয়’। তিনি আরও বলেন, ইরান পারমাণবিক…

Read More

রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ভারত। এই প্রস্তাব পাঠানোর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে প্রথমবার চার বছর ধরে চলমান এ যুদ্ধের একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় এলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির অনলাইন সংবাদমাধ্যম সিএনএন- নিউজ ১৮ আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইউক্রেন সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সেখানে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছিলেন তিনি। পরে রুশ কর্মকর্তাদের সঙ্গে এ ইস্যুতে আলোচনা হয়েছে তার। ভারতের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে যে ৩টি পয়েন্ট বা দফার ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলো হলো— (ক)জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা বন্ধ…

Read More

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিপরীতে বাংলাদেশ দেশটিতে মাত্র প্রায় ৫৬ মিলিয়ন ডলারের পণ্য…

Read More

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি আরও জানান, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় নতুন সরকারের নেতৃত্বে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ইশতেহারে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। স্বাস্থ্য খাতে জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচির ওপরও…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে, নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি। ডেঙ্গু মোকাবিলা করতে হলে সবার প্রচেষ্টা প্রয়োজন মন্তব্য করে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশেপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য…

Read More

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। বর্তমানে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম…

Read More

ঢাকার বস্তি এলাকায় যক্ষ্মা রোগ শনাক্তকরণ কার্যক্রম আরও বিস্তৃত করতে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান সরকার। সোমবার (৬ অক্টোবর) জাপানি দূতাবাসে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ’ (icddr,b)-এর প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। জাপানের ‘গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ (GGP) বা তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। অনুদানের অর্থে ‘ঢাকা জেলায় যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ল্যান্ড ক্রুজার গাড়ি সংগ্রহ প্রকল্প’ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় icddr,b একটি টয়োটা ল্যান্ড ক্রুজার এবং একটি ফুজিফিল্ম পোর্টেবল ডিজিটাল এক্স-রে ইউনিট সংগ্রহ করবে। এসব সরঞ্জাম…

Read More

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সংলগ্ন এলাকায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিদ্রোহী হুথি নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার (৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া প্রাথমিক বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার। প্রতিবেদন অনুযায়ী, নিক্ষিপ্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বদর সেন্টারে অবস্থিত সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে আসে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সরাসরি এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকায় আঘাত হানে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর…

Read More

‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন। এদিকে, তুরস্ক সফর শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াতের আমির। সফর শেষে আগামী রোববার (১১ অক্টোবর) সকালে…

Read More

মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) রাত ১২ টার পর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীসংলগ্ন খালের মুখ বন্ধ করার পাশাপাশি অভয়াশ্রম এলাকায় পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০…

Read More