Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার পরিপ্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি ফ্লাইট…

Read More

টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪১৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

Read More

সমাজকে আরও উদারপন্থী হতে হবে এবং এ বিষয়ে খোলামেলা আলোচনা জরুরি বলে মনে করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার ভাষায়, রক্ষণশীল পরিচয়ের গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। আর বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। মঙ্গলবার (১০ মার্চ) জাতিসংঘ বাংলাদেশ ও লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির সহযোগিতায় আয়োজিত ‘তরুণদের অংশগ্রহণে অধিকার, ন্যায়বিচার ও জেন্ডার সমতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। এবারের নির্বাচনে গত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি নারীবান্ধব অবস্থান দেখা গেছে বলেও মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, সমাজে ক্রমশ রক্ষণশীল চিন্তাভাবনার বিস্তারও লক্ষ্য করা…

Read More

চিয়া বীজ ও নারকেলের সমন্বয়ে তৈরি এক গ্লাস ঠান্ডা চিয়া শরবত হতে পারে সেই আদর্শ পানীয়। প্রাকৃতিক ইলেকট্রোলাইট, আঁশ ও প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর এই শরবত রোজার ক্লান্তি দূর করার পাশাপাশি হজমে সহায়তা করে এবং শরীরকে রাখে চাঙ্গা। যেভাবে তৈরি করবেন- প্রথমে চিয়া সিডস ১ কাপ পানিতে মিশিয়ে নিন। এতে দিয়ে দিন ১ টেবিল চামচ চিনির সিরা। অন্যদিকে ডাবের পানি আলাদা রেখে ডাব থেকে শাঁস লম্বা করে ছাড়িয়ে নিন। এবার আধা কাপ ডাবের পানির সঙ্গে অর্ধেক পরিমাণ ডাবের শাঁস ও ১ টেবিল চামচ চিনির সিরা ব্লেন্ড করে নিন। গ্লাসে প্রথমে লেবুপাতা, আইস কিউব, ১ টেবিল চামচ সিরাপ ঢেলে দিন। তারপরে চিয়া…

Read More

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাজী জহরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহ। তাদের মধ্যে কাজী জহরুল ইসলাম সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষার্থী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজধানীর মনিপুরীপাড়া এলাকায় সোমবার রাতে কবর থেকে মানবদেহের কঙ্কাল তুলে তা বিক্রির চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১২ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। জেলার চান্দিনায় ডেনিম গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করলে এ যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের চান্দিনা অংশ অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে দুই পাশের অন্তত ১২ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বাস দেওয়ার পর তারা মহাসড়ক ত্যাগ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানান, ডেনিম গার্মেন্টস নামের পোশাক কারখানাটির শত শত শ্রমিক উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে ঢাকাগামী ও চট্টগ্রামমুখী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয়মুখী…

Read More

অ্যাভাটার সিরিজ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জেমস ক্যামেরন। তৈরি করেছেন সিরিজিটির আলাদা দর্শকমহল। সর্বশেষ মুক্তি পাওয়া সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বক্স অফিসে বেশ সাড়া ফেলে ঠিকই। কিন্তু তা ছিল আশানুরূপ, লাভের মুখ খুব একটা দেখেনি। ফলে চতুর্থ কিস্তি নির্মাণ হবে কি না, তা নিয়ে কপালে খানিক চিন্তার ভাঁজ নির্মাতার। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক জেমস ক্যামেরন। তবে পরিস্থিতি প্রতিকূল থাকলেও নতুন কিস্তি নির্মাণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি আলোচিত এই নির্মাতা; খুব অল্প কথাতেই পরবর্তী কিস্তি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন। গত সোমবার স্যাটার্ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সিনেমাটির চতুর্থ কিস্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েন জেমস। সেখানে…

Read More

সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে তিনি বলেন, তাদের যদি মূল্যায়ন করা না হয়, ক্ষমতায়ন…

Read More

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ফলে আপাতত দাম বাড়ানোর কোনো সিদ্ধান্তও নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেশের জ্বালানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই। রমজান ও ঈদকে নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট যানবাহনের দীর্ঘ লাইন মূলত মানুষের উদ্বেগ ও আতঙ্কের কারণেই তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পেট্রোল পাম্পে যে লম্বা লাইন দেখা যাচ্ছে, তা মূলত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির।…

Read More

ইরানের প্রেসিডেন্ট সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাবে ইরান এবং যতদিন প্রয়োজন হয়, ততদিন হামলা অব্যাহত থাকবে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে। ট্রাম্পের এই সংবাদসম্মেলনের কিছু সময় পর মার্কিন সংবাদামাধ্যম পিবিএস নিউজকে সাক্ষাৎকার দেন সৈয়দ আরাগচি। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “গোলাগুলি অব্যাহত আছে এবং আমাদেরও পূর্ণ প্রস্তুতি আছে। যতক্ষণ প্রয়োজন হয়, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের ওপর আঘাত হানতে প্রস্তুত আছি। এতে যতদিন লাগে, লাগুক। ওয়াশিংটনের সঙ্গে কোনো প্রকার আলোচনায় যেতে তেহরান আর আগ্রহী নয় বলেও…

Read More