ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) দুপুরে জারি করা এক আদেশে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। আদেশে বলা হয়, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে।…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও তিনি নিরাপদ ও সুস্থ আছেন। বুধবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। এর আগে, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত ও তার ছেলে মোজতবা খামেনি আহত হন। এই খবর প্রকাশের পর ইরানের পক্ষ থেকে নতুন সর্বোচ্চ নেতা নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, ‘‘আমি খবর…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।’
ইরানের হামলায় নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে ভিডিও বার্তায় জনসমক্ষে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভিডিওতে তাকে সুস্থ অবস্থায় দেখা গেলেও তার কণ্ঠে ছিল যুদ্ধের খরচের দুশ্চিন্তা। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত চালিয়ে নিতে বিশেষ বাজেট ঘোষণার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। ভিডিও বার্তায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের যুদ্ধ শুরু করতে হতো। তবে এই যুদ্ধের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই বিপুল ব্যয় সামাল দিতে প্রতিরক্ষা খাতের জন্য আমাদের কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) বরাদ্দ সংবলিত বিশেষ বাজেটের দরকার। এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্ভবত নিহত…
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এদিন রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)। সভায় জানানো হয়, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।…
ঈদুল ফিতর সামনে রেখে দেশের সিনেমা অঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তেজনা। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে প্রায় এক ডজন সিনেমা। এরই মধ্যে এসব সিনেমা মধ্যে একাধিক সিনেমা আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছে। একে একে প্রকাশ পাচ্ছে পোস্টার, টিজার, গান এবং বিভিন্ন প্রমোশনাল কনটেন্ট। ফলে ঈদের সিনেমা ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। বিস্তারিত লিখেছেন রিয়েল তন্ময় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ বরাবরই বড় একটি মৌসুম। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে ঘিরে থাকে বাড়তি প্রচারণা ও প্রতিযোগিতা। প্রযোজক-নির্মাতারা চেষ্টা করেন ঈদকে কেন্দ্র করে বড় বাজেটের কিংবা তারকা নির্ভর সিনেমা নির্মাণ করতে। এবারও তার ব্যতিক্রম নয়।…
ঢালিউড সুপারস্টার শাকিব খান। ইতোমধ্যে যিনি ক্যারিয়ারে পার করে ফেলেছেন ২৬ বছর। এই সুদীর্ঘ সময়ে তিনি দর্শকদের যেমন দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা, তেমনি দিয়েছেন ফ্লপ সিনেমাও। এবারের আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে শাকিব অভিনীত সিনেমা ‘প্রিন্স’। তবে এবার প্রশ্ন থেকে যায় কোন পথে এগোচ্ছেন শাকিব খান? আসন্ন সিনেমা কি হলে দর্শক টানতে পারবে নাকি তান্ডবের মতো এবারও দর্শক ভীড়াতে ব্যর্থ হবেন এই ঢালিউড কিং? গত বছরের ঈদুল আযহায় মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় নির্মিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমার গান ও ট্রেলার দিয়ে মাঠ দখল করলেও শেষ পর্যন্ত হলে দর্শক টানতে পারেননি শাকিব। অন্যদিকে…
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমার একটি আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আর এই গানে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশনের অন্যতম কর্ণধার আজিম হারুন। তিনি জানান এটি তাদের শুটিং সেট থেকে কোনোভাবে লিক হয়ে গেছে। তিনি আরও জানান সম্ভবত এবারই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করলেন নাতালিয়া। এই অভিনেত্রী বলিউডের ‘হাউজফুল ৫’ এবং ‘মাস্তি ৪’ এর পাশাপাশি হলিউডের সাড়া জাগানো ‘৩৬৫ ডেইজ’ সিনেমায় অভিনয় করেছেন। এ…
তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে একটি বহুল আলোচিত মামলাকে ঘিরে। করুরে পদদলিত হওয়ার ঘটনার তদন্তে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) সূত্রে জানা যায়, করুর পদদলিত মামলার তদন্তের অংশ হিসেবে ১০ মার্চ ২০২৬ তারিখে বিজয়কে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তবে হাজির হওয়ার আগে দুইটি বিষয়ে সিবিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছেন…
নাটকের দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন তিনি। গত বছর প্রথম তিনি ওটিটি কনটেন্টে অভিনয় করেন। ‘চক্র’ নামে একটি সিরিজ দিয়েই তার অভিষেক ঘটে। এতে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সেসময় সংশ্লিষ্টরা সিরিজটির সিক্যুয়াল আসবে এমনটা জানিয়েছিলেন। দর্শকও এর পার্ট টু নিয়ে অপেক্ষায় ছিলেন , যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তারা। এদিকে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে ‘চক্র-২’ এর পোস্টার। যেখানে লেখা আছে ‘শয়তান খোঁজে সুখী পরিবার’। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই পোস্টারটি প্রকাশ করেন চক্র বাহিনী। ভয়াবহ সেই পোস্টারটিতে শুধু বডি আছে, কিন্তু মাথা নেই! পুরো শরীর রক্তে…
