Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই শিল্পী। সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে। এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর…

Read More

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার গ্ল্যামারাস লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রকৃতির মাঝে ফুলে ঘেরা এক মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন মিমি। হালকা সবুজ রঙের স্লিভলেস টপের সঙ্গে সাদা রঙের প্যান্টে দেখা গেছে তাকে। সরল কিন্তু স্টাইলিশ এই সাজে তিনি যেন স্বাভাবিক সৌন্দর্যের এক অনন্য প্রকাশ ঘটিয়েছেন। হাতে ফুল ধরে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মিমি। তার মুখের অভিব্যক্তিতে যেন মৃদু আবেগ আর শান্ত ভাব ফুটে উঠেছে। আবার আরেকটি ছবিতে তিনি মোবাইল ফোন হাতে সেলফি তুলতে ব্যস্ত। চারপাশে ফুটে থাকা…

Read More

জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা রণদীপ হুডা এবং তার ঘরণী লিন লাইশরম। গত বছরের নভেম্বর থেকেই সুখবরের অপেক্ষায় ছিল এই তারকা দম্পতির ভক্তরা। মঙ্গলবার (১০ মার্চ) রণদীপ-লিনের ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। ব্যক্তিগত জীবনকে সবসময়ই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন এই জুটি। তবে জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না পর্দার ‘সাভারকর’ খ্যাত এই অভিনেতা। এদিন রণদীপের বাবারও জন্মদিন ছিল। বাবার জন্মদিনে নাতনিকে উপহার দিয়ে আনন্দকে দ্বিগুণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার কোলে সদ্যোজাত মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে রণদীপ লিখেছেন, ‘দাদু ও নাতনি দু’জনকেই জন্মদিনের অনেক শুভেচ্ছা।…

Read More

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান মানেই পর্দায় নতুন কিছু। গত বছরের জুন মাসে বড় পর্দায় মুক্তি পেয়েছিল তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’। প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শকদের প্রশংসায় ভেসেছিল ছবিটি। তবে বড় পর্দার এই সাফল্যের পর ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। শুরুতে সিনেমা হলের স্বার্থ রক্ষার কথা বলে ওটিটি মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন স্বয়ং আমির খান। তার সেই সিদ্ধান্তে ভক্তদের মনে কিছুটা অসন্তোষ তৈরি হলেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। যদিও গত আগস্টে ইউটিউবে ‘পে পার ভিউ’ মডেলে ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার পুরোপুরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে…

Read More

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত ‘আদম পরিবার’। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ। সেই রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে ভিকি জাহেদের নির্মিত সিরিজ ‘চক্র’ এবার ফিরছে তার দ্বিতীয় কিস্তি নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের পোস্টে বাঁধন লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’ প্রথম সিজনের রুদ্ধশ্বাস শেষ থেকে গল্পটি আবার শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে…

Read More

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে একা নন, সঙ্গে নিয়ে এসেছেন নিজের হুবহু এক ডিজিটাল অবয়ব, যার নাম দিয়েছেন ‘মিষ্টি’। আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিওর মাধ্যমে নিজের এই এআই অবতারকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। ভিডিওতে দেখা যায়, সমুদ্রের তীরে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন রিয়ার এই ডিজিটাল সংস্করণ। যার হাঁটা-চলা, কথা বলা কিংবা গায়ের রং সবকিছুই অবিকল আসল রিয়ার মতো। ভিডিওর আবহ সংগীতে শোনা যায় রিয়ার দরাজ কণ্ঠ। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘গোলাপ লাল, নীল বনফুল, চলো তুমি-আমি মিলে ভেঙে দিই পিতৃতন্ত্র’। রিয়ার ডাকনাম…

Read More

ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স। পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল। কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক…

Read More

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলতে পারে। এ জ্বালানি সরবরাহ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিকল্প দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করা হচ্ছে। এর মধ্যে ১১টি চালানে আসবে দুই লাখ ৮১ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। বাকি ৫৫ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়া যাবে দেশের শোধনাগার ও পেট্রোলিয়াম প্ল্যান্ট থেকে। বর্তমানে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জন্য নির্ধারিত একটি মাদার ভেসেল সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে। এমটি নর্ডিক পলাঙ…

Read More

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় এই দফার হামলা চালানো হয় বলে জানা গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই ছিল ইরানের চালানো ‘সবচেয়ে তীব্র এবং শক্তিশালী’ হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তী এক নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র (শেল্টার) থেকে বেরিয়ে আসতে পারেন। সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারেক রহমান বলেন, আমরা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, সেগুলোর মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে…

Read More