আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে। মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ– এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এখন থেকে শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে। ফল ঘোষণার সময়…
শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। সম্প্রতি সব দেশের জন্য মার্কিন সরকারের নতুন করে শুল্ক আরোপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনও বিকাশমান। নতুন করে যুক্তরাষ্ট্রের সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণার কথা শুনেছি। তবে এ বিষয়ে লিখিত কোনোকিছু পাইনি তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি নিয়ে এখনও বলার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। সেই চুক্তিতে পক্ষে-বিপক্ষে কী আছে, সেগুলো দেখা হচ্ছে। চুক্তির বিভিন্ন…
সবাই রান্নার আগে শাক-সবজি ধুয়ে নেন। কিন্তু কলের নিচে দ্রুত ধুয়ে ফেলা সবসময় যথেষ্ট না-ও হতে পারে। অনেক ফল এবং শাক-সবজিতে কীটনাশকের অবশিষ্টাংশ থাকে, সেইসঙ্গে কৃষিকাজ এবং পরিবহনের সময় জমে থাকা ময়লা এবং জীবাণুও থাকে। সহজ পদ্ধতি ব্যবহার করে এগুলো দূর করা যেতে পারে। সবচেয়ে সহজ এবং সহজলভ্য সমাধানের মধ্যে একটি হলো লবৃণ পানি। সঠিকভাবে ব্যবহার করলে, এটি স্বাদ বা গঠনকে প্রভাবিত না করে ময়লা আলগা করতে এবং কীটনাশক দূর করতে সাহায্য করে। লবণ একটি হালকা হাইপারটোনিক দ্রবণ তৈরি করে যা দূষণকারী, ছোট পোকামাকড় এবং কীটনাশক অপসারণ করতে সাহায্য করে। এটি ফাটলে আটকে থাকা ময়লা আলগা করতেও সাহায্য করে, বিশেষ…
সাহরিতে একটু ভাত-মাছ হলেই যেন ভালো। কারণ ঘুম থেকে জেগে এমন কিছু খেতে মন চায়, যা সুস্বাদু ও সহজে হজম হয়। সাহরিতে তাই রাখতে পারেন দেশি যেকোনো মাছের পদ। তার মধ্যে একটি হতে পারে শোল মাছ। শোল মাছের ভুনার সঙ্গে গরম ভাত হলে জমে যাবে বেশ। চলুন তবে জেনে নেওয়া যাক, সাহরির জন্য শোল মাছ ভুনার রেসিপি- তৈরি করতে যা লাগবে বড় শোল মাছ- ১টি টমেটো (৪ টা) পেঁয়াজ কুচি- দেড় কাপ হলুদের গুঁড়া- ১ চা চামচ মরিচের গুঁড়া- ৩ চা চামচ বা স্বাদমতো রসুন বাটা- ১ চা চামচ ধনিয়াপাতা কুচি- ১ টেবিল চামচ লবণ- স্বাদমতো। যেভাবে তৈরি করবেন শোল…
রমজান মাসে সামাজিক জীবন বিশেষভাবে সক্রিয় থাকে। ইফতারে অতিথি হয়ে কারও বাড়িতে যাওয়া অথবা আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবেরা বাড়িতে আসা এসময় খুবই পরিচিত দৃশ্য। মূলত ইফতারের খাবারের ওপরই বেশি নজর দেওয়া হয়, চেষ্টা থাকে সবচেয়ে ভালোভাবে আপ্যায়ন করানোর। রমজান মাসে শারীরিক পরিশ্রম অনেকটা কমে যায় এবং ফলস্বরূপ মাস জুড়ে ওজন বাড়তে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণের কারণে তাদের অবস্থা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে সহজ কিছু বিষয় অনুসরণ করলে আপনি ওজন কমাতে এবং রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সক্ষম হবেন। পর্যাপ্ত পানি পান করতে হবে (কমপক্ষে ১০ গ্লাস) এবং স্যুপ, তরমুজ এবং সবুজ সালাদ জাতীয় হাইড্রেটিং খাবার খেতে হবে।…
জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, এ ছাড়া জুলাই শহিদের তালিকা তৈরি করা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সমর্থকদের অনেকেই যারা অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের তালিকা তৈরি করা এবং এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা কিংবা বৈষম্য না করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
অমর একুশে গ্রন্থমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর…
১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। উল্লেখ্য, গত বছরও (১৪৪৬ হিজরি/২০২৫) সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিস্তারিত আসছে …
