Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ফের আলোচনায় এখনকার সময়ের অভিনেত্রী জেবা জান্নাত। একদিকে ভক্তরা যেমন তার রূপে মুগ্ধ, তেমনি সমালোচনার মুখেও পড়েন এই অভিনেত্রী। তবে এসবের বাইরে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন জেবা জান্নাত; দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। তারই ধারায় এবার ছুটির আমেজে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবিতে নিজেকে ধরা দেন জেবা জান্নাত। বলা বাহুল্য, দেশের শোবিজ অঙ্গনে এই অভিনেত্রীরও ‘হটনেস’ এর জুড়ি নেই! প্রায়ই সাহসী অবতারে দেখা যায় জেবাকে। এবার যেন ভক্তদের মাঝে একরকম শোরগোলই ফেলে দিলেন তিনি। বুঝতে বাকি নেই কারও যে এই মুহূর্তে ছুটির আমেজে রয়েছেন জেবা জান্নাত।…

Read More

ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। শুক্রবার স্থানীয় সময় ভোরবেলা থেকে এই নিক্ষেপ শুরু হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার সকালে এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার ভোর থেকে ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছে। ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্রের কারণে বাজছে এই সতর্কতামূলক সাইরেন। ইরানি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ইতোমধ্যে ডিফেন্সিভ সিস্টেম চালু করা হয়েছে।” “সেই সঙ্গে নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে যে, তারা যেন অবিলম্বে বম্ব শেল্টার কেন্দ্রগুলোতে আশ্রয় নেন।” শুক্রবার ভোর থেকে এখন পর্যনত কত সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান— তা উল্লেখ করা হয়নি আইডিএফের বিবৃতিতে।

Read More

নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোরে আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানে ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে অস্ট্রেলিয়ান সরকার তেহরানে কর্মরত সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে আসার নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান, ইরান ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তার জন্য কনসুলার স্টাফদের পার্শ্ববর্তী আজারবাইজান ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। ওং বলেন, আমরা অন্যান্য অংশীদার দেশের…

Read More

ইসরাইল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) হোয়াইট হাউসের ব্রিফিংরুম থেকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা পাঠ করেন তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ব্রিফিংয়ে বলা হয়, মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলিন লিভিট জানান, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে বা নাও হতে পারে- তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই বিষয়টির ওপর ভিত্তি করে, আমি আগামী দুই সপ্তাহের মধ্যে আমার সিদ্ধান্ত নেব যে,…

Read More

সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী সরকারের পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। পাঁচ সচিব ছাড়া অপর কর্মকর্তা হলেন গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তা। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। এ ছাড়া, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো…

Read More

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ অবশেষে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। শুক্রবার (২০ জুন) সংগঠনটি জানান, ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন তা পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন। হিজবুল্লাহ মূলত ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। কিন্তু চলমান সংঘাতে তারা এখন পর্যন্ত সরাসরি জড়ায়নি। গত বছরের ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর সংগঠনটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই তারা এখনও লেবানন সীমান্তেও সক্রিয় হয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে মুখ খুলেছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম…

Read More

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিকমাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকজনের ওপর চালানো সহিংসতার দৃশ্য দেখা যায়। এরপর ভিডিওতে দেখানো হয়, ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে– ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের…

Read More

ঈদুল আজহার ছুটিতে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে অন্যতম আলোচিত নাম তানিম নূরের ‘উৎসব’। ভায়োলেন্স, নানা রকম নেতিবাচকতায় ভরপুর অ্যাকশননির্ভর ছবিগুলোর ভিড়ে একঝলক প্রশান্তির বাতাস এনে দিয়েছে পারিবারিক গল্পের এই ছবিটি। ‘উৎসব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। যে কারণে দর্শকদের কাছে দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। ‘উৎসব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার…

Read More

যশোরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) এবং মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)। বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন এবং দিবাগত রাত ১২ টার দিকে ইউসুফ হোসেন মারা যান। মৃত্যুর মাত্র দুই ঘন্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শিফট করা হয়। উপসর্গ দেখে সন্দেহ হলে…

Read More

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “(ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে) কী করতে হবে বা করা যেতে পারে— এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে, কিন্তু এখনও আমি কোনোটিই চূড়ান্ত করিনি। আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই, কারণ, আপনি জানেন, পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষ করে যুদ্ধের সময়। অনেক সময়েই যুদ্ধের সার্বিক গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায়।” ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ৫ম দিনে, ১৮ জুন বুধবার…

Read More