Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

খতে দেখতে কেটে গেছে জীবনের ৬০ বছর। এই বয়সে এসে নতুন প্রেম খুঁজে পেয়েছেন ঠিকই তবুও অনুশোচনায় ভুগছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃখের কথা জানালেন অভিনেতা। কাজের ব্যস্ততায় আমির খান পরিবারকে যথেষ্ট সময় দেন না। এই অভিযোগ বার বার উঠেছে। সাক্ষাৎকারে নিজেও সেই অভিযোগের কথা স্বীকার করেছেন তিনি। আমির বলেন, “‘লাল সিংহ চাড্ডা’ ছবির আগেই আমি কাজ থেকে অবসর নেব ভেবেছিলাম। নিজেকে নিয়ে ভাবনাচিন্তা করছিলাম। কোভিড মহামারির শেষের দিকে উপলব্ধি করেছিলাম, আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়ে ফেলেছি। কিন্তু ১৮ বছরের পর থেকে জীবনের বেশিরভাগ সময়ই আমার জীবনজুড়ে ছিল শুধুই ছবির কাজ।” আমির আরও বলেন, “এসব ভাবতে ভাবতেই বুঝলাম,…

Read More

আওয়ামী লীগকে নেওয়া হবে না, তবে যারা ভালো মানুষ, তাদেরকেও বাদ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, তা আমরা আজ ভুলে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ, তাদেরও বাদ দেব না। ১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের একমাত্র চাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে…

Read More

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কখনও আপস করবে না বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের জায়নবাদী শাসকগোষ্ঠীকে কোনো দয়া দেখানো হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি বলেন, “আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেবো। ইরান কখনোই আপস করবে না। জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তবে তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ দফায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও তেহরানের কাছে একটি…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। তিনি এ সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান। মঙ্গলবার (১৭ জুন) এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, একটি সত্যিকার সমাপ্তি। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি চাই। ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। এরপর সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন যে যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সঙ্গে যোগাযোগ করেননি। ট্রাম্প আরও লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর…

Read More

ইসরায়েলি সেনা কেন্দ্র ও মোসাদের সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান। হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ। ‘সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে, সংবাদ সংস্থাটি টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেছে। এদিকে মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি ‘স্পর্শকাতর’…

Read More

বলিউডের বেশ পরিচিত নাম দিশা পাটানি। ইতোমধ্যে বেশি কিছু হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন সালমান খান, প্রভাসদের সঙ্গে। যদিও বলিউডে সেভাবে শীর্ষস্থানীয় জায়গায় নিজেকে এখনও নিতে পারেননি দিশা, তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য মানসিকতার জন্য বরাবরই প্রশংসিত তিনি। সেই সঙ্গে ফিটনেস ও ফ্যাশন স্টেটমেন্টের জন্যও আলোচিত। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা দিশা ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হন। এরপর ২০১৬ সালে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করে নজরে আসেন। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সিনেমাটি রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় দিশাকে। সম্প্রতি নিজের ক্যারিয়ার,…

Read More

মিঠুন চক্রবর্তীর দারুণ ভক্ত বাংলাদেশি গায়িকা আঁখি আলমগীর। এমনটা নিজেই জানালেন কণ্ঠশিল্পী। মিঠুনের সঙ্গে দেখা হয়েছিল, বলিউড অভিনেতা তাকে চা বানিয়ে খাইয়েছিলেন। আঁখি বললেন, ছোট বেলায় আমার খুবি পছন্দের নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী, টম ক্রুজ। এখনও। তবে দুজন কে দুই রকমের পছন্দ। গতকাল ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাই ভাবলাম ছবিগুলো শেয়ার করি। উনি বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের অনারে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললো। আমরা সব রেডি। আব্বু ও রেডি। কিন্তু হঠাৎ আব্বুর কোন মুভি ডিরেক্টর বাসায় এসে বললেন পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনি স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে…

Read More

ফিলিস্তিনের পক্ষে সরব হয়ে রীতিমতো আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে আক্রমণের মুখে পড়েছেন তিনি। সমাজতান্ত্রিক দলগুলো—সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি—সহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুন মুম্বাই শহরে আয়োজিত হচ্ছে ওই সংহতি সভা। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে। এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লিখেছেন, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।” তার ওই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় নেটিজেনদের দাবি, স্বরা মুসলিম সম্প্রদায়ের বিষয়ে সরব হলেও অন্যান্য সংখ্যালঘু কিংবা…

Read More

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম বিথী দেবনাথ (১৬)। সোমবার বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। জানা যায়, বিথী রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের বাসিন্দা এবং উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিথী ছিলেন একজন মেধাবী ছাত্রী। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিথীর চাচা অবনি দেবনাথ জানান, শুক্রবার বিথীর পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান…

Read More

নোয়াখালী হাতিয়ায় মেঘনায় জেলেদের জালে ধরা পড়ে ৩ কেজি ৫ শত গ্রাম ওজনের ইলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার সূর্যমুখী মাছ ঘাটে বিক্রির জন্য বিশাল এই মাছ আনেন জেলেরা। জানা যায়, স্থানীয় কামাল উদ্দিনের ‘মা মৎস্য আড়তে’ ডাকে বিক্রি হয় মাছটি। ৭ হাজার টাকায় মাছটি কিনে নেন এক ব্যাপারী। এর আগে মনির মাঝির ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। পরে  মাছটি সুর্যমূখী মাছ ঘাটে এনে বিক্রি করা হয়। এ বিষয়ে সূর্যমুখী মাছ ঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, জেলেদের জালে এত বড় মাছ খুব কমই ধরা পড়ে। এই মাছটি বাজারে আনার পর দেখতে অনেকে ভিড় করেন।…

Read More