Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্কসংক্রান্ত আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অবিচল সমর্থন’ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বৈঠকের বাইরে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের…

Read More

ইরান-ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পূর্ণ হতে চললো আজ; তবে উত্তেজনা কমার কোনোরকম লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। উল্টো ইসরায়েলের পক্ষ নিয়ে চলমান সংঘাতে যেকোনো মুহূর্তে সরাসরি যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতির মধ্যেও পিছপা হওয়ার কোনো মনোভাব নেই ইরানের। ফলে, ক্রমশই ভয়ংকর রূপ ধারণ করছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এ অবস্থায় চলমান এ সংঘাত নিয়ে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার। বুধবার (১৮ জুন) এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। ইরানে গত ছয়…

Read More

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করে উত্তর কোরিয়া বলেছে, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। বুধবার (১৮ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের ইরানের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে এসব কথা বলেন। মুখপাত্র বলেন, উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। ইসরায়েল যে ইরানে বেসামরিক জনগণকে হত্যা করছে, সেটি মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য অপরাধ। বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপক্ষীয় জঙ্গি হামলার এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের নতুন এক সর্বাত্মক যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার ঝুঁকি…

Read More

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে। তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরানে নাক গলিও না’, ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ কর।’ এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন— এ সংঘাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া চলবে না। এছাড়া ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা…

Read More

ঢাকাসহ ১৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, বুধবার রাতে পাঁচদিন সারাদেশে টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে দেশের…

Read More

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গত মাসের (১৮ মে) বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলায় আটক করা হয়েছিল। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। এরপর (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে কারামুক্ত হওয়ার একমাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়া লিখেছেন, ‘১ মাস পর….।’ শেয়ার করা ছবিগুলোতে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন। খোলা চুল চোখের চাহনি ও মিষ্টি হাসিতে যেন নেটিজেনদের মন মাতিয়ে তুলেছে। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও কিন্তু সেই ঘটনাগুলো থেকে…

Read More

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন। এবার কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান যে, প্রকৃতি শাস্তি দেয়। মিষ্টি জান্নাত লিখেছেন, ‘প্রকৃতি তোমাকে শাস্তি দেবে। আমি তো কেউ নই, তোমাকে কিছু দেওয়ার অধিকার নেই।’ এদিকে তার এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মাঝে চলেছেন আলোচনা-সমালোচনা। নেটিজেনরা বলছেন, কাকে উদ্দেশ্য করে এ নায়িকা এমন পোস্ট…

Read More

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, শৈশব এবং মায়ের সঙ্গে তার বিশেষ বন্ধন নিয়ে খোলামেলা কথা বলেছেন। জয়া জানিয়েছেন, তার প্রথম কানের দুল এখনও যত্নে রাখা আছে। ছোটবেলায় নানুর দেওয়া ছোট্ট ছোট্ট ঝুমকোও তার কাছে অমূল্য সম্পদ। অভিনেত্রীর কথায় বলেন, ‘আমার সব কিছুতে নানুর একটা বড় ভূমিকা রয়েছে। সেই প্রথম আমার জন্য একটা শাড়ি কেনা হল তখন আমি সপ্তম কি অষ্টম শ্রেণি। আমার নানু মানে টাঙ্গাইল থেকে শাড়ি কিনে দিল। সে দিন প্রথম মনে হল, অফিসিয়ালি আমি বড় হয়ে গিয়েছি।’ ব্যক্তি সম্পর্কের জটিলতা প্রসঙ্গে জয়া আক্ষেপ করে বলেন, ‘এখন তো কেউ রিলেশনশিপেই যায়…

Read More

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ফাইভ’ নিয়ে ব্যস্ততার মাঝেই সম্পূর্ণ ভিন্ন এক পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। সব মোহমায়া ত্যাগ করে এবার তিনি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রায়শই সংবাদের শিরোনামে থাকা এই অভিনেত্রী যেন নিজের জীবনে নতুন দিগন্ত খুঁজছেন। সুকেশ চন্দ্রশেখর বর্তমানে আর্থিক দুর্নীতির অভিযোগে সংশোধনাগারে থাকলেও, সেখান থেকেই প্রেমিকাকে বিভিন্ন উপহার ও প্রাচুর্যে ভরিয়ে রাখেন। কিন্তু এসব পার্থিব আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে এবার আধ্যাত্মিকতার গভীরে ডুব দিয়েছেন জ্যাকুলিন। আর তাই তিনি মুম্বাই ছেড়ে সোজা চলে গেছেন বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে গিয়ে জ্যাকুলিন আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে উঠেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেইসব…

Read More

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যেই নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়ে রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি। সুপ্রভাত জানিয়ে ছবি তোলা শুরু করলেই অভিনেত্রীর এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে ভক্তরাও হতবাক। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ছবিতে দেখা যাওয়া সামান্থাকে এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন। এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক-ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই…

Read More