Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে পলাতক হেলপার লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাত পৌনে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম। গ্রেপ্তার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা। তিনি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাসচালক সাব্বির মিয়ার সহকারী। জানা যায়, গত রোববার রাতে নবীগঞ্জ-শেরপুর আঞ্চলিক সড়কে চালক ও তার সহকারীর বিরুদ্ধে চলন্ত বাসের যাত্রী ওই কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী পরদিন সোমবার সকালে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাসচালক সাব্বির…

Read More

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে ঘটল অঘটন। নিজের খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন তিনি। সুদূর আমেরিকা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কার মর্মস্পর্শী পোস্ট দেখে তার অনুরাগীরাও সমব্যথী হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে প্রিয়াঙ্কার ফুফা। এই শোকবার্তায় প্রিয়াঙ্কা তার ফুফাতো মানারা চোপড়া এবং পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন। ‘বিগবস ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমণ হান্দার মৃত্যুর…

Read More

রতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার অনুষ্ঠান মানেই ভক্তদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস। সুরের জাদুতে মুহূর্তেই ভেসে যান অনুরাগীরা। তার গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে শ্রোতাদের। এবার পারিশ্রমিকের অংক দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এসেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ইউরোপ সফরে মাত্র ২ ঘণ্টার একটি লাইভ অনুষ্ঠানে গাওয়ার জন্য তিনি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যা অন্যান্য গায়কদের লাইভ কনসার্টের পারিশ্রমিককে ছাপিয়ে এক নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে। এই সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটস্পার স্টেডিয়ামে গান গাইবেন। এর আগে ২০২৪ সালে তিনি যখন ব্রিটেনে অনুষ্ঠান করতে গিয়েছিলেন,…

Read More

একসময় বলিউডে দাপিয়ে বেড়ানো অভিনেতা চাঙ্কি পাণ্ডে তার ব্যক্তিগত জীবন এবং অর্থ উপার্জনের সংগ্রাম নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। বলিউডে যখন তার ক্যারিয়ারে ভরাডুবি তখন অর্থের প্রয়োজনে এমন এক কাজ করেছিলেন, যা শুনলে অবাক হবে সিনেমাপ্রেমীরা। নব্বই দশকে চাঙ্কি পাণ্ডে বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন এবং অনেক ছবিতে কাজ করেছেন। কিন্তু এরপর হঠাৎ করেই তিনি হিন্দি সিনেমার জগৎ থেকে হারিয়ে যান। আগে এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা জানান, তার বিয়ের সময় ক্যারিয়ারে খুব কঠিন সময় চলছিল। হাতে প্রায় কোনো হিন্দি ছবির কাজ ছিল না। বাধ্য হয়েই তিনি বাংলাদেশের ছবিতে কাজ করা শুরু করেছিলেন এবং সেখানে যথেষ্ট সাফল্যও পেয়েছিলেন। তবে…

Read More

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ এর দ্বিতীয় সিজনের ট্রেলার। অ্যাকশন ও রহস্যে ভরপুর এই ট্রেলার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বরাবরের মতো এই সিজনেও ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কে কে মেননকে। ট্রেলার দেখা যায়,‘স্পেশাল অপস টু’ দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে। এই সিজনের মূল উপজীব্য বিষয় সাইবার সন্ত্রাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার। হিম্মত সিংকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রযুক্তিগত জটিলতা এবং হাই-স্টেক মিশনের টানটান উত্তেজনা ট্রেলারের পরতে পরতে বিদ্যমান। তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে টোটা রায়চৌধুরীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। ‘রকি অউর…

Read More

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে সামরিক-বেসামরিক বহু স্থাপনা। শক্তিশালী দুই দেশের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও। চলমান এ যুদ্ধপরিস্থিতি সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলাসহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। সংঘাত বন্ধে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য তেহরানকেই চাপ দিচ্ছে দেশগুলো। রয়টার্সের বরাতে দ্য টাইম অব ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকতে দেখা যায় পারসাকে। সম্প্রতি ভক্ত-অনুরাগীদের কিছু ছবি শেয়ার। যেখানে ক্যাপশনে পারসা লিখেছেন, ‘যাদের অনবদ্য অভিনয় দেখে বড় হয়েছি আজ তাদেরকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম। এমন একটা মুহূর্তের জন্য আমি সত্যিই ধন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’ এই পোস্টের মাধ্যমে পারসা তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দ ভাগ করে নিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, যাদের অভিনয় দেখে বড় হয়েছেন পারসা তাদের সঙ্গে গেট টুগেদার করেছেন। পারসার এই পোস্টটি মুহূর্তেই তার ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।…

Read More

চলতি বছরের শুরুতে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। বর্তমানে এই তারকা দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন, যার ঝলক তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন। রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। তার এই স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, ‘সোনালী সুতোর কাজ, গল্পে ভরা এক মন।’ ছবিগুলো প্রকাশের পর পরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে…

Read More

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবার প্রথমবারের মতো এক ফ্রেমে কাজ করতে চলেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। কিছুদিন আগেই ‘একেন বাবু, বেনারসে বিভীষিকা’ মুক্তির পর স্বস্তিকা তার ইচ্ছার কথা জানিয়েছিলেন যে, তিনি অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘বিবি পায়রা’তে একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা ও অনির্বাণকে। অর্জুন দত্তের সঙ্গে এটি স্বস্তিকার তৃতীয় কাজ। এর আগে এই পরিচালকের সঙ্গে তিনি ‘গুলদস্তা’ এবং ‘শ্রীমতি’ ছবিতে কাজ করেছেন। এবারের ছবিতে অনির্বাণ চক্রবর্তীর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বাড়তি পাওনা। ছবির…

Read More

দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। ২০২০ সালের ১৪ই জুন মারা গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার আকস্মিক মৃত্যুতে শুধু পরিবার নয়, সারা বিশ্বের অগণিত ভক্তকুলের মনে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। আজও তার অনুপস্থিতি ভক্তদের হৃদয়ে একইরকম ব্যথা জাগায়। প্রতি বছর এই দিনে সুশান্তের স্মৃতিতে অনুরাগীরা নানাভাবে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান। শনিবার ছিল সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই দিনে তার অগণিত ভক্ত স্মৃতির সরণি বেয়ে হেঁটেছেন। মুম্বাইয়ে ভক্তরা সুশান্তের আত্মার শান্তি কামনায় এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। অভিনেতার ছবিতে তিলক পরিয়ে এবং প্রার্থনা সভার মাধ্যমে তারা প্রিয় তারকাকে শ্রদ্ধা জানান। পাঁচ বছর আগে অতিমারির আবহে যখন সুশান্তের মৃত্যুর…

Read More