Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

সপ্তাহখানেক আগে নারী এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৪২ রানে হেরে সেখানেই নিগার সুলতানা জ্যোতির দলের দৌড় থামে। এশিয়া কাপজয়ী ভারতের সঙ্গে এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও দেখা হচ্ছে বাংলাদেশের। হরমনপ্রীত কৌরের দল আজ (শুক্রবার) জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে। অবশ্য এশিয়ান গেমস ক্রিকেটেও যে বাংলাদেশ-ভারত সেমিতে দেখা হচ্ছে সেটি আগেই বোঝা যাচ্ছিল। শক্তিমত্তায় ধারেকাছেও না থাকা ভারতীয় মেয়েদের বিপক্ষে জেতার কথা নয় জাপানের। বিপরীতে, চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠ ভেজা থাকায় আর হয়নি। ফলে না খেলেই র‌্যাঙ্কিংয়ের বিচারে সেমিফাইনালে ওঠে জ্যোতি-নাহিদারা। ভারতের বিপক্ষে স্বাগতিক জাপানের মেয়েরা আজ করোগি স্পোর্টস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে…

Read More

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ২১ বছর বয়সে কন্যাসন্তান দত্তক নিয়ে প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন তিনি। এবার ২২ বছর বয়সে এসে দ্বিতীয় সন্তানের মা হলেন। তার ও স্বামী জেক বনজোভির সংসারে আলো ছড়িয়ে আগমণ ঘটেছে এক ফুটফুটে পুত্রসন্তানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে জীবনের এই আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত এই অভিনেত্রী। সদ্যোজাতের এক চিলতে মিষ্টি হাতের ছবি প্রকাশ করে মিলি লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ শেয়ার করা ছবিতে মিলি ববি ব্রাউনের আঙুলে শোভা পাচ্ছিল ‘মম’ (মা) লেখা একটি বিশেষ আংটি, যা নেটিজেনদের নজর কেড়েছে। ২২ বছর বয়সি মিলি এবং ২৪ বছর বয়সী জেক বনজোভি দম্পতি…

Read More

নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, প্রেম-ভালোবাসা, আবেগ এবং একটি সত্য ঘটনার স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’। হারিয়ে যাওয়া সেই সময় ও তৎকালীন ক্যাম্পাসের পরিবেশকে বর্তমান প্রজন্মের সামনে সহজভাবে ফুটিয়ে তুলতেই সিনেমাটি তৈরি করা হয়েছে। ফিল্ম ম্যানিয়ার প্রযোজনায় এই চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব। আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করেই প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ছবিটি। বর্তমান সময়ে দাঁড়িয়ে নব্বই দশকের ক্যাম্পাসের আবহ পুনর্নির্মাণ করাটা নির্মাতার জন্য ছিল এক বিরাট চ্যালেঞ্জ। সময়ের ব্যবধান, সে যুগের পোশাক-আশাক, ক্যাম্পাসের মুক্ত বাতাস আর তৎকালীন সাধারণ জীবনযাপনের নানা অনুষঙ্গকে শতভাগ ফুটিয়ে তুলতে কোনো কমতি রাখা হয়নি। ক্যাম্পাসের…

Read More

বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহে হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর এক হাজার ৫৭ কোটি টাকা লেনদেন হয় এ ব্যবস্থায়। আগের সপ্তাহে এই মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৯৫৯ কোটি টাকা। এবার বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আরও জনপ্রিয় করতে এতে যোগ হতে যাচ্ছে নতুন আরও কিছু সুবিধা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও এমএফএস কোম্পানিকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় ও গ্রাহকবান্ধব এবং মার্চেন্টদের পরিশোধ গ্রহণে উৎসাহিত করতে হবে। আর এজন্য আগামী ১ অক্টোবর থেকে যে কোনো অঙ্কের কোডভিত্তিক পেমেন্টের অর্থ…

Read More

প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। পাশাপাশি, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং এর প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন তিনি। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা…

Read More

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের সংঘর্ষ ও সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। একই সময়ে দেশটির বিভিন্ন এলাকায় বেসামরিক হতাহতের ঘটনাও বেড়েছে। এমন অবস্থায় ইয়েমেনে মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে গত ২৪ ঘণ্টায় তীব্র লড়াই ও প্রাণহানির এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ইয়েমেনের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ সরকারি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হুতিদের সামরিক সূত্র জানিয়েছে,…

Read More

সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এ চুক্তির বিষয়ে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। তবে চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগে বিষয়টি মার্কিন কংগ্রেসের অনুমোদনের মুখোমুখি হবে। ওয়াশিংটনের দাবি, এই বিক্রির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য এগিয়ে যাবে। প্রশাসনের ভাষ্য, এফ-৩৫ সরবরাহ হলেও আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে না। একই সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় ইসরায়েলের সামরিক সক্ষমতা বজায় রাখার দীর্ঘদিনের মার্কিন নীতিও বহাল থাকবে। তবে সিদ্ধান্তটি ঘিরে উদ্বেগ রয়েছে। ইসরায়েল, যারা মধ্যপ্রাচ্যে বর্তমানে এফ-৩৫ পরিচালনাকারী একমাত্র দেশ, তারা কিন্তু…

Read More

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্ট এ লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’ এর আগে, তারেক রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। তারেক রহমানের পোস্টে লেখা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।’

Read More

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন বিষাক্ত এই পানীয় পান করে অসুস্থ হয়েছেন আরও প্রায় ১৭০ জন। বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ওদিগবো ও আরারোমি-ওবু এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী ইরেলে এলাকাতেও একই পানীয় পান করে অনেকে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের অনেকের শারীরিক অবস্থা গুরুতর। তাদের মধ্যে কয়েকজন দৃষ্টিশক্তিও হারিয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে প্রস্তুত করা অ্যালকোহলে বিষাক্ত মিথানল মিশে যাওয়ার কারণেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পানীয়তে কীভাবে বা কোথা থেকে এই বিষাক্ত উপাদান ঢুকেছে, তা…

Read More