মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬’ এ বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছেন তরুণ সংবাদ উপস্থাপক, শিক্ষক ও মডেল জোবায়ের হক ফাহিম। নেতৃত্ব, উদ্ভাবন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রতিশ্রুতি নিয়ে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিশেষ সম্মাননা ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অংশগ্রহণ সনদ অর্জন করেছেন তিনি। কুয়ালালামপুরের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-তে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশের তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। তিনি একজন জলবায়ু ও শিশু অধিকারকর্মী এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নিয়মিত বক্তা। তরুণদের নেতৃত্ব বিকাশ ও…
Author: বিজয় নিউজ ডেস্ক
২০২৭ সালের হজ মৌসুমে বিমান ভাড়া বাবদ জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকা নেওয়ার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেলে এই ভাড়ায় হজযাত্রী পরিবহন করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে তারা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে হজযাত্রীদের যাতায়াত খরচে বড় ধরনের সাশ্রয় হবে। উল্লেখ্য, বিগত ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সেই তুলনায় ইউএস-বাংলার এই প্রস্তাব গৃহীত হলে বিমান ভাড়া কমবে প্রায় ৫৬ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এই প্রস্তাবের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। চিঠিতে বিমান সংস্থাটি উল্লেখ করে, হজ ফ্লাইট…
আরেকটি শ্বাসরুদ্ধকর নকআউট ম্যাচ। আরেকটি অতিরিক্ত সময়ের স্নায়ুযুদ্ধ। তবে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের চেনা গল্পই লিখেছে আর্জেন্টিনা। ১০ জনের সুইজারল্যান্ডের কঠিন প্রতিরোধ ভেঙে ৩-১ গোলের জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল লিওনেল স্কালোনির দল। ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বমঞ্চে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত আলবিসেলেস্তেরা। ১০ মিনিটে লিওনেল মেসির বাড়ানো ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। গোল হজম করে দমে যায়নি সুইজারল্যান্ড। প্রথমার্ধে লিড ধরে রেখে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে খেসারত দিতে হয় আর্জেন্টিনাকে। ৬৭ মিনিটে সুইস ফরোয়ার্ড ড্যান এনদয়ে ক্লোজ রেঞ্জ থেকে…
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন ম্যাক আলিস্টার। মেসির কর্নার থেকে পাওয়া বলকে হেডে জালের ঠিকানা দেখান এই লিভারপুল মিডফিল্ডার।
অবিশ্বাস্য প্রত্যাবর্তন কাকে বলে, তা আরও একবার দেখাল থমাস টুখেলের ইংল্যান্ড। আরলিং হালান্ডের নরওয়ের রূপকথার পথচলা থামিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল থ্রি লায়ন্সরা। আর এই মহাকাব্যিক জয়ের মহানায়ক আর কেউ নন—রিয়াল মাদ্রিদের ইংলিশ সেনসেশন জুড বেলিংহাম। তার জাদুকরী জোড়া গোলেই অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার এই জমজমাট লড়াইয়ে প্রথমার্ধেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা নরওয়ে শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। ম্যাচের ৩৬ মিনিটে বেনফিকার উইঙ্গার আন্দ্রেয়াস শেলদেরুপের দুর্দান্ত এক শটে লিড নেয় স্ক্যান্ডিনেভিয়ানরা। বোকা বনে যান ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।…
নরওয়ের বিপক্ষে ৯৩ মিনিটে গোল করে ইংল্যান্ডকে ২–১ গোলে এগিয়ে নিলেন বেলিংহাম।
জুড বেলিংহামের দারুণ এক গোলে নরওয়ের বিপক্ষে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলটি করেন তিনি। অ্যান্থনি গর্ডনের সতায়তায় এই গোল করেন বেলিংহাম।
ম্যাচের ৩৬ মিনিটে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়ল ইংল্যান্ড। আন্দ্রেয়াস শেলদেরুপের দারুণ এক শটে দূরের পোস্ট ঘেঁসে বল জড়াল জালে।
দেশের এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)। রাজধানীর একটি হোটেলে সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, খাতভিত্তিক দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী। অনুষ্ঠানে বাটজার স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান। তিনি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা…
রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) সকালে ভার্চুয়ালি শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত ২ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম তাকে এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানো সংক্রান্ত শুনানির জন্য সোমবার (৬ জুলাই) তারিখ রাখেন। তবে শুনানিকালে নথি না থাকায় তা পিছিয়ে আজ ভার্চুয়ালি শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন। গত বছরের…
