পানির অপর নাম জীবন। টিকে থাকতে প্রত্যেক জীবের পানি গ্রহণ অত্যাবশ্যক। যখন আমরা তৃষ্ণার্ত হই বা ঝালজাতীয় খাবার গ্রহণের পর তৎক্ষণাৎ এক গ্লাস পানি খুঁজি। শরীরের বর্জ্য বের হতে, শরীরের তাপমাত্রা রক্ষায়, সংবেদনশীল টিস্যু সুরক্ষাসহ বহু কারণে পানি দরকার। কিন্তু, আপনি কি জানেন, খালি পেটে পানি পান করলে কী স্বাস্থ্য উপকারিতা মেলে? ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আসুন, এক ঝলকে দেখে নিই— ঘুম থেকে ওঠার পর শরীরের রিহাইড্রেশনের জন্য পানি দরকার। কারণ, রাতে আপনি যখন ঘুমান, ছয় থেকে আট ঘণ্টা আপনার শরীর পানি পায় না। তাই ঘুম থেকে উঠে এক গ্লাস পানি…
Author: বিজয় নিউজ ডেস্ক
ইসবগুল সাধারণত কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয়। ইসবগুল একধরনের ডায়েটারি ফাইবার, যার কিছু পানিতে দ্রবীভূত হয়, কিছু হয় না। অন্ত্রের ভেতরে থাকাকালে ইসবগুলের ভুসি প্রচুর পানি শোষণ করে। কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া তৈরি করে না। যেহেতু এটা কার্যকারিতার জন্য অন্ত্র থেকে পানি শোষণ করে, তাই দুই চা-চামচ ভুসি, পানি বা দুধে গুলিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলা ভালো। দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে এটা বাইরে থেকেই পানি শোষণ করে নেবে, অতএব কার্যকারিতাও কমে যাবে। তবে ইসবগুল খাওয়ার পদ্ধতির ভিন্নতার ওপর ভিত্তি করে উপকারিতা নির্ভর করে, চলুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক। কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ইসবগুল ১-২ চামচ ইসবগুল ২৪০ মিলিলিটার পানিতে মিশিয়ে…
তেল, মৃত কোষ বা ময়লা জমা হলে ধীরে ধীরে ত্বক স্থিতিস্থাপকতা হারায়। তখন ত্বকের ছিদ্রগুলো আরও দৃশ্যমান হয়। স্ক্রাবিং বা অতিরিক্ত পরিষ্কার করার ফলে ত্বকের অবস্থা আরও খারাপ হতে পারে। ওপেন পোর এখন অনেকেরই ত্বকের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লোমকূপ বন্ধ করার জন্য অনেকে অনেক ধরনের পণ্য ব্যবহার করেন। তবে সবচেয়ে কার্যকরী ও উপকারী পদ্ধতি হলো প্রাকৃতিক উপায় বেছে নেওয়া। চলুন জেনে নেওয়া যাক- ১. আলতো করে পরিষ্কার করুন দিনে দুইবার হালকা ক্লিনজার যথেষ্ট। হালকা গরম পানি ব্যবহার করুন এবং জোরে ঘষে পরিষ্কার করা এড়িয়ে চলুন। অতিরিক্ত পরিষ্কার করলে তা ত্বককে ছিদ্র করে দেয়, যা আরও তেল সৃষ্টি করতে পারে এবং…
খেজুর খাওয়ার অনেক উপকারিতা আছে। তবে শীতে খেজুর খেলে আপনি বেশি উপকৃত হবেন। অনেকেই ভাবেন খেজুরে ক্যালোরি বেশি এ কারণে খাওয়া উচিত নয়। তবে মনে রাখবেন কোনো খাবারই কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো নয়, তবে আপনি যদি পরিমিত খান খেজুর তাহলে লাভবান হবে। খিদে পেলে স্ন্যাকস হিসেবে ২-৩টি খেজুর খেয়ে নিলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমবে আবার শরীরেও মিলবে পুষ্টি। চলুন এবার জেনে নেওয়া যাক শীতকালে খেজুর খেলে কী কী উপকার পাবেন- ১. শীতের দিনে শরীরের তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে খেজুর। এছাড়াও দূর করে আলস্য। আপনাকে সক্রিয় রাখে। ভরপুর পুষ্টির জোগান দেয়। ২. খেজুরে থাকে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও…
স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দামি সাপ্লিমেন্ট বা জটিল খাদ্যতালিকার দরকার নেই, প্রকৃতিই দিয়েছে সহজ ও কার্যকর সমাধান। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সাধারণ এক সবজি গাজরই হতে পারে দেহের সার্বিক সুস্থতার শক্তিশালী উৎস। চোখের দৃষ্টিশক্তি রক্ষা থেকে শুরু করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা, এমনকি লিভার ও হৃদযন্ত্রের যত্নেও গাজরের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এই সবজি নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে শুরু হয় সুস্থতার পরিবর্তন। সহজলভ্য, সুস্বাদু এবং পুষ্টিতে সমৃদ্ধ গাজর কেন দৈনন্দিন খাদ্যতালিকায় অপরিহার্য তা জানতেই এই আয়োজন। চোখের দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চোখের রেটিনার স্বাভাবিক কার্যকারিতা…
বাঁধাকপি শীতকালের সহজলভ্য ও পরিচিত একটি সবজি। মাঞ্চুরিয়ান, কোফতা থেকে শুরু করে তরকারি নানান পদেই এর ব্যবহার। কিন্তু এই পরিচিত সবজিটি ঠিকভাবে পরিষ্কার না করলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। অনেকেই বাঁধাকপি শুধু বাইরে থেকে ধুয়ে কেটে রান্না করেন, অথচ এর ভেতরের স্তরেই লুকিয়ে থাকে ময়লা, পোকামাকড়, ব্যাকটেরিয়া ও কীটনাশকের অবশিষ্টাংশ। তাই বাঁধাকপি খাওয়ার আগে সঠিকভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। বাঁধাকপিকে একটি পরিষ্কার জায়গায় রেখে উপরের দুই থেকে তিনটি পাতা ফেলে দিন। এই পাতাগুলোতেই সাধারণত বেশি ধুলো, ময়লা ও কীটনাশক জমে থাকে। শুধু এই ধাপেই বাঁধাকপির অনেকটা অস্বাস্থ্যকর অংশ দূর হয়ে যায়। বাঁধাকপি সম্পূর্ণ অবস্থায় ধোয়া যথেষ্ট নয়।…
শীতকালে কলা খাওয়া যাবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা সংশয় ও বিতর্ক দীর্ঘদিনের। প্রচলিত একটি ধারণা রয়েছে যে, কলা একটি শীতল ফল এবং এটি খেলে সর্দি-কাশি হওয়া বা ‘বুক দেবে যাওয়া’র মতো সমস্যা হতে পারে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও পুষ্টিবিদদের মতে, শীতকালে কলা খাওয়া নিয়ে কোনো বৈজ্ঞানিক নিষেধাজ্ঞা নেই; বরং এই ঋতুতে নিয়মিত কলা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ব্যক্তিগত সংবেদনশীলতা বা বিশেষ কোনো অ্যালার্জি না থাকলে শীতের খাদ্যতালিকায় নিশ্চিন্তে কলা রাখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব ঋতুতেই কলাকে একটি স্বাস্থ্যকর ফল হিসেবে খাওয়ার সুপারিশ করেছে। কলার পুষ্টিগুণ যেমন পটাশিয়াম,…
বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী নারীদের খাবারের একটি বিশাল তালিকা দেওয়া হয়, তবে কী কী খাবার খাবেন সে সম্পর্কে খুব কম আলোচনাই করা হয়। প্রথম ত্রৈমাসিকে ভ্রূণের বিকাশের ভিত্তি তৈরি হয়, যার ফলে শরীরে তীব্র হরমোনের পরিবর্তন ঘটে। যার ফলে মেজাজের পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। তবে এই সময় শরীরের পুষ্টির চাহিদা অনেক বেশি বৃদ্ধি পায়। প্রথম ত্রৈমাসিকে খাবার সম্পর্কে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন, তবে কিছু বীজ প্রয়োজনীয় পুষ্টি এবং প্রোটিনের দৈনিক ডোজ পূরণ করতে সাহায্য করে। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে আপনার খাদ্যতালিকায় কোন বীজ রাখলে উপকার পাবেন? চলুন জেনে নেওয়া যাক- সূর্যমুখী বীজ এই বীজ ফোলেট, ভিটামিন ই…
আঙুর। সুস্বাদু এই ফলটি একটি শীতকালীন সুপারফুড। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। শীতে যত উপকারী খাবার আছে তার মধ্যে আঙুর অন্যতম। ছোট্ট এই মিষ্টি স্বাদের ফল খেতে নিশ্চয়ই আপনি বেশ পছন্দ করবেন? বিশেষ করে আপনার শীতকালীন খাদ্যতালিকায় আঙুরও যোগ করে নিন। শীতকালে আঙুর কেন উপকারী তা কি আপনি জানতে চান? চলুন জেনে নেওয়া যাক- আঙুরের পুষ্টি আঙুরে প্রচুর ভিটামিন সি এবং কে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হৃদযন্ত্রের স্বাস্থ্যকে বজায় রাখতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তাই শীতকালে এ ধরনের স্বাস্থ্য সমস্যা এড়াতে নিয়মিত আঙুর খেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আঙুরে ভিটামিন সি থাকে, যা…
ট্টগ্রামের তিনটি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম-৫ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ৩ জন ও চট্টগ্রাম-১২ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন বাতিল হয় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের। নির্বাচন কমিশন জানিয়েছে, দলীয় মনোনয়নপত্র সঠিক না হওয়ার তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী এস. এম. ফজলুল হল, শাকিলা ফারজানা ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদের মনোনয়ন বাতিল করা হয়। তাদের দেওয়া এক শতাংশ ভোরটারের তথ্য সঠিক না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম-৭ আসনে আমার…
