Author: বিজয় নিউজ ডেস্ক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে জিয়া উদ্যানে সেই কবরের স্থান পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ অবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কিছু না বলেই বেরিয়ে যান। তার সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা। খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫…

Read More

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশে কনকনে শীতের মধ্যে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিসির নির্দেশনায় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক শিশু দুটির শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয় ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। শিশুদের অসুস্থতা ও দুর্বল অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং চিকিৎসা ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু দুটির ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা…

Read More

রাজধানীসহ সারা দেশে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন ও প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে। কুয়াশার চাদরে ঢাকা রাজধানী ঢাকায় দিনের বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না। বৈরী আবহাওয়ায় কাজকর্ম ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ অঞ্চল থেকে আসা শীতল বায়ুর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এর ফলে আরও ৩ থেকে ৪ দিন ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের…

Read More

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুল বলেন, জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর দুপুর সাড়ে ৩টায় রাষ্ট্রীয়…

Read More

রাজধানীর তেজগাঁওয়ের কড়াইলের বৌ বাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুর লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পেয়েছেন। আগুন নেভাতে ১১টা ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও পাঁচটা ইউনিট পথেমধ্যে রয়েছে।

Read More

দুই দিনের ধারাবাহিক ঊর্ধ্বগতিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের বেশি সময়ের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের শান্ত মন্তব্যে ডিসেম্বরেই সুদ কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বাজারে নতুন করে চাঙ্গাভাব দেখা দিয়েছে। খবর রয়টার্স মঙ্গলবার (২৫ নভেম্বর) স্পট স্বর্ণের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪১.৪৯ ডলার হয়েছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। আগের দিনই দাম বেড়েছিল ১.৮ শতাংশ। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচার স্বর্ণের দামও ১.১ শতাংখশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯.১০ ডলার। ওআন্ডার সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, গত দুই সপ্তাহে সুদ কমানোর প্রত্যাশা দ্রুত বাড়ায় স্বর্ণের দাম স্বল্পমেয়াদে ফের শক্তিশালী হয়েছে। তিনি…

Read More

ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের শিকার সখিনা বেগমকে (৬৮) জামিন দিয়েছেন আদালত। রবিবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সুবীর কুমার ঘোষ জানান, সখিনা বেগম যে বাসায় ছিলেন ওই বাসার লোকদের জিম্মায় তাকে জামিন দিয়েছেন আদালত। সখিনা বেগমের পক্ষে অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘মামলাটি জামিনযোগ্য ধারা। সখিনা বেগম ইচ্ছে করে এদেশে আসেননি। জোর করে (পুশ ইন) তাকে পাঠানো হয়েছে। তার জামিনের প্রার্থনা করছি।’ শুনানি নিয়ে আদালত সখিনা বেগমকে আশ্রয় দেওয়া ক্লান্তি আক্তার, তার মা মোছা. জাকিয়া এবং খালা ময়না আক্তারের জিম্মায় জামিনের আদেশ দেন।…

Read More

সার কারখানায় ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। নতুন এই দাম কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকে। যা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। পরে কমিশনের কারিগরি কমিটি প্রতি ইউনিট গ্যাসের দাম বর্তমান হার নির্ধারণের কথা জানায়। প্রসঙ্গত, গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা…

Read More

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেপ্তার করা যায় না, ইমাম-খতিবরাতো দূরকিবাত। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল। তিনি বলেন, দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখি। সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করে বিএনপির এই নেতা বলেন, দেশের নবযাত্রা শুরু হয়েছে।

Read More

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গুরোগী। সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন ডেঙ্গুরোগী। রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন,…

Read More