Author: বিজয় নিউজ ডেস্ক

অনিয়মের দায় স্বীকার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিলেন অধ্যাপক মাফরুহী সাত্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নতুন কলা ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। তিনি আরও বলেন, আমাকে বিভিন্নভাবে চাপ দেয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি। এর আগে রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, ম্যানুয়েল পদ্ধতিতেই চলবে জাকসুর ভোট গণনা,…

Read More

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭…

Read More

ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেচাকেনা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি…

Read More

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। এবার গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা গেজেটে আকারে প্রকাশ করা হবে। নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করে। তারপর ৩০০ আসনের সীমানার খসড়া ৩০ জুলাই প্রকাশ করে ইসি। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে…

Read More

কিশোরগঞ্জে রাস্তার পাশে ঝুপড়ি থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। জানা যায়, আজ বুধবার সকাল ১০টার সময় একজন ব্যাটারিচালিত অটোচালক চৌধুরীহাটি-নীলগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে প্রশ্রাব করতে বসেন। এসময় রাস্তার পাশে ঘাসের জমির ঝুপিড়’র ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশের খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মাইজখাপন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের…

Read More

চলতি আগ‌স্ট মাসের ৩০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২২ কোটি ৯০ লাখ (২.২৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে। সব শেষ জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো…

Read More

মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শ্রমিকরা হলেন-শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজ। এর মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিল দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শ্রমিক শাহীনকে ডেকে নিয়ে আসেন। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায়…

Read More

গুঞ্জন ছিল আগে থেকেই। অবশেষে ওল্ড ট্র্যাফোর্ডকে বিদায় জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গার আলেসান্দ্রো গার্নাচো। ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে তিনি ইংলিশ জায়ান্ট চেলসিতে যোগ দিয়েছেন। ২০৩২ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২০ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে যোগ দেন গার্নাচো। রেড ডেভিলদের হয়ে ১৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। গত বছর ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালে গোল করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এ ফরোয়ার্ড। তবে গত মে মাসে টটেনহামের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালে বেঞ্চে থেকে খেলার পর থেকেই তার অসন্তোষ প্রকাশ্যে আসে। প্রধান কোচ রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে যাওয়ায়…

Read More

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ। প্রথম লেগে ভারতের কাছে ২-০তে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচ জিতে রানার্সআপ হয়ে আসর শেষ করল অর্পিতা বিশ্বাসরা। যদিও আসরের শিরোপা গেছে ভারতের ঘরে। প্রথম লেগে ভুটানকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নেপালকেও হারায় তারা। তবে ভারতের কাছে হেরে যায়। দ্বিতীয় লেগে নেপালের বিপক্ষে জয় পেলেও ভুটানের সঙ্গে ড্র করে পয়েন্ট হারায়। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ। ২৫ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে হেডে গোল করেন পূর্ণিমা চাকমা। সপ্তম মিনিটে ভারতের গোল ঠেকান অধিনায়ক অর্পিতা। তবে দুই মিনিট পর ডিফেন্সের ভুলে সমতায় ফেরে ভারত।…

Read More

চীনের বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিতে পুতিন-মোদিসহ আরও প্রায় ২০টি দেশের নেতারা চীনে গেছেন। এএফপির এক খবরে বলা হয়েছে, সম্মেলেনে যোগ দিতে আজ রোববার চীনের উত্তরাঞ্চলের নগরী তিয়ানজিনে পৌঁছান। এক দিন আগেই সেখানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসসিওর সদস্যদেশগুলো হলো- চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা ‘সংলাপ সহযোগী’ হিসেবে যুক্ত আছে। সম্মেলন শেষ হবে আগামীকাল সোমবার। এরপর আগামী বুধবার রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ…

Read More