অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা। মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের মধ্যে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৈঠক শুরু হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিরাপত্তা বজায় থাকে এবং ভোট যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে সাক্ষাতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধান জাতীয় সংসদ…
Author: বিজয় নিউজ ডেস্ক
টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বিজয় টিভির প্রোগ্রাম ডিপার্টমেন্টের ম্যানেজার এসএম নাজমুল হক। বেস্ট টিভি শো জীবনের গল্প নির্মাণের জন্য এই সম্মাননা পান তিনি। উল্লেখ্য, জীবনের গল্প বাংলাদেশের প্রথম টিভি পডকাস্ট শো। এর উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের পর এসএম নাজমুল হক বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আয়োজকদের এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের, এমন একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমার হাতে তুলে দেয়ার জন্য। আমি বিশ্বাস করি, এই ধরনের অ্যাওয়ার্ড কেবল পুরস্কার প্রদানের অনুষ্ঠান নয়—বরং এটি সৃজনশীল কাজকে…
শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৫৫ রান তোলে দুই ওপেনার সেদিকুল্লাহ অতল ও ইব্রাহিম জাদরান। ব্যক্তিগত ২৩ রানে অতলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ। এরপর দলীয় ৭১ রানে ৩৮ রান করা জাদরানকে ফিরিয়ে নাসুম এনে দেন দ্বিতীয় উইকেট। পরের ওভারেই তারাখিলকে নিজের দ্বিতীয় শিকার বানান রিশাদ। দ্রুতই দারউইশ রাসুলিকে ফিরিয়ে নামের পাশে আরও এক উইকেট যোগ করেন নাসুম। তাতে ৯০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে একপ্রান্তে গুরবাজের ছোট্ট ঝরে ঘুরে দাঁড়ায় তারা। ২২ বলে ৩০ রানে…
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সুজন বড়ুয়ার ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও নানা অজুহাতে শেষ পর্যন্ত সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। এবার দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। এর মূল চরিত্রে অভিনয় করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। সিনেমাটি নিয়ে আশাবাদী মৌ খান। তিনি বলেন, ‘এ সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও…
অমর একুশে বইমেলা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না। রোববার ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে যে তারিখ বইমেলার জন্য নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি অমর একুশে বইমেলা…
রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের ‘মদিনা ডেভেলপার’ কোম্পানির নির্মিত একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬টি গাড়ি উদ্ধার করেছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বাসাটি ঘিরে রাখে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় , হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ভবনের ম্যানেজারকে। আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও আছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যকম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ…
টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ দিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছেন বলে জানা গেছে। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের ওপর বিদ্যুৎ খুঁটি ছিলো। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই…
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণে ২ ও ঢাকা উত্তরে ২ জন। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৮৪৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোবাবর (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৯ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১০১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ভর্তি…
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে দেয়া ভাসণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে তিনি বাংলাতে ভাষণ দেয়া শুরু করেন।বাংলাদেশ ভ্রমণ প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনও ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি— চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য…
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে চাই, যাতে করে পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক, সংস্কার কাজ যেন চালিয়ে যায়। তিনি আরও বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশ গড়ার সুযোগ দিয়েছে, ভেঙে পড়া রাষ্ট্রকে গড়ে তুলতে দরকার ছিল, ব্যাপক সংস্কারের। আমাদের লক্ষ ক্ষমতার সাম্য রক্ষা করা, যেখানে আর কোনো…
