ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত)। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এ সময়ে ১ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪…
Author: বিজয় নিউজ ডেস্ক
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। এফবিসিসিআইয়ের সাবেক প্রশাসক হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক সদস্য মো. হাফিজুর রহমানের মেয়াদ গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। তার পর থেকে এফবিসিসিআইয়ে কোনো প্রশাসক ছিলেন না। গত ২৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় নতুন অফিস আদেশে মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। আদেশে বলা হয়, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী সরকার এক বছরের জন্য প্রশাসক নিয়োগ করতে পারে। সেই…
রাজধানীর কাওরান বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ করেছে র্যাব। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান শেষে কাওরান বাজার মিডিয়া গলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে র্যাব নিয়মিত অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ কাওরান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।…
প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই আহ্বান জানান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, স্থানীয়…
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীকে। অন্য সদস্যরা হলেন– বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (বুয়েট) আবদুল হাসিব চৌধুরী, কেপিএমজি বাংলাদেশের প্রাক্তন সিওও আলী আশরাফ, বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনোমিস্ট ড. জাহিদ হোসেন, ইউনিভার্সিটি অব লন্ডনের ফ্যাকাল্টি অব ল’ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধ্যাপক মোশতাক হোসেন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শাহদীন মালিক। কমিটির কার্যপ্রণালীতে বলা হয়েছে, কমিটি যেকোনো…
বগুড়ার গাবতলীতে একটি বাড়ির ঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল তৈরির কিছু আলামত সংগ্রহ করেছে। ঘরটি সিলগালা করা হয়েছে। আহত সেলিমকে গ্রেফতারের পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ককটেল তৈরির সময় আহত আতাউর রহমান সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চরের বাদশা মিয়ার ছেলে। সেলিমসহ আরও কয়েকজন গত কয়েকদিন ধরে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেন ও নাসিমা…
রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নীচতলা কারখানা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজনই উক্ত বিল্ডিংয়ে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে। নিহত সাইফুল উক্ত মাদ্রাসার ক্রয়-বিক্রয় বিভাগে কাজ করতো এবং শাকিলা একই মাদরাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল। মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে বেশ কদিন নিখোঁজ ছিল সাইফুল ও শাকিলা। পরে দুর্গন্ধ টের পেয়ে বাড়ির নীচতলার বন্ধ কারখানা থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো কোনো সিরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আগামী ১০ নভেম্বর সিরিয়ার অন্তর্বর্তী নেতা বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র যাবেন আল–শারা। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম বারাকের বরাতে এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এই বৈঠক অনুষ্ঠিত হলে ইতিহাসে এটাই হবে কোনো সিরিয়ার প্রেসিডেন্টের প্রথম যুক্তরাষ্ট্র সফর। টম বারাক অ্যাক্সিওসকে গতকাল শনিবার জানিয়েছেন, আল-শারা সফরকালে আইএসআইএল (আইসিস) বিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার জন্য একটি চুক্তিতে সই করবেন। বার্তা সংস্থা রয়টার্সও সিরিয়ার এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, এর আগে কোনো সিরিয়ার প্রেসিডেন্ট কখনো…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত বলে জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ ও শাপলা কলির’মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। পাটওয়ারী বলেন, আপাতত এনসিপি কারও সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না। তবে বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের চিন্তা করবে এনসিপি। তিনি আরও বলেন,গনভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। তবে গনভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই। রাজনৈতিক দু’দলকে এ সংক্রান্ত সমস্যা সমাধানে আহ্বান…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা। মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের মধ্যে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৈঠক শুরু হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিরাপত্তা বজায় থাকে এবং ভোট যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে সাক্ষাতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধান জাতীয় সংসদ…
