Author: বিজয় নিউজ ডেস্ক

সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই। আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সীমান্তের মধ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেবো না। সন্ত্রাস দমন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। ৪০ মিনিটের এই বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং…

Read More

রাজধানীর শ্যামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী লাল মসজিদের সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পাইলিং কাজের মাধ্যমে এই বৃহৎ প্রকল্পের সূচনা করেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ্ব সালাহ উদ্দীন আহমেদ। পোস্তগোলা-ফতুল্লা মহাসড়কের পাশে অবস্থিত এই শতবর্ষের কাছাকাছি পুরাতন লাল রঙের তিনতলা মসজিদটি স্থানীয়ভাবে ‘লাল মসজিদ’ নামে পরিচিত। জায়গা স্বল্পতা ও ভবিষ্যতের মুসল্লির চাপ মাথায় রেখে ৩১ শতাংশ জমির ওপর দশতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। আলহাজ্জ্ব সালাহ উদ্দীন আহমেদ জানান, “জমির একটি অংশ স্থানীয়ভাবে দান করা হয়েছে, বাকি অংশ ৪ কোটি…

Read More

হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই চাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। ফলে হোয়াইট ওয়াশ করার প্রতিশোধ নিতে ব্যর্থ হয় টাইগাররা আর এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ হওয়া থেকে নিজেদের সম্মান বাঁচায় পাকিস্তান। রান তাড়া করতে মাঠে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে লিটনরা। দলের খাতায় কোনো রান যোগ করার আগেই সালমান মির্জার বলে কট বিহাইন্ড হন তানজিদ হাসান তামিম। পরের ওভারে ফাহিম আশরাফের বলে বোল্ড হন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৮ রান করেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে…

Read More

শুরুর ধসের পর ফাহিম আশরাফের ঝোড়ো ফিফটি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে। এরপর আহমাদ দানিয়ালও ভয় দেখালেন কিছুটা। তবে শেষমেশ সব ভয়কে জয় করল বাংলাদেশ। পাকিস্তানকে ১২৫ রানে অলআউট করে ৮ রানের রুদ্ধশ্বাস এক জয় তুলে নিল। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল লিটন দাসের দল। পাকিস্তানের ইনিংস শুরু হয় বিপর্যয় দিয়ে। ইনিংসের প্রথম ওভারেই রানআউট হন ওপেনার সাইম আইয়ুব। এরপর একে একে ফিরতে থাকেন মোহাম্মদ হারিস, ফখর জামান, হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ। তানজিম হাসান ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপরও বিপর্যয় থামেনি। আগা সালমান ও খুশদিল শাহও বেশিক্ষণ…

Read More

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। এক বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সোমবার (২১ জুলাই) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আইএসপিআরের তরফ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বন্ধু সাইয়েদ আব্দুল্লাহও এ খবর জানিয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ। আর হতাহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি। ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন,…

Read More

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন ও নিহত ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন নিহত ও আহতের সংখ্যা ১৪, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিহত ২ জন ও আহত ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ ও নিহত ১ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জনকে ভর্তি করানো হয়েছে।…

Read More

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত তিনজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে আহতদের বহনের জন্য মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক বর্তায় এই তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আহতদের বহন করার জন্য মোট্রোরেলের নারী বগির পাশের বগি অর্থাৎ সামনের দিক থেকে দ্বিতীয় বগি রিজার্ভ রাখা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি…

Read More

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের আশঙ্কা আরও অনেক। এ ঘটনায় দগ্ধদের আনা হচ্ছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে। ভর্তি হওয়া দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আর তাদের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত সেখানে ৬০ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মুমূর্ষু রোগীর সংখ্যা ৪৮। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন ভর্তি আছে। আরও ১০-১৫ জনকে এখানে চিকিৎসা দেয়া…

Read More

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ। আর হতাহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি। ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে একাধিক সূত্রে। এছাড়া, হাসপাতাল ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দেড় শতাধিক। আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন…

Read More

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘২১ জুলাই সোমবার বেলা ১টার দিকে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় এখনো শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন,…

Read More