মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শ্রমিকরা হলেন-শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজ। এর মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিল দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শ্রমিক শাহীনকে ডেকে নিয়ে আসেন। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায়…
Author: বিজয় নিউজ ডেস্ক
গুঞ্জন ছিল আগে থেকেই। অবশেষে ওল্ড ট্র্যাফোর্ডকে বিদায় জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গার আলেসান্দ্রো গার্নাচো। ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে তিনি ইংলিশ জায়ান্ট চেলসিতে যোগ দিয়েছেন। ২০৩২ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২০ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে যোগ দেন গার্নাচো। রেড ডেভিলদের হয়ে ১৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। গত বছর ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালে গোল করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এ ফরোয়ার্ড। তবে গত মে মাসে টটেনহামের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালে বেঞ্চে থেকে খেলার পর থেকেই তার অসন্তোষ প্রকাশ্যে আসে। প্রধান কোচ রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে যাওয়ায়…
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ। প্রথম লেগে ভারতের কাছে ২-০তে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচ জিতে রানার্সআপ হয়ে আসর শেষ করল অর্পিতা বিশ্বাসরা। যদিও আসরের শিরোপা গেছে ভারতের ঘরে। প্রথম লেগে ভুটানকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নেপালকেও হারায় তারা। তবে ভারতের কাছে হেরে যায়। দ্বিতীয় লেগে নেপালের বিপক্ষে জয় পেলেও ভুটানের সঙ্গে ড্র করে পয়েন্ট হারায়। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ। ২৫ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে হেডে গোল করেন পূর্ণিমা চাকমা। সপ্তম মিনিটে ভারতের গোল ঠেকান অধিনায়ক অর্পিতা। তবে দুই মিনিট পর ডিফেন্সের ভুলে সমতায় ফেরে ভারত।…
চীনের বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিতে পুতিন-মোদিসহ আরও প্রায় ২০টি দেশের নেতারা চীনে গেছেন। এএফপির এক খবরে বলা হয়েছে, সম্মেলেনে যোগ দিতে আজ রোববার চীনের উত্তরাঞ্চলের নগরী তিয়ানজিনে পৌঁছান। এক দিন আগেই সেখানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসসিওর সদস্যদেশগুলো হলো- চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা ‘সংলাপ সহযোগী’ হিসেবে যুক্ত আছে। সম্মেলন শেষ হবে আগামীকাল সোমবার। এরপর আগামী বুধবার রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ…
একসময় ব্রাজিল দলের নিয়মিত মুখ ছিলেন ডেভিড লুইজ। অভিজ্ঞ এই ডিফেন্ডার গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে এক নারীকে গুম করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের হওয়ার পর আদালত ভুক্তভোগীর জন্য সুরক্ষা আদেশ জারি করেছেন, যেন লুইজ তার কাছাকাছি যেতে না পারেন। ৩৮ বছর বয়সী লুইজ চলতি মাসের শুরুতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির সঙ্গে চুক্তি করেছেন। এর আগে তিনি ব্রাজিলের ফোর্তালেজায় খেলেছেন। অভিযোগকারী নারী ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা দাবি করেছেন, ফোর্তালেজায় খেলার সময় তার সঙ্গে লুইজের সম্পর্ক ছিল। সে সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সেয়ারার সেনাদর পম্পেউ শহরের বাসিন্দা ও এক সন্তানের জননী বারবারোসা গত ২৫ আগস্ট…
আগামী নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি। সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানান এই ইসি সচিব। তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ, কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেখানে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দিবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা। ভোটার তালিকা আইন অনুযায়ী…
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পিপি হিসেবে নিয়োগ পেলেন কক্সবাজারের পেকুয়ার সন্তান এডভোকেট মোকাররম হোসাইন। ইতিপূর্বে তিনি চট্টগ্রামের এডিশনাল পিপি হিসেবে যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল এডভাইজর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এডভোকেট মোকাররম হোসাইন নাগরিককে জানান, রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাষ্ট্রপক্ষ দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে থাকবে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের কোন ছাড় দেওয়া হবেনা বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাকিবুল ইসলাম বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। এরই মধ্যে সমাবেশে…
বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (০৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি। সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধীকার। তিনি বলেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন…
