মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে গাইবান্ধার সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার (৭ জুলাই) দলটির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সেই শুন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ প্রদান করেছেন। এর আগে, শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে, গত ২৮ জুন জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল দলটির বৈঠকে।…
Author: বিজয় নিউজ ডেস্ক
ওয়ালটনের নতুন সাতটি মডেলের কার ব্যাটারি উদ্বোধন করেছেন সংগীতশিল্পী তাহসান খান। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটারিগুলো উদ্বোধন করা হয়। সোমাবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেট কার, মাইক্রো বাস, পিক-আপ ভ্যান, সিএনজিচালিত অটো-রিকশায় ব্যবহার উপযোগি গ্রাভিটন সিরিজের নতুন সাত মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি সিলড মেইনটেনেন্স ফ্রি ওয়ালটনের কার ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রযুক্তি; যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদের দেবে রাস্তায় নিরাপদে অবিরাম চলার শক্তি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজারে আসা ওয়ালটনের কার ব্যাটারির নতুন মডেলগুলো হলো– গ্রাভিটন এন৫০জেড,…
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রয়াত এম.আই. ফারুকীর বর্ণাঢ্য জীবন ও আইনাঙ্গনে তাঁর অসামান্য অবদানের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২৯ জুন সোমবার বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং এম.আই. ফারুকী এন্ড এসোসিয়েটস এর যৌথ উদ্যোগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হক। এছাড়াও এম আই ফারুকীর সুপ্রিম কোর্টের আইনি জীবন ও মানবাধিকার বিষয়ক মামলা নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার, এম. কে. রহমানসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব…
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা সেই মনু মিয়া আর নেই। আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেনপ্রায় তিন হাজার মানুষের কবরখোঁড়া মানুষটি। ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা মনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর। প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন মনু মিয়া। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে, এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা…
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের জন্য নতুনভাবে নকশা করা একটি আধুনিক ওয়েবসাইট শনিবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এই ওয়েবসাইট বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজতর ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিডা। নতুন ওয়েবসাইটে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সেবা, নীতিমালা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য একসাথে উপস্থাপন করা হয়েছে। এতে বিডার এফডিআই হিটম্যাপে চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো…
দুর্বল ১২ টি ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে এখন পর্যন্ত সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রাহকদের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে ১০টি ব্যাংক পেয়েছে ৩৩ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে ৯টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতির ১৯ হাজার কোটি টাকাও ডিমান্ড লোনে রূপান্তর করা হয়েছে। সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ ১৪ হাজার ২০০ কোটি টাকা। এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক,…
কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আজ শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শান্ত বলেন, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। তিনি আরও বলেন, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে। এর আগে ২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্ব পান শান্ত। বছরের শুরুতে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। পরে টি–টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব…
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় হৃদয় (২৪) নামে একজন আহত হন। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে। আহত হৃদয় একই গ্রামের মনসুরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, মাদক চোরাকারবারি হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেলে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা…
সাতক্ষীরায় কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। শহর থেকে গ্রাম সবখানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, রাস্তাঘাট কর্দমাক্ত, আর মানুষ বন্দি হয়ে পড়েছে চার দেয়ালের ভেতরে। গত মঙ্গলবার (১৭ জুন) রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টি ১৯ জুন পর্যন্ত চলে একটানা। এরপর দু’দিন বিরতি দিয়ে রোববার (২২ জুন) সকাল ৭টা ২০ মিনিটে ফের নামে মুষলধারে বৃষ্টি। আজ শনিবার (২৮ জুন) ভোর রাত থেকে আবারও শুরু হয়েছে প্রবল বর্ষণ। সকাল থেকে আকাশ এমনভাবে কালো হয়ে আছে যেন চারপাশে অন্ধকার নেমে এসেছে। দিনের আলো হারিয়ে গেছে মেঘ আর বৃষ্টির দাপটে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, গত ১৭…
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন। শুক্রবার (২৭ জুন) পর্যন্ত ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১। হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজার ৯৭২ জন , সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৩ হাজার জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত মোট ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৬০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে…
