Author: বিজয় নিউজ ডেস্ক

টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে পয়েন্টের মুখ দেখল স্বাগতিক কানাডা। এটি তাদের বিশ্বকাপে প্রথম পয়েন্ট। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা। ২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা। ম্যাচে ১-১ সমতা ফেরার পর শেষদিকে জয়সূচক গোলের জন্য দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে বসনিয়ার রক্ষণভাগ এবং কানাডার গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে ১-১ গোলের ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয় দুই দলের বিশ্বমঞ্চের প্রথম লড়াই।

Read More

৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে বসনিয়ার বিপক্ষে ১–১ গোলে সমতায় ফিরেছে কানাডা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। বলের দখল ও আক্রমণের সংখ্যায় এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বরং ২১ মিনিটে কর্নার থেকে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বসনিয়া। বসনিয়ার হয়ে কর্নার কিক নেন মেমিচ। বক্সের ভেতরে সেয়াদ কোলাসিনাচ চতুরতার সঙ্গে হেড করে বল বাড়িয়ে দেন লুকিচের দিকে। গোললাইন ঘেঁষে থাকা লুকিচ সহজ হেডে বল জালে পাঠালে উল্লাসে ফেটে পড়ে বসনিয়া সমর্থকরা। গোল হজমের আগে-পরে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল কানাডা। ১৭ মিনিটে ইসমাইল কোনের দারুণ থ্রু বল থেকে টাই অলুওয়াসেইয়ের নিচু ক্রস বিপদ তৈরি করলেও…

Read More

প্রথমার্ধে স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে বিরতিতে বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হয় কানাডার টরন্টো স্টেডিয়ামে। কানাডার একাদশ ম্যাক্সিম ক্রেপিউ (গোলরক্ষক), অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, তানি ওলুওয়াসে, তাজন বুকানন। বসনিয়া ও হার্জেগোভিনা একাদশ নিকোলা ভাসিলজ (গোলরক্ষক), তারিক মুহারেমোভিচ, সাইদ কোলাসিনাক, অমর দেদিক, নিকোলা কাতিচ, ইভান বেসিক, বেঞ্জামিন তাহিরোভিচ, অমর মেমিচ, এরমেদিন দেমিরোভিচ, এসমির বাজরাকতারেভিচ, জোভো লুকিক।

Read More

কর্নার থেকে ২১ মিনিটে হেডে কানাডার জালে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। ম্যাচে ১–০ গোলে এগিয়ে বসনিয়া ও হার্জেগােভিনা। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হয় কানাডার টরন্টো স্টেডিয়ামে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় কানাডা জাতীয় দলে জায়গা পাননি তারকা ফুটবলার আলফন্সো ডেভিস। একইভাবে বসনিয়া–হার্জেগোভিনা দলে নেই অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো। দুই দলের দুই গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়াই আজ মাঠে নামছে কানাডা ও বসনিয়া। স্বাগতিক হিসেবে খেলতে নামা কানাডা দীর্ঘদিনের একসঙ্গে খেলার অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী। নিজেদের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় তারা। দলের আক্রমণভাগে আছেন ফর্মে থাকা জোনাথন ডেভিড, যিনি কানাডার…

Read More

এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। শুরুর ম্যাচেই ৩টি লাল কার্ডের ব্যবহার করেছেন রেফারি। দুই দলের ফুটবলারই লাল কার্ড দেখেছেন। ৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মেক্সিকোর হাতে। দক্ষিণ আফ্রিকা আক্রমণে তেমন কোনো চাপ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে বল দখলে মেক্সিকোর আধিপত্য ছিল স্পষ্ট,…

Read More

২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে। ফ্রি কিক পায় মেক্সিকো।

Read More

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থাগিতের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়গুলো ও সেগুলোর বিস্তারিত—দুটিই অনুমোদন করেছে। এখানে সব পক্ষ বলতে ট্রাম্প যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিসর ও অন্যান্য দেশের কথা পোস্টে উল্লেখ করেছেন। এই চুক্তি সইয়ের স্থান ও সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে ইরানে বৃহস্পতিবার রাতের সম্ভাব্য হামলার…

Read More

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। মাঠে নামার দুই মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছেন ফুটবল জাদুকর। তার ফেরার ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১০ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ৩-০ গোলে জয়লাভ করে। আলবিসেলেস্তেদের হয়ে গোলের দেখা পান ভ্যালেন্টিনো বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা। প্রথমার্ধে ভ্যালেন্টিন বার্কো দারুণ এক গোলে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে স্পটকিক থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে আইসল্যান্ডের জালে বল পাঠান থিয়াগো আলমাদা। দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার ফাঁকা…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার ১৫ কিলোমিটার পশ্চিম উত্তর–পশ্চিমে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা। এই ভূম্পিকম্পের প্রভাবে ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম জানিয়েছে।

Read More

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার শফিক। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। ওই কর্মকর্তা আরও জানান, আমরা রাত ১১:২৪ মিনিটে খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চার ইউনিট মিলে ১১:৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। প্রসঙ্গত, কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। এর আগে গত বছরের অক্টোবর মাসেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি…

Read More